Jio অফার! ফিরে এল লম্বা ভ্যালিডিটির প্রিপেড প্ল্যান

4,999 টাকার প্রিপেড প্ল্যান ফিরিয়ে আনল Jio। গত বছর ডিসেম্বরে এই প্ল্যান বন্ধ করে দিয়েছিল মুকেশ আম্বানির কোম্পানি।

Jio অফার! ফিরে এল লম্বা ভ্যালিডিটির প্রিপেড প্ল্যান

4,999 টাকা প্ল্যানে 360 দিন ভ্যালিডিটি দিচ্ছে Jio

হাইলাইট
  • 4,999 টাকা প্ল্যান ফিরিয়ে আনল Jio
  • অন্য নেটওয়ার্কে 12,000 মিনিট টকটাইম থাকছে
  • থাকছে 350GB ডেটা
বিজ্ঞাপন

4,999 টাকার প্রিপেড প্ল্যান ফিরিয়ে আনল Jio। গত বছর ডিসেম্বরে এই প্ল্যান বন্ধ করে দিয়েছিল মুকেশ আম্বানির কোম্পানি। এই প্ল্যানে 360 দিন বৈধতা পাওয়া যাবে। থাকছে 350GB ডেটা। সব Jio নম্বরে আনলিমিটেড ভয়েস কল করা যাবে। অন্য নেটওয়ার্কে ভয়েস কল করার জন্য 12,000 মিনিট টকটাইম পাওয়া যাবে।

Jio

ইতিমধ্যেই কোম্পানির ওয়েবসাইটে নতুন এই প্ল্যান দেখা গিয়েছে। অন্য সব প্ল্যানের মতোই 4,999 টাকা প্ল্যানেও সব জিও অ্যাপ ব্যবহার করা যাবে। 350GB হাই স্পিড ডেটা শেষ হলে স্পিড কমে 64kbps হবে।

চলতি বছরেই ধীরে ধীরে ডেটার দাম বাড়ানোর প্রস্তাব দিল Jio

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

এছাড়াও সম্প্রতি লম্বা ভ্যালিডিটির 2,121 টাকা প্রিপেড প্ল্যান নিয়ে এসেছিল Jio। 2,121 টাকা প্রিপেড প্ল্যানে প্রতিদিন 1.5GB ইন্টারনেট ডেটা ব্যবহার করা যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি 336 দিন। সব Jio নম্বরে আনলিমিটেড ভয়েস কলের সঙ্গেই অন্য নম্বরে 12,000 মিনিট ভয়েস কল করা যাবে। এছাড়াও 2,121 টাকা প্ল্যানের গ্রাহকরা প্রতিদিন 100 টা এসএমএস করতে পারবেন। এছাড়াও JioTV, JioCinema, JioNews সহ সব Jio অ্যাপ সাবক্রিপশন ব্যবহার করা যাবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  2. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  3. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  4. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  5. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  6. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  7. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  8. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  9. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  10. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »