এক নম্বরে Jio, চাপে Vodafone

বিজ্ঞাপন
Indo-Asian News Service, আপডেট: 22 জানুয়ারী 2019 10:16 IST
হাইলাইট
  • 2018 সালের নভেম্বর মাসে নতুন গ্রাহকের নিরিখে এক নম্বরে Jio
  • নভেম্বরে সারা দেশে 88.01 লক্ষ নতুন গ্রাহক Jio নেটওয়ার্কে যোগ দিয়েছেন
  • Jio –র পরেই রয়েছে BSNL

2018 সালের নভেম্বর মাসে নতুন গ্রাহকের নিরিখে এক নম্বরে Jio। আজ্ঞে হ্যাঁ, গত নভেম্বরেও দলে দলে নতুন গ্রাহক Jio ব্যবহার শুরু করেছেন। নভেম্বরে সারা দেশে 88.01 লক্ষ নতুন গ্রাহক Jio নেটওয়ার্কে যোগ দিয়েছেন। নতুন গ্রাহক যোগ দেওয়ার ব্যপারে Jio –র পরেই রয়েছে BSNL। সম্প্রতি এই রিপোর্টে এই তথ্য জানিয়েছে TRAI।

 

আরও পড়ুন: মোট কত গ্রাহক Jio ব্যবহার করেন? কত লাভ করেছে Jio? জেনে নিন

Advertisement


TRAI জানিয়েছে 2018 সালের 30 নভেম্বর ভারতের মোট মোবাইল গ্রাহক সংখ্যা ছিল 117.18 কোটি। এর মধ্যে 27.16 কোটি গ্রাহক Jio ব্যবহার করতেন।

 

আরও পড়ুন: কমেছে স্পিড, তাও এক নম্বরে Jio

 

“মোট ওয়্যারলেস সাবস্ক্রাইবারের সংখ্যা 117.18 কোটি। নভেম্বর মাসে মোট 17.39 লক্ষ নতুন গ্রাহক মোবাইল ব্যবহার শুরু করেছেন।” এক বিবৃতিতে জানিয়েছে TRAI।


“30 নভেম্বর মোট গ্রাহকের 89.99 শতাংশ বেসরকারী নেটওয়ার্কের সাথে যুক্ত ছিলেন। বাকি 10.01 শতাংশ গ্রাহক BSNL আর MTNL নেটওয়ার্কে যুক্ত ছিলেন।”

Advertisement

 

আরও পড়ুন: এই ওয়েবসাইটগুলি ব্লক করে দিয়েছে Jio


গত নভেম্বরে নতুন গ্রাহক যুক্ত হওয়ার নিরিখে Jio –র পরেই রয়েছে BSNL। 2018 সালের নভেম্বরে মোট 3.78 লক্ষ নতুন গ্রাহক BSNL এর সাথে যুক্ত হয়েছেন। 30 নভেম্বর BSNL এর মোট গ্রাহক সংখ্যা 11.38 কোটি।
নভেম্বরে মোট 1.02 লক্ষ গ্রাহক Airtel এ যোগ দিয়েছেন. 30 নভেম্বর Airtel এর মোট গ্রাহক সংখ্যা ছিল 34.18 কোটি।

Advertisement


2018 সালের নভেম্বরে সব থেকে বেশি জমি হারিয়েছে Vodafone Idea। নভেম্বরে মোট 65.26 লক্ষ গ্রাহক Vodafone Idea ছেড়েছেন। 2018 সালের 30 নভেম্বর Vodafone Idea –র মোট গ্রাহক সংখ্যা ছিল 42.11 কোটি।

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: TRAI, Reliance Jio, BSNL
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  2. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  3. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  4. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  5. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  6. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  7. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  8. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  9. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  10. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.