একাধিক প্রিপেড প্ল্যানে প্রতিদিন অতিরিক্ত 2GB ডাটা দিচ্ছে BSNL

শুরুতে সারা ভারতে 60 দিনের জন্য এই প্ল্যান লঞ্চ করেছিল BSNL। এবার অফারের ভ্যালিডিটি বাড়িয়ে 15 সেপ্টেম্বর পর্যন্ত করার সিদ্ধান্ত নিল BSNL। কোম্পানির 186, 429, 485, 666 ও 999 টাকার প্রিপেড প্ল্যানে এই সুবিধা পাবেন গ্রাহকরা।

একাধিক প্রিপেড প্ল্যানে প্রতিদিন অতিরিক্ত 2GB ডাটা দিচ্ছে BSNL

অফারের ভ্যালিডিটি বাড়িয়ে 15 সেপ্টেম্বর পর্যন্ত করার সিদ্ধান্ত নিল BSNL।

হাইলাইট
  • দিতে গ্রাহককে অতিরিক্ত 2GB ডাটা দিতে শুরু করল BSNL
  • অফারের ভ্যালিডিটি বাড়িয়ে 15 সেপ্টেম্বর পর্যন্ত করার সিদ্ধান্ত নিল BSNL
  • 186, 429, 485, 666 ও 999 টাকার প্রিপেড প্ল্যানে এই সুবিধা পাবেন গ্রাহকরা
বিজ্ঞাপন

Jio কে টেক্কা দিতে গ্রাহককে অতিরিক্ত 2GB ডাটা দিতে শুরু করল BSNL। কোম্পানির জনপ্রিয় 10 টি প্রিপেড প্ল্যানের গ্রাহকদের এই সুবিধা দিচ্ছে রাষ্ট্রায়াত্ত্ব টেলিকম সংস্থাটি। আগামী 15 সেপ্টেম্বরের আগে রিচার্জ করলে অতিরিক্ত ডাটা ব্যবহার করতে পারবেন কোম্পানির প্রিপেড গ্রাহকরা। জুন মাসে Jio র সাথে প্রতিযোগিতায় প্রথম গ্রাহককে প্রতিদিন অতিরিক্ত 2GB ডাটা দিতে শুরু করে BSNL। কোম্পানির একাধিক প্রিপেড রিচার্জে এই অফারের সুবিধা পাবেন গ্রাহকরা।

শুরুতে সারা ভারতে 60 দিনের জন্য এই প্ল্যান লঞ্চ করেছিল BSNL। এবার অফারের ভ্যালিডিটি বাড়িয়ে 15 সেপ্টেম্বর পর্যন্ত করার সিদ্ধান্ত নিল BSNL। কোম্পানির 186, 429, 485, 666 ও 999 টাকার প্রিপেড প্ল্যানে এই সুবিধা পাবেন গ্রাহকরা। এর সাথেই 187, 333, 349, 444 আর 448 টাকার স্পেশাল রিচার্জের গ্রাহকরাও প্রতিদিন অতিরিক্ত 2GB ডাটা পাবেন। এর ফলে 186 টাকা রিচার্জে BSNL গ্রাহকরা 28 দিনের জন্য প্রতিদিন 3GB করে ডাটা পাবেন। আগে এই রিচার্জে গ্রাহকরা প্রতিদিন 1GB ডাটা পেতেন। অন্যদিনে 444 টাকা রিচার্জ করলে গ্রাহকরা 60 দিনের জন্য প্রতিদিন 6GB করে ডাটা ব্যবহার করতে পারবেন। আগে এই প্ল্যানে প্রতিদিন 4GB ডাটা পাওয়া যেত।

অতিরিক্ত ডাটার সাথেই এই সবকটি প্ল্যানের সাথেই আনলিমিটেড কল ও প্রতিদিন 100 টি SMS ব্যবহারের সুবিধা দেবে BSNL। কোন প্ল্যানের সাথেই ভয়েস কলে কোন দৈনিক বা সাপ্তাহিক লিমিট থাকবে না। সারা ভারতের সব সার্কেলের BSNL গ্রাহকরা এই অফার ব্যবহার করতে পারবেন। তবে জেনে রাখা প্রয়োজন সারা ভারতে শুধুমাত্র কেরালা সার্কেলে BSNL এর 4G নেটওয়ার্ক রয়েছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. Xiaomi 17T সিরিজের স্মার্টফোন 28 মে লঞ্চ হতে পারে, দীর্ঘ চার বছর পর ভারতে ফেরার জল্পনা
  2. Motorola G37 সিরিজের দুই নতুন ফোন আগামী সপ্তাহে ভারতে লঞ্চ হচ্ছে, থাকবে 7,000mAh ব্যাটারি
  3. Redmi Turbo 5: রেডমি টার্বো সিরিজ এই প্রথম ভারতে আসছে, টিজারে ফার্স্ট লুক প্রকাশ্যে
  4. iQOO Z11 জুনে ভারতে লঞ্চ হবে, দাম প্রকাশ্যে, থাকতে পারে 9,025mAh ব্যাটারি
  5. Screen Guard Tips: মাসের পর মাস একই স্ক্রিন গার্ড? না পাল্টে ফোনের বড় ক্ষতি ডেকে আনছেন না তো
  6. Android 17 ভার্সনে গুচ্ছের ফিচার্স ও AI দিচ্ছে Google, স্মার্টফোন কতটা পাল্টে যাবে দেখুন
  7. Nothing Phone 3 বিক্রি হচ্ছে 35,000 টাকা ছাড়ে, বৈশাখে বাম্পার অফার দিচ্ছে Amazon
  8. Vivo Y60 চুপিচুপি শক্তিশালী 6,500mAh ব্যাটারি ও 120Hz ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল
  9. Sony Xperia 1 VIII বাজার কাঁপাতে লঞ্চ হল, 16GB র‍্যাম, Zeiss ক্যামেরা, ও OLED ডিসপ্লে আছে
  10. Oppo-এর প্রথম 200MP কোয়াড ক্যামেরা ফোন Find X9 Ultra দেশে 21 মে লঞ্চ হচ্ছে, সঙ্গে আসছে Find X9s
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »