স্বস্তির খবর, লকডাউনে বিনামূল্যে অতিরিক্ত বৈধতা দিচ্ছে Jio

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 20 এপ্রিল 2020 13:31 IST
হাইলাইট
  • বিনামূল্যে অতিরিক্ত বৈধতা পাওয়া যাবে
  • শুধুমাত্র ইনকামিং পরিষেবা চালু থাকবে
  • বিনামূল্যে টকটাইম পাওয়া যাবে না

অন্যান্য টেলিকম কোম্পানির মতোই লকডাউনে অতিরিক্ত বৈধতা দিচ্ছে Jio

লকডাউনে সব গ্রাহকের বৈধতা বাড়িয়ে দিল Jio। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে লকডাউনের মধ্যে প্ল্যানের বৈধতা শেষ হলেও ইনকামিং পরিষেবা চালু থাকবে। সম্প্রতি একই ঘোষণা করেছিল Airtel ও Vodafone। এছাড়াও গজরে বসে রিচার্জের জন্য একাধিক নতুন উপায় নিয়ে এসেছে টেলিকম কোম্পানিগুলি।

কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, লকডাউনের মধ্যে কোন প্ল্যানের বৈধতা শেষ হলেও ইনকামিং পরিষেবা চালু থাকবে। এই জন্য গ্রাহককে রিচার্জ করতে হবে না। কোম্পানির সব গ্রাহকের জন্যই এই নিয়ম প্রযোজ্য হবে। যদিও কম আয় করেন শুধুমাত্র সেই গ্রাহকদের অতিরিক্ত বৈধতা দেওয়ার ঘোষণা করেছিল Vodafone Idea ও Airtel।

লকডাউনে রোজগারের সুযোগ করে দিল Jio! রিচার্জ করলেই মিলবে কমিশন

গ্রাহক কতদিন বিনামূল্যে ইনকামিং পরিষেবা পাবেই সেই বিষয়ে নির্দিষ্ট তথ্য জানায়নি Jio। যদিও লকডাউন শেষ হলে এই পরিষেবা বন্ধ হতে পারে। কবে প্ল্যানের বৈধতা শেষ হলে এই সুযোগ পাওয়া যাবে সেই বিষয়েও উচ্চবাচ্য করেনি কোম্পানি।

3 মে পর্যন্ত সারা দেশে লকডাউন চলবে। তাই 3 মে পর্যন্ত সব গ্রাহকের ইনকামিং পরিষেবা চালু থাকবে। সম্প্রতি এই সিদ্ধান্ত নিয়েছে Airtel ও Vodafone Idea। অর্থাৎ লকডাউনের সময় কোন গ্রাহকের প্ল্যান শেষ হয়ে গেলেও ইনকামিং কল পরিষেবা চালু থাকবে। লকডাউনের প্রথম ধাপেও বৈধতা বাড়িয়েছিল টেলিকম কোম্পানিগুলি। সেই সময় ফিচার ফোন গ্রাহকদের বিনামূল্যে 10 টাকা টকটাইম দিয়েছিল Airtel ও Vodafone Idea। JioPhone গ্রাহকরা বিনামূল্যে 100 মিনিট টকটাইম পেয়েছিলেন। দ্বিতীয় ধাপে ভ্যালিডিটি বাড়লেও অতিরিক্ত টকটাইম পাবেন না গ্রাহক।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.