বাজার কাঁপাতে ডবল ধামাকা অফার আনলো Jio

নতুন এই ডবল ধামাকা অফারে কোন অতিরিক্ত মূল্য ছাড়াই গ্রাহকরা রোজ 1.5GB অতিরিক্ত ডাটা পাবেন। 30 জুন এর আগে রিচার্জ করলে এই সুবিধা পাবেন গ্রাহকরা।

বাজার কাঁপাতে ডবল ধামাকা অফার আনলো Jio

149 টাকা থেকে 749 টাকা পর্যন্ত রিচার্জে কাজ করবে এই ডবল ধামাকা অফার

হাইলাইট
  • এই অফার চলবে 30 জুন পর্যন্ত
  • এই অফারে জিও গ্রাহকরা প্রতিদিন অতিরিক্ত 1.5GB ডাটা পাবেন
  • এয়ারটেলেকে টেক্কা দিতেই নতুন এই প্ল্যান লঞ্চ করল জিও
বিজ্ঞাপন

আবার ডবল ধামাকা অফার নিয়ে এলো জিও। এই অফারে নির্বাচিত কিছু প্রিপেড প্যাকে জিও গ্রাহকরা প্রতিদিন অতিরিক্ত 1.5GB ডাটা পাবেন। আজ থেকেই এই অফার শুরু হয়ে যাবে। এই অফার চলবে 30 জুন পর্যন্ত। জিওকে টক্কর দেওয়ার জন্য সম্প্রতি একাধিক নতুন প্ল্যান লঞ্চ করেছে ভারতের এক নম্বর নেটওয়ার্ক এয়ারটেল। আর এয়ারটেলেকে টেক্কা দিতেই নতুন এই প্ল্যান লঞ্চ করল জিও। এর সাথেই নতুন একটি 499 টাকার প্রিপেড প্ল্যান লঞ্চ করেছে জিও। এই প্ল্যানে তিন মাস দিনে 3.5 ডাটা পাবেন গ্রাহকরা।

নতুন এই ডবল ধামাকা অফারে কোন অতিরিক্ত মূল্য ছাড়াই গ্রাহকরা রোজ 1.5GB অতিরিক্ত ডাটা পাবেন। 30 জুন এর আগে রিচার্জ করলে এই সুবিধা পাবেন গ্রাহকরা। অর্থাৎ প্রতিদিন 1.5GB এর প্ল্যানে (149, 349, 399 ও 449 টাকার প্ল্যান) রোজ 3GB করে ডাটা পাওয়া যাবে। একই রকম 2GB এর প্ল্যানগুলিতে (198, 398, 448,ও 498 টাকার প্ল্যান) এবারথেকে রোজ 3.5GB ডাটা পাবেন গ্রাহকরা। একই সাথে 299 টাকা (প্রতিদিন 3GB), 599 টাকা (প্রতিদিন 4GB) ও 799 টাকার (প্রতিদিন 5GB) প্ল্যানেও রোজ 1.5GB অতিরিক্ত ডাটা পাবেন গ্রাহকরা।

আগের মতোই একই থাকবে এই সব প্যাকের ভ্যালিডিটি। এবং এই সব প্যাকেই গ্রাহকরা রোজ আনলিমিটেড লোকাল ও ন্যাশানাল কলিং, ও রোজ 100 টি করে লোকাল ও ন্যাশানাল SMS পাওয়া যাবে। এর সাথেই পাওয়া যাবে সব জিও অ্যাপ এর অ্যাকিসেস।

এই অতিরিক্ত ডাটা অফাতের সাথেই একটি নতুন 499 টাকার প্রিপেড প্ল্যান লঞ্চ করেছে জিও। এই প্ল্যানে গ্রাহকরা রোজ 3.5GB ডাটা পাবেন। 499 টাকার নতুন এই প্ল্যানের ভ্যালিডিটি 91 দিন।

এর সাথেই আগে পাওয়া সব 50 টাকার ভাউচার ব্যবহার করতে পারবেন জিও গ্রাহকরা। 300 টাকা বা তার বেশি রিচার্জ করলে 100 টাকার ডিসকাউন্ট দেবে জিও। তবে এর জন্য শুধুমাত্র MyJio অ্যাপ ব্যবহার PhonePe দিয়ে রিচার্জ করতে হবে গ্রাহকদের। আর 300 টাকার নিচের প্ল্যানে 20% ছাড় দেবে জিও।

 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

সম্পর্কিত খবর

#সর্বশেষ খবর
  1. Vivo Y600 Pro আগামী সপ্তাহে ব্র্যান্ডের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী 10,200mAh ব্যাটারির সাথে লঞ্চ হচ্ছে
  2. মাত্র 36,999 টাকায় বিক্রি হচ্ছে 75,999 টাকায় লঞ্চ হওয়া Google Pixel 8 ফোন
  3. Android ফোন স্লো হওয়ার অসুখ সারাতে নতুন ওষুধ আনছে Vivo, Oppo, Xiaomi
  4. Air Cooler Tips: এসির মতো ঠান্ডা হাওয়া দেবে কুলার, শুধু এই 5 বিষয় মাথায় রাখলে মিলবে সেরা কুলিং
  5. ভারতের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা ফোন Vivo X300 Ultra লঞ্চের তারিখ ঘোষণা হল, DSLR-কে দেবে টক্কর
  6. Motorola Edge 70 Pro ভারতে 90W ফাস্ট চার্জিং ও 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল, দাম জেনে নিন
  7. Oppo আনল ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার সবচেয়ে সস্তা ফোন Find X9s Pro
  8. Oppo Find X9 Ultra: এক ফোনে দুটো 200MP ক্যামেরা, DSLR-কে টক্কর দিতে হাজির ওপ্পোর আল্ট্রা স্মার্টফোন
  9. Redmi K90 Max: ফোনের ভিতরে ফ্যান, গরম হলেই ঠান্ডা করবে রেডমির নতুন লঞ্চ করা স্মার্টফোন
  10. 2,000 টাকা ডিসকাউন্টে 9,020mAh ব্যাটারির একমাত্র Vivo 5G ফোনের সেল শুরু হল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »