মিডিরেঞ্জ সেগমেন্টে নতুন চিপসেট লঞ্চ করল Qualcomm

এখন বাজারে থাকা কোম্পানির মিডরেঞ্জ চিপসেট Snapdragon 660 এর থেকে প্রায় দুইগুন বেশি স্পিড থাকবে লেটেস্ট এই মিডরেঞ্জ চিপসেটে।

মিডিরেঞ্জ সেগমেন্টে নতুন চিপসেট লঞ্চ করল Qualcomm

নতুন Snapdragon 710 এ আছে নিউরাল প্রাসেসিং ইউনিট

হাইলাইট
  • আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স প্রসেসিং এর জন্য রয়েছে ডেডিকেটেড NPU
  • Snapdragon 660 processor এর থেকে বেশি শক্তিশালী
  • Xiaomi র মিডরেঞ্জে ফোনে ব্যাবহার এই চিপসেট
বিজ্ঞাপন

মিডরেঞ্জ স্মার্টফোনের জন্য নতুন চিপসেট লঞ্চ করল Qualcomm। নতুন এই Snapdragon 710 ইতিমধ্যেই বাজারে থাকা মিডরেঞ্জ চিপসেট Snapdragon 660 এর থেকে অনেকটাই শক্তিশালী। যদিও প্রিমিয়াম সেগমেন্টের লেটেস্ট চিপসেট Snapdragon 845 এর মতো পারফর্মেন্স দিতে পারবে না Snapdragon 710। এই লঞ্চের হাত ধরেই নিজেদের 700 সিরিজের প্রথম চিপসেট লঞ্চ করল Qualcomm।

গত ফেব্রুয়ারিতে মোবাইল কংগ্রেসে প্রথম এই সিরিজের ঘোষণা করেছিল Qualcomm। ইন্টারনেটে খবর অনুযায়ী Xiaomi তাদের আগামী মিডরেঞ্জ স্মার্টফোনগুলিতে ব্যাবহার করবে নতুন এই Snapdragon 710 চিপসেট। আগামী দুই তিন মাসের মধ্যেই মিডরেঞ্জ ফোনে এই চিপসেট জনপ্রিয় হবে বলেই আশা প্রকাশ করা হয়েছে কোম্পানির তরফে।

নতুন Snapdragon 710 এ আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স প্রসেসিং এর জন্য রয়েছে ডেডিকেটেড নিউরাল প্রসেসিং ইউনিট। কোম্পানির তরফে জানানো হয়েছে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ব্যাবহারের ফলে এই চিপসেট বদলে দেবে গ্রাহকের রোজকার গেজেট ব্যাবহারের অভিজ্ঞতা। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ব্যাবহারের জন্যই এই চিপসেটের ফোনগুলিতে পাওয়া যাবে আরও ভালো ক্যামেরা আউটপুট।

এখন বাজারে থাকা কোম্পানির মিডরেঞ্জ চিপসেট Snapdragon 660 এর থেকে প্রায় দুইগুন বেশি স্পিড থাকবে লেটেস্ট এই মিডরেঞ্জ চিপসেটে। এছাড়াও এই চিপসেট থাকবে আর্টিফিশিয়াল ইন্টিনিজেন্স প্রসেসিং এর জন্য আলাদা কোর। আর এই চিপসেটে ব্যাবহার হয়েছে Adreno ভিসুয়াল প্রসেসিং সাবসিস্টেম এবং  Kyro CPU। Snapdragon 710 থাকবে X15 LTE মোডেম যার মাধ্যমে পাওয়া যাবে 800 Mbps পর্যন্ত ডাউনলোড স্পিড।  নেটওয়ার্ক সিগনাল উইক থাকলেও দারুন কাজ করবে এই মোডেম। এই প্রসেসারে আছে WiFi, Bluetooth 5 আর Qualcomm TrueWireless Stereo Plus টেকনোলজি।

4K ভিডিও প্লে ব্যাক সাপোর্ট করবে Qualcomm এর নতুন এই চিপসেট। Snapdragon 710 এ থাকবে HDR সাপোর্ট। এই ফিচার এতদিন শুধুমাত্র কোম্পানির প্রিমিয়াম 800 সিরিজের চিপসেটেই পাওয়া যেত।

Qualcomm জানিয়েছে নতুন Adreno 616 ব্যাবহারের কারনে 4K ভিডিও প্লে ব্যাক ও গেমিং এর সময়  40% ব্যাটারি বাঁচাবে এই চিপসেট। এছাড়াও 20% ব্যাটারি বাঁচবে ভিডিও স্ট্রিমিং এ। এর সাথেই Snapdragon 660 এর থেকে 20% বেশি পারফর্মেন্স পাওয়া যাবে নতুন Qualcomm Snapdragon 710 এ। লেটেস্ট Qualcomm Quick Charge 4+ টেকনোলজির মাধ্যমে মাত্র 15 মিনিটে 50% চার্জ হয়ে যাবে ফোনের ব্যাটারি।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. Poco C85x 5G বিশাল ব্যাটারির সাথে ভারতে মার্চ 10 লঞ্চ হচ্ছে, প্রকাশ্যে এল ডিজাইন
  2. 6,000 টাকা ছাড়ের সাথে Google Pixel 10a ফোনের সেল শুরু হল, 7 বছর ধরে মিলবে Android আপডেট
  3. Social Media Ban: ফেসবুক-ইনস্টা আর নয়, এই রাজ্যে 16 বছরের নিচে নিষিদ্ধ হচ্ছে সোশ্যাল মিডিয়া
  4. Motorola বাজেটের মধ্যে সেরা স্মার্টফোন Edge 70 Fusion দেশে আনল, ফাটাফাটি ফিচার্সে বাজিমাত
  5. Realme C83 5G সস্তায় 144Hz ডিসপ্লে, 7000mAh ব্যাটারি, VC কুলিং সিস্টেমের সাথে ভারতে লঞ্চ হল
  6. WhatsApp Plus: চালু হচ্ছে হোয়াটসঅ্যাপ প্লাস পরিষেবা, ইউজারদের জন্য বড় চমক
  7. 108MP ক্যামেরা ও 6520mAh ব্যাটারির সাথে লঞ্চ হল Honor 600 Lite, দেখতে অবিকল আইফোন
  8. 200MP ক্যামেরা ও 100W ফাস্ট চার্জিং ফিচার নিয়ে হাজির Infinix Note 60 Ultra, রয়েছে স্যাটেলাইট কলিং সাপোর্ট
  9. Nothing Phone 4a Pro ভারতে 140x জুম ক্যামেরা, চোখধাঁধানো ডিজাইনের সাথে লঞ্চ হল, হাতে রাখলে তাকাবে সবাই
  10. Nothing Phone 4a অসাধারণ ডিজাইন ও দুর্দান্ত ফিচার্সের সাথে লঞ্চ হল ভারতে, দাম জেনে নিন এক ক্লিকে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »