102 টাকার প্রিপেড প্ল্যান নিয়ে এল Jio, কী সুবিধা পাওয়া যাচ্ছে?

অমরনাথ যাত্রীদের জন্য 102 টাকা প্ল্যান লঞ্চ করেছে Jio। এই প্ল্যানের সাথে কোন প্রাই মেম্বারশিপ প্রয়োজন হবে না।

102 টাকার প্রিপেড প্ল্যান নিয়ে এল Jio, কী সুবিধা পাওয়া যাচ্ছে?

Photo Credit: Facebook/ Reliance Jio

অমরনাথ যাত্রীদের জন্য 102 টাকা প্ল্যান লঞ্চ করেছে Jio

হাইলাইট
  • অমরনাথ যাত্রীদের জন্য নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল Jio
  • 102 টাকা প্ল্যানে থাকছে 7 দিন ভ্যালিডিটি
  • এই প্ল্যানের সাথে প্রাইম মেম্বারশিপ লাগবে না
বিজ্ঞাপন

অমরনাথ যাত্রীদের জন্য নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল Jio। জম্মু ও কাশ্মীর সার্কেলে এই প্ল্যান লঞ্চ হয়েছে। 102 টাকা প্ল্যানে আনলিমিটেড কলিং এর সাথেই থাকছে দিনে 100 টি SMS ব্যবহারের সুবিধা। এই প্ল্যানের ভ্যালিডিটি 7 দিন। এই প্ল্যানের সাথে রোজ 500MB ডেটা ব্যবহার করতে দেবে মুকেশ আম্বানির কোম্পানি। এছাড়াও Jio প্রিপেডে 98 টাকা প্ল্যানে আনলিমিটেড কল এর সাথেই মোট 2GB ডেটা ব্যবহার করা যায়। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন।

অমরনাথ যাত্রীদের জন্য 102 টাকা প্ল্যান লঞ্চ করেছে Jio। এই প্ল্যানের সাথে কোন প্রাই মেম্বারশিপ প্রয়োজন হবে না। যে সব গ্রাহক অমরনাথ যাত্রায় যাচ্ছেন, জম্মু ও কাশ্মীর পৌঁছে এই সিম কার্ড কিনে সহজেই অমরনাথ যাত্রার সময় পকেটে মোবাইল কানেক্টিভিটি রাখতে পারবেন।

তবে শুধুমাত্র অমরনাথ যাত্রী নন, এই সময়ে জম্মু ও কাশ্মীর ঘুরুতে গেলেও এই প্ল্যানের সুবিধা নিয়ে পারবেন। গোটা দেশের কোন প্রিপেড কানেকশন জম্মু ও কাশ্মীরে কাজ করে না। সেই ক্ষেত্রে Jio -র এই উদ্যোগ নিঃসন্দেহে পর্যটকদের সমস্যা সমাধানে সাহায্য করবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy S27 Pro প্রথমবার গিকবেঞ্চে হাজির, থাকবে এই প্রসেসর
  2. ফোন নয়, স্ক্রিনও নেই, ডিসেম্বর 8 লঞ্চ হচ্ছে Nothing-এর প্রথম AI ডিভাইস
  3. দাম শুনলে চোখ কপালে উঠবে, ভারতে Xiaomi 18 Pro লঞ্চ হতে পারে 1.70 লক্ষ টাকায়
  4. চ্যাটজিপিটিকে টেক্কা দিতে ক্ষমতাশালী AI এজেন্ট তৈরি করছে Apple
  5. Lava Smart 4 Pro: মাত্র 10,999 টাকায় 7,000mAh ব্যাটারির ফোন আনল লাভা
  6. iPhone নির্মাতার হাত ধরেই স্মার্টফোনের জগতে OpenAI, প্রথম ফোন আসতে পারে 2027-এ
  7. Airtel-এর বিশেষ অফার, ফ্রি-তে বিদেশ ভ্রমণ থেকে Amazon শপিং ভাউচার জেতার সুযোগ
  8. মূল্যবৃদ্ধির বাজারে শাওমির বড় চমক, 17,000 টাকার মধ্যেই সুন্দর 5G ফোন
  9. Instagram অবশেষে স্টোরি এডিট করার সুবিধা আনল, অক্ষত থাকবে লাইক-ভিউ
  10. Apple-এর আগেই বেজেলহীন ডিসপ্লের মোবাইল ফোন আনতে পারে Samsung
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »