Vi অ্যাপের মাধ্যমে ফ্যামিলি গ্রুপ তৈরি করে সেখানে সদস্যদের মধ্যে ডেটা শেয়ার করা যাবে।
Photo Credit: Vi
Vi prepaid family plan supports data sharing among up to four members
Vodafone Idea (Vi) গ্রাহকদের জন্য সুখবর। এবার দেশের যে কোনও প্রান্তে থাকা বন্ধুবান্ধব বা পরিবারের সদস্যদের সঙ্গে ইন্টারনেট ডেটা শেয়ার করার সুবিধা পাবে তারা। সংস্থার ফ্যামিলি প্রিপেইড প্ল্যানে এমনই ফিচার যুক্ত হয়েছে। Vi মোবাইল অ্যাপের মাধ্যমে ফ্যামিলি গ্রুপ তৈরি করে সেখানে ডেটা ভাগ করে নেওয়া যাবে। এছাড়াও, রিচার্জের ক্ষেত্রেও ডিসকাউন্ট পাওয়া যাবে। ভোডাফোন আইডিয়া দাবি করছে, ভারতে প্রথমবার এমন সুবিধার সঙ্গে ফ্যামিলি প্রিপেইড প্ল্যান চালু হয়েছে। পরিবারের কেউ যে টেলিকম সার্কেলে থাকুক না কেন, অন্য সদস্যরা তাঁকে নিজেদের ডেটা দিয়ে সাহায্য করতে পারবে।
Vi প্রিপেইড ফ্যামিলি প্ল্যানে সর্বাধিক চারজন মেম্বার থাকতে পারবে। এর মধ্যে একজন হবেন প্রাইমারি সদস্য। অন্য তিনজন সেকেন্ডারি মেম্বার হিসেবে যুক্ত থাকবে। এর জন্য সক্রিয় প্রিপেইড গ্রাহকদের Vi অ্যাপে ফ্যামিলি গ্রুপ তৈরি করে সদস্যদের জয়েন করাতে হবে। গ্রুপে যুক্ত হলেও প্রত্যেকের নিজস্ব প্রিপেইড প্ল্যানের ভ্যালিডিটি ও সুযোগ-সুবিধা অপরিবর্তিত থাকবে।
ভোডাফোন আইডিয়া গ্রাহকরা ফ্যামিলি গ্রুপের মাধ্যমে নিজেদের মধ্যে সহজেই ডেটা ভাগ করে নিতে পারবে। প্রত্যেকের একই প্রিপেইড প্ল্যান ব্যবহার করা বা একই সময়ে রিচার্জ করা বাধ্যতামূলক নয়। পরিবারের কারোর ডেটা কমে গেলে অন্য সদস্য তাঁকে একবারে 500 এমবি ডেটা পাঠাতে পারবে।
Vi জানিয়েছে, ভিন্ন ভিন্ন টেলিকম সার্কেলে থাকা পরিচিতদের নিয়েও ফ্যামিলি গ্রুপ তৈরি করা যাবে। যদি আপনি কর্মসূত্রে দিল্লি, বেঙ্গালুরু বা হায়দরাবাদে থাকেন, তাহলেও পশ্চিমবঙ্গ বা অন্য রাজ্যের যে কোনও জায়গায় থাকা পরিবারের সদস্যদের গ্রুপে যুক্ত করে ডেটা পাঠাতে পারবেন।
ভি-র ওয়েবসাইট থেকে জানা গিয়েছে, প্রিপেইড ফ্যামিলি প্ল্যানের সদস্যরা দিনে একবার, সপ্তাহে দু'বার, ও একটি ক্যালেন্ডার মাসে মোট চারবার 500 এমবি করে ডেটা শেয়ার করতে পারবে। ভাগ করা ডেটা ওই দিন রাত 11টা 59 মিনিট পর্যন্ত ভ্যালিড থাকবে। আবার প্রত্যেক মেম্বার ভি অ্যাপের মাধ্যমে করা প্রতিটি রিচার্জে 10 শতাংশ পর্যন্ত নিশ্চিত ছাড় পাবে।
ভি প্রিপেইড ফ্যামিলি তৈরি করার পদ্ধতি খুব সহজ। প্রথমে ভি অ্যাপ খুলে হোম পেজের ড্যাশবোর্ডে থাকা ফ্যামিলি ট্যাবে ট্যাপ করতে হবে। তারপর "ক্রিয়েট ফ্যামিলি" অপশন বেছে নিয়ে ফোনের কনট্যাক্ট থেকে সরাসরি সিলেক্ট করতে হবে বা মোবাইল নম্বর টাইপ করতে হবে।
ওটিপি ভেরিফিকেশন সম্পন্ন করলেই ওই মেম্বার ফ্যামিলি গ্রুপে যুক্ত হতে পারবে। যিনি প্রথমে গ্রুপ তৈরি করবে, তাঁকেই প্রাইমারি মেম্বার হিসেবে ধরা হবে। আর যাঁদের গ্রুপে যুক্ত করা হবে, তাঁরা সেকেন্ডারি মেম্বার হবেন। গ্রুপে সর্বোচ্চ চারজন সদস্য থাকতে পারবে। মনে রাখবেন, যোগদান করার 90 দিনের মধ্যে কোনও সদস্য গ্রুপ ছাড়তে পারবে না।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹62,479
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Samsung Galaxy SmartTag 3 India Launch Timeline Confirmed by Company Executive
Microsoft Announces $50 Xbox Nano Controller, Launch Set for Next Month