ডেটা ও আনলিমিটেড কল সহ দুটি নতুন প্রিপেড প্ল্যান নিয়ে হাজির Vodafone

205 টাকা আর 225 টাকা Vodafone প্রিপেড প্ল্যানে খুব বেশি পার্থক্য নেই। 205 টাকা প্ল্যানে 2GB ডেটা আর 225 টাকা প্ল্যানে 4GB ডেটা ব্যবহার করা যাবে।

ডেটা ও আনলিমিটেড কল সহ দুটি নতুন প্রিপেড প্ল্যান নিয়ে হাজির Vodafone

দুটি প্ল্যানের সাথেই থাকছে আনলিমিটেড আর 600 টা SMS এর সুবিধা

হাইলাইট
  • 205 টাকা প্ল্যানে 2GB ডেটা পাওয়া যাবে
  • 225 টাকা প্ল্যানে 4GB ডেটা ব্যবহার করা যাবে
  • দুটি প্ল্যানের সাথেই থাকছে আনলিমিটেড কল
বিজ্ঞাপন

205 টাকা আর 225 টাকা দামের দুটি নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল Vodafone। এই দুই প্ল্যানে থাকছে 4GB পর্যন্ত ডেটা। সাথে থাকছে আনলিমিটেড কল আর 600 টা SMS। 205 টাকা প্ল্যানের ভ্যালিডিটি 35 দিন। অন্যদিকে 225 টাকা প্ল্যানের ভ্যালিডিটি 48 দিন। দুটি নতুন প্রিপেড প্ল্যান ছাড়াও আজ Zee5 Theatre পরিষেবা নিয়ে হাজির হয়েছে Vodafone Idea।

ইতিমধ্যে Vodafone ওয়েবসাইটে 205 টাকা আর 225 টাকা প্ল্যান দেখা গিয়েছে। বোনাস কার্ডের অধীনে প্রিপেড প্ল্যান হিসাবে বাজারে এসেছে এই দুই প্ল্যান।

তবে 205 টাকা আর 225 টাকা Vodafone প্রিপেড প্ল্যানে খুব বেশি পার্থক্য নেই। 205  টাকা প্ল্যানে 2GB ডেটা আর 225 টাকা প্ল্যানে 4GB ডেটা ব্যবহার করা যাবে। 205 টাকা প্ল্যানের ভ্যালিডিটি 35 দিন আর 225 টাকা প্ল্যানের ভ্যালিডিটি 48 দিন।

দুটি প্ল্যানের সাথেই থাকছে আনলিমিটেড লোকাল, ন্যাশানাল আর রোমিং কল এর সুবিধা। সাথে থাকছে 600 টা SMS। Telecom Talk ওয়েবসাইটে প্রথম এই দুই প্ল্যানের খবর সামনে এসেছে।

আপাতত দিল্লি, বিহার ও ঝাড়খন্ড, কর্ণাটক, উত্তর প্রদেশ (পশ্চিম) সার্কেলের গ্রাহকরা 205 টাকা আর 225 টাকা Vodafone প্রিপেড প্ল্যান ব্যবহার করতে পারবেন।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »