Battery

Battery - ख़बरें

  • সবচেয়ে সস্তায় 10,000mAh ব্যাটারির ফোন, 8,000 টাকা ডিসকাউন্ট মিলছে
    Poco X8 Power ফ্লিপকার্টে 30,999 টাকায় লিস্টেড আছে। এটি 8 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজের বেস মডেলের দাম। সেপ্টেম্বরের শুরুতে লঞ্চের সময় প্রাইস ছিল 35,999 টাকা। এছাড়াও, এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট ও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্রেডিট বা ডেবিট কার্ডে দাম মেটালে 3,000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। সমস্ত অফার অন্তর্ভুক্ত করে পোকোর ফোনের দাম নেমে আসবে 27,999 টাকায়, যা লঞ্চ প্রাইসের তুলনায় 8,000 টাকা কম। আবার এসবিআই এবং এইচডিএফসি ক্রেডিট কার্ডে 3 থেকে 9 মাস পর্যন্ত নো কস্ট ইএমআই অপশনে 3,000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে।
  • আপনার Android ফোনের ব্যাটারি ভাল আছে কিনা বুঝবেন কীভাবে, এভাবে জেনে নিন কয়েক সেকেন্ডে
    বেশিরভাগ অ্যান্ড্রয়েড স্মার্টফোনে আনুমানিক ব্যাটারি হেলথ পার্সেন্টেজ দেখার সুবিধা আছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা চার্জিং এবং ফোন ব্যবহারের অভ্যাসে প্রয়োজনীয় পরিবর্তন আনতে পারেন। আবার হেলথ পার্সেন্টেজ চেক করে প্রয়োজন পড়লে আগেভাগেই ব্যাটারি বদলানোর পরিকল্পনা সেরে রাখা যেতে পারে। অ্যান্ড্রয়েড ফোনের ব্যাটারির স্বাস্থ্য কীভাবে সহজেই পরীক্ষা করবেন, তা এই প্রতিবেদনে ধাপে ধাপে বর্ণনা করা থাকল।
  • 10,000mAh ব্যাটারি নিয়ে আসছে Oppo A7 Pro Max, থাকবে দারুণ 50MP ফ্রন্ট ক্যামেরা
    Oppo A7 Pro Max সম্পর্কে একাধিক তথ্য অনলাইনে ফাঁস হয়েছে। 10,000mAh ব্যাটারি থাকা সত্ত্বেও এটি 8,47 মিমি পুরু হবে বলে দাবি করা হয়েছে। হ্যান্ডসেটের সামনে 1.5K রেজোলিউশনের OLED ডিসপ্লে থাকবে। ফোনটি Snapdragon 4 Gen 5 প্রসেসরে চলবে বলে অনুমান করা হচ্ছে। ফোনের পিছনে ডুয়াল ক্যামেরা থাকবে — 50 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেল সেন্সর।
  • OnePlus N6: কম দামের স্মার্টফোনেও এবার 8,000mAh ব্যাটারি, মাসশেষে বড় চমক আনছে ওয়ানপ্লাস
    OnePlus N6 মডেলে 8,000mAh ব্যাটারি নিশ্চিত করা হয়েছে। সংস্থার দাবি, ব্যাটারি সাত বছর পর্যন্ত ভাল স্বাস্থ্য ধরে রাখতে সক্ষম হবে। অর্থাৎ, এটি দীর্ঘ সময় ধরে তার মূল ধারণক্ষমতার একটি বড় অংশ বজায় রাখতে পারবে। ফোনটি Amazon ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে ভারতে বিক্রি হবে। এটি সবুজ ও কালো রঙে আসবে। OnePlus N সিরিজের দাম 18,000 টাকা থেকে 25,000 টাকার মধ্যে থাকবে।
  • Redmi Note 17 সিরিজ 10,000mAh+ ব্যাটারির সাথে আসছে, লঞ্চ হতে পারে সেপ্টেম্বরে
    রেডমি নোট 17 সিরিজের চীনা ভার্সনে 10,000mAh-এর চেয়েও থেকেও বেশি ক্ষমতার ব্যাটারি ব্যবহার হতে পারে। অর্থাৎ, এটি রেডমি নোট সিরিজের ইতিহাসে সবচেয়ে বড় ব্যাটারি আপগ্রেড হবে। তবে আর্ন্তজাতিক বাজারে আসা মডেলগুলোতে 8,000-9,00mAh ব্যাটারি থাকতে পারে। Redmi Note 17 সিরিজ সেপ্টেম্বর মাসে লঞ্চ হতে পারে।
  • ফোন ঠিক কতটা চার্জ দিলে ব্যাটারি ভাল থাকবে? আসল সত্যি জানলে চমকে যাবেন
    লিথিয়াম ব্যাটারিকে 20 থেকে 80 শতাংশ রেঞ্জের মধ্যে রাখলে স্ট্রেস কমে ও আয়ু কিছুটা বৃদ্ধি পায়। 80 পার্সেন্ট নিয়ম বাধ্যতামূলক নয়, কিন্তু অভ্যাস মানলে দীর্ঘমেয়াদি পারফরম্যান্স পাওয়া যাবে। চাইলে মাঝে মাঝে ফুল চার্জ করতে পারেন৷ এতে বড় কোনও সমস্যা হয় না। তবে দীর্ঘ সময় ফুল চার্জ বা পুরো খালি অবস্থায় রাখবেন না। এতে ব্যাটারির উপর বেশি চাপ পড়ে এবং লাগাতার এমন অভ্যাসে ক্ষতি হতে পারে।
  • Gas Battery: দূষিত বাতাস থেকেই তৈরি হবে বিদ্যুৎ, নতুন প্রযুক্তিতে বিশ্বজুড়ে চর্চা
    দক্ষিণ কোরিয়ার গবেষকদের বানানো গ্যাস ব্যাটারি বাতাস থেকে সংগ্রহ করা গ্যাসকেই বিদ্যুতে রূপান্তর করতে সক্ষম হয়েছে। নতুন প্রযুক্তি একদিকে যেমন বায়ু দুষণ কমাচ্ছে, অন্য দিকে সেই দূষণকেই জ্বালানি হিসেবে ব্যবহার করে শক্তি উৎপাদন করছে। এই প্রযুক্তি বড় এনার্জি সিস্টেমে ইন্টিগ্রেট করা সম্ভব হলে কার্বন নিউট্রালিটি বা কার্বন নিরপেক্ষতা অর্জনে গতি আনতে পারে বলে মনে করা হচ্ছে।
  • Vivo আনছে 12,000mAh ব্যাটারির অবিশ্বাস্য স্মার্টফোন, কবে লঞ্চ হবে
    রিপোর্ট বলছে, ভিভো বর্তমানে 10,000mAh রেটেড সিঙ্গেল সেল ব্যাটারি যুক্ত ডিভাইস পরীক্ষা করছে। টিপিক্যাল ক্যাপাসিটি 12,000mAh-এ পৌঁছে যেতে পারে। এখন চীনে 8,000mAh বা 9,000mAh ব্যাটারিও খুব অস্বাভাবিক নয়। Redmi Turbo 5 এবং Turbo 5 Max জানুয়ারিতে 9,000mAh ব্যাটারির সাথে লঞ্চ হয়েছে। Realme P4 Power 5G ফেব্রুয়ারিতে 10,000mAh+ ব্যাটারির সাথে ভারতে এসেছে।
  • iQOO 15R ভারতের সবচেয়ে পাতলা 7600mAh ব্যাটারি ফোন হতে চলেছে
    iQOO ইন্ডিয়া X পোস্ট মারফত জানিয়েছে, iQOO 15R বর্তমানে 7,600 মিলি অ্যাম্পিয়ার আওয়ার (mAh) ব্যাটারি বিভাগে লঞ্চ হওয়া ফোনগুলির মধ্যে সবচেয়ে স্লিম। স্মার্টফোনটি 7.9 মিমি পুরু৷ সংস্থার দাবি, বিশাল ব্যাটারি থাকা সত্ত্বেও ডিভাইসটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে হাতে নিলে হালকা ও আরামদায়ক মনে হয়।
  • Realme-এর প্রথম 10,000mAh ব্যাটারি ফোনের ছবি ও স্পেসিফিকেশন ফাঁস হল, শীঘ্রই ভারতে লঞ্চ হবে
    Realme P সিরিজের নতুন ফোনে Oppo Reno 15-এর মতো দেখতে বর্গাকার ক্যামেরা মডিউল রয়েছে, যার ভিতরে LED ফ্ল্যাশ সহ তিনটি ক্যামেরা কাটআউট আছে। প্রাইমারি ক্যামেরা হতে পারে 50 মেগাপিক্সেলের। বাকি দুই ক্যামেরায় 8 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল সেন্সর ব্যবহার হতে পারে।
  • 10,000mAh ব্যাটারির Realme স্মার্টফোন ভারতে জানুয়ারি মাসেই লঞ্চ হতে পারে
    ভারতে একটি 10,000mAh ব্যাটারির ফোনের সম্ভাব্য আগমন ঘিরে প্রত্যাশা তৈরি হয়েছে। শোনা যাচ্ছে যে Realme তাদের P সিরিজের অধীনে স্মার্টফোনটিকে (RMX5107) আনতে পারে। ডিভাইসটি ইতিমধ্যেই BIS সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে। এটি জানুয়ারি মাসে দেশের বাজারে লঞ্চ হতে পারে।
  • Samsung আনছে 20,000mAh ব্যাটারির স্মার্টফোন? টেস্টিং শুরু হতেই প্রবল জল্পনা
    ডুয়াল সেল ডিজাইনের ব্যাটারিতে দু'টি ভিন্ন আকারের সেল রয়েছে। একটি সেলের ক্যাপাসিটি 12,000mAh এবং এটি 6.3 মিমি পুরু। অন্য দিকে, দ্বিতীয় সেলটি 4 মিমি পুরু ও এতে 8,000mAh ব্যাটারি আছে। উভয় সেল মিলিয়ে ব্যাটারি ক্ষমতা 20,000mAh দাঁড়াচ্ছে, যা একেবারে নজিরবিহীন।
  • OnePlus-এর ইতিহাসে সবথেকে শক্তিশালী ব্যাটারি-যুক্ত ফোন আসছে ভারতে, পাওয়ার শুনলে চমকে যাবেন
    OnePlus 15R বিশাল 7,400mAh ব্যাটারির সঙ্গে ভারতে আসছে। সংস্থা দাবি করছে, এটি চার বছর ব্যবহারের পরেও কমপক্ষে 80 শতাংশ ক্ষমতা ধরে রাখতে সক্ষম হবে। ব্যাটারিতে সিলিকন ন্যানোস্ট্যাক প্রযুক্তি ব্যবহার হয়েছে, যেখানে সিলিকনের পরিমাণ 15 শতাংশ।
  • OnePlus Ace 6T সবথেকে পাওয়ারফুল 8000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিং সহ লঞ্চ হচ্ছে নভেম্বরে
    OnePlus Ace 6T মডেলে 8,000mAh ব্যাটারি থাকার কথা নিশ্চিত করেছে কোম্পানি। এটি OnePlus 15 ও OnePlus Ace 6-এর যথাক্রমে 7,500mAh এবং 7,800mAh ব্যাটারির থেকেও বেশি পাওয়ারফুল। এটি 100W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
  • OnePlus আনছে 8,000mAh ব্যাটারির সুপারফোন! লঞ্চ হবে 2025 সালের শেষে
    8,000mAh ব্যাটারি সহ আসন্ন OnePlus ফোনে থাকবে Snapdragon 8 Gen 5 প্রসেসর। এটি এই বছরের শেষ নাগাদ বাজারে আসবে ও Snapdragon 8 Elie চিপটির থেকে উন্নত পারফরম্যান্স প্রদান করবে বলে আশা করা হচ্ছে। স্মার্টফোনটিতে 165 হার্টজ রিফ্রেশ রেট এবং 1.5K রেজোলিউশনের ডিসপ্লে থাকবে। ফোনটি 2025 সালের অন্তিম সময়ে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হতে পারে।

Battery - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »