Mobile Internet

Mobile Internet - ख़बरें

  • Airtel চালু করল ফ্রি স্যাটেলাইট ইন্টারনেট, নেটওয়ার্ক ছাড়াই ফোনে চলবে WhatsApp
    Airtel আফ্রিকাতে স্যাটেলাইট-টু-মোবাইল কানেক্টিভিটি পরিষেবা চালুর ঘোষণা করেছে। ফলে যেখানে কোনও মোবাইল টাওয়ার বা সাধারণ নেটওয়ার্ক কভারেজ নেই, সেখানেও স্মার্টফোন সরাসরি SpeceX-এর Starlink স্যাটেলাইটের সঙ্গে যুক্ত হয়ে ইন্টারনেট চালাতে পারবে। তবে বর্তমানে এই পরিষেবার ক্ষমতা সীমিত। এয়ারটেল দাবি করছে, আপাতত WhatsApp-এর মতো কম ডেটা প্রয়োজন এমন অ্যাপ ও অন্যান্য লাইটওয়েট অ্যাপস ব্যবহার করা যাবে। ইচ্ছুক গ্রাহকরা মাইএয়ারটেল অ্যাপের মাধ্যমে 30 দিনের স্যাটেলাইট পরিষেবার ফ্রি ট্রায়াল নেওয়ার জন্য রেজিস্টার করতে পারবেন।
  • StepX Neo: বিশ্বের প্রথম এজেন্টিক AI ফোন প্রকাশ হল, স্মার্টফোনের ভবিষ্যত এটাই?
    চীনা AI স্টার্টআপ কোম্পানি StepFun বিশ্বের প্রথম এজেন্টিক স্মার্টফোন প্রকাশ করেছে। যার নাম StepX Neo। ফোনটিতে AI শুধু প্রশ্নের উত্তর দেওয়া, লেখা বা নির্দিষ্ট ফিচারে সীমাবদ্ধ নেই। এজেন্টিক এআই সিস্টেম নিজে থেকে টিকিট বুকিং ও খাবার অর্ডার থেকে শুরু করে ইউজারের হয়ে বিভিন্ন কাজ সম্পন্ন করার ক্ষমতা রাখে। সহজ ভাষায় বললে, আপনাকে আর প্রতিটি কাজের জন্য নিজে অ্যাপ খুলে একাধিক ধাপ অনুসরণ করতে হবে না। স্বাভাবিক ভাষায় নিজের প্রয়োজন জানালেই AI এজেন্ট প্রয়োজনীয় টুল ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে পুরো কাজ সম্পন্ন করবে। এটাই হল এজেন্টিক ফোনের কনসেপ্ট।
  • Mobile Data Saving Tips: ইন্টারনেট বেশি ব্যবহার না করেই ডেটা দ্রুত শেষ? ফোনের এই সেটিংস এক্ষুণি পাল্টান
    মোবাইল ডেটা তাড়াতাড়ি শেষ হওয়ার আরও একটি কারণ হল অটো আপডেট ফিচার। গুগল প্লে স্টোর ও বিভিন্ন অ্যাপে অটো আপডেট অন করা থাকে। ফলে ইন্টারনেটের সঙ্গে কানেক্ট হওয়া মাত্রই স্বয়ংক্রিয়ভাবে আপডেট শুরু হয়ে যায়। আপডেটের সাইজ বড় হলে প্রচুর ডেটা খরচ হয়ে যায়। প্রতিকারের জন্য প্লে স্টোর সেটিংয়ে গিয়ে "আপডেট অ্যাপস ওভার ওয়াই-ফাই" অপশন চালু করুন। সেটিংস পরিবর্তন করলেই গুগল আপডেটের জন্য মোবাইল ডেটা ব্যবহার থেকে বিরত থাকবে।
  • OpenAI আনছে AI স্মার্টফোন, Android ও iPhone ছাড়িয়ে ভবিষ্যতের দুনিয়া দেখবে বিশ্ব
    বর্তমানে স্মার্টফোনের জন্য বিভিন্ন অ্যাপের মধ্যে ঘুরতে হয়। যেমন চ্যাটের জন্য WhatsApp, ঠিকানা খোঁজার জন্য Maps, এবং অনলাইন শপিং, ফুড ডেলিভারি, ও বুকিংয়ের জন্য আলাদা প্ল্যাটফর্ম। কিন্তু OpenAI-এর স্মাটফোনে অ্যাপ মাধ্যম হিসেবে থাকবে না। আলাদা আলাদা অ্যাপ খোলার বদলে এআই এজেন্টকে দিয়ে সমস্ত কাজ করানো যাবে। যেমন আপনি বললেন, জোমাটোতে কলকাতার সবচেয়ে ভাল রেটিং থাকা রেস্টুরেন্ট থেকে মাটন বিরিয়ানি অর্ডার করো। ফোন সেই নির্দেশ মেনে নিজে থেকেই অর্ডার, পেমেন্ট, ও অন্যান্য সেটআপ করে দেবে।
  • Claude AI: ফোন আর হাত দিতে হবে না, আপনার হয়ে কল-মেসেজ করবে এআই, স্মার্টফোন চালাবে নিজেই
    Anthropic সম্প্রতি Claude AI-তে এমন একটি ফিচার যুক্ত করেছে, যার মাধ্যমে এটি কম্পিউটারের সম্পুর্ণ নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে মানুষের হয়ে কাজ করবে। সংস্থার নজর এবার স্মার্টফোনে। Claude শীঘ্রই সরাসরি ইউজারের হয়ে মুঠোফোন চালাতে সক্ষম হবে। কাউকে কল করা, মেসেজ লেখা, ফাইল পাঠানো, ও ব্রাউজার সম্পর্কিত কাজ ক্লডের মাধ্যমে সম্পন্ন হবে। আপনি এআই-কে শুধু প্রম্পট দিয়ে অন্য কাজে মনোনিবেশ করতে পারবেন।
  • Amazon আনছে AI স্মার্টফোন, হাত না দিয়েই করা যাবে কল, মেসেজ, ও শপিং
    অ্যামাজনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত এমন একটি ফোন তৈরি করতে চাইছে, যা ভয়েস কমান্ড বা কন্ঠস্বরের মাধ্যমে নিয়ন্ত্রিত হবে। আর গোটা সিস্টেমের পুরোধা হবে অ্যালেক্সা। অর্থাৎ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে ফোনে হাত না দিয়েই কল করা, মেসেজ পাঠানো, অ্যাপ খোলা, ও অনলাইন শপিং-এর মতো কাজ করা যাবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে একটি স্মার্টফোনে ভিন্ন ভিন্ন কাজের জন্য আলাদা অ্যাপ ডাউনলোড করে রেজিস্টার করতে হয়। কিন্তু এখন অ্যাপের বদলে ভয়েস ভিত্তিক নেভিগেশনে জোর দিচ্ছে সংস্থা। তবে Amazon ফোনটি কবে লঞ্চ করবে বা দাম কেমন রাখবে, তা এখনও জানা যায়নি।
  • ভিডিও থেমে যাচ্ছে, অ্যাপ খুলতে দেরি? মোবাইলে ইন্টারনেট স্পিড বাড়ানোর 5 কৌশল জেনে রাখুন
    স্মার্টফোনে ইনস্টল থাকা বিভিন্ন অ্যাপ সময়ের সাথে সাথে অস্থায়ী ফাইল জমা করে রাখে, যা পারফরম্যান্স কমিয়ে দেয়। তাই সেটিংসে গিয়ে অ্যাপ খুলে নিয়মিত ক্যাশ ডেটা পরিষ্কার করা জরুরি। এতে যেমন ইন্টার্নাল স্টোরেজ ফাঁকা হবে, তেমনই ডিভাইসের গতি ও ইন্টারনেট স্পিড উন্নত হতে দেখা যাবে। ফোনে একগাদা অ্যাপ রাখবেন না। অব্যবহৃত অ্যাপ ব্যাকগ্রাউন্ডে ডেটা খরচ করে। ফলে ইন্টারনেটের স্পিড কমতে দেখা যায়। এমন ধরনের অপ্রয়োজনীয় অ্যাপ ফোন থেকে মুছে ফেলুন। এছাড়া, নেটওয়ার্ক সেটিংস রিসেট করলেও ফল পাওয়া যেতে পারে।
  • মোবাইলে ইন্টারনেট ব্যবহারে ট্যাক্স বসাতে পারে মোদি সরকার, বাড়বে ফোন রিচার্জের খরচ
    রিপোর্ট অনুসারে, ডেটার উপর আলাদা কর প্রস্তাবের পিছনে শুধু রাজস্ব বাড়ানো একমাত্র উদ্দেশ্য নয়। আরও একটি লক্ষ্য হল স্ক্রিন টাইম কমানো, বিশেষ করে শিশুদের মধ্যে অতিরিক্ত মোবাইল ব্যবহারের প্রবণতা নিয়ন্ত্রণ। টেলিযোগাযোগ দপ্তরকে এমন মডেল তৈরির নির্দেশ দেওয়া হয়েছে, যা ইতিবাচক ডেটা ব্যবহারকে উৎসাহিত করার পাশাপাশি বাচ্চাদের ইন্টারনেটের প্রতি আসক্ত কমাবে। সম্প্রতি এক বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, যেখানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
  • প্রিপেড রিচার্জের মুশকিল আসান! Google সার্চ-এ এল নতুন ফিচার
    Android গ্রাহকরা Google সার্চ থেকে প্রিপেড মোবাইল রিচার্জ করতে পারবেন। Airtel, Vodafone-Idea, Reliance Jio ও BSNL প্রিপেড নম্বরে রিচার্জ করা যাবে।
  • 145 দিন পরে মোবাইল ইন্টারনেট পরিষেবা ফিরল কার্গিলে
    জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir) এবং লাদাখে (Ladakh) বিধিনিষেধ আরোপ করা এবং ইন্টারনেট যোগাযোগ বন্ধ করে দেওয়ার পর পেরিয়ে গিয়েছে ১৪৫ দিন! এতগুলো দিন পরে, লাদাখের কেন্দ্রশাসিত অঞ্চল (Union Territory of Ladakh) কারগিলে (Kargil) মোবাইল ইন্টারনেট ব্যবস্থা ফের চালু করা হল শুক্রবার। 
  • মোবাইল ইন্টারনেট ডেটা ব্যবহারের সব রেকর্ড ভেঙে দিল ভারতবাসী
    এক TRAI বিশ্লেষক জানিয়েছেন 2019 সালে ভারতে মোট 54,917 মিলিয়ন গিগাবাইট ডেটা ব্যবহার হয়েছে। 2014 সালে দেশে মোট 28.15 কোটি গ্রাহক ওয়্যারলেস ইন্টারনেট ব্যবহার করেছিলেন। 2019 সালের সেপ্টেম্বর মাসের শেষে সেই সংখ্যাটি হয়েছে 66.48 কোটি।
  • আধার নম্বরের সাথে প্যান লিঙ্ক করবেন কীভাবে? এক ক্লিকে মুশকিল আসান
    আধার আধার নম্বরের সাথে প্যান লিঙ্ক করতে হিমশিম খাচ্ছেন? খুব সহজে  Aadhar Number এর সাথে PAN লিঙ্ক করা সম্ভব। এসএমএস ও অনলাইনে এই কাজ নিমেশে করে নেওয়া সম্ভব। 
  • Diwali With Mi Sale: কোন ফোনে কত ছাড়? দেখে নিন
    সম্প্রতি Diwali With Mi Sale এর ঘোষনা করেছে Xiaomi। 28 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই সেলে সস্তা হবে Redmi K20, Redmi K20 Pro, Redmi Note 7 Pro, Poco F1, Redmi 7, Redmi 7A, Redmi Y3 আর Redmi Go।
  • ফিরে এল Flipkart Big Billion Days Sale, সেরা অফারগুলি দেখে নিন
    29 সেপ্টেম্বর শুরু হচ্ছে Flipkart Big Billion Days 2019। 4 অক্টোবর পর্যন্ত এই সেল চলবে। প্রায় সব বিভাগের প্রোডাক্টে ছাড় পাওয়া যাবে। অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট ও ডেবিট কার্ড আর আইসিআইসিআই ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য 10 শতাংশ ছাড় থাকছে।
  • Flipkart Mobiles Bonanza Sale: স্মার্টফোনের অবিশ্বাস্য অফারগুলি দেখে নিন
    শুরু হল Flipkart Mobiles Bonanza Sale। এই সেলে বিভিন্ন স্মার্টফোনে দুর্দান্ত অফার পাওয়া যাবে। 9 সেপ্টেম্বর পর্যন্ত Flipkart এ এই সেল চলবে। সস্তা হয়েছে Oppo A3s, Redmi 6, Motorola One Vision সহ বিভিন্ন স্মার্টফোন।

Mobile Internet - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »