ওয়ানপ্লাস টার্বো বিশাল 8,000mAh ব্যাটারির সঙ্গে আসবে। এটি 100W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফোনটির ওলেড ডিসপ্লে 1.5K রেজোলিউশন ও 165 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এটি Qualcomm-এর আসন্ন Snapdragon 8 Gen 5 প্রসেসর দ্বারা পরিচালিত হওয়ার সম্ভাবনা।
পারফরম্যান্সের উপর বিশেষ ফোকাস রেখে OnePlus Ace 6 ডিজাইন করা হয়েছে। এতে Snapdragon 8 Elite প্রসেসর ও G2 গেমিং চিপ আছে। ফোনটির 7,800mAh ব্যাটারি 120W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সংস্থার দাবি, ফুল ফ্রেম রেটে 10 ঘন্টা নন-স্টপ গেম খেলা যাবে। আবার 16 মিনিটের মধ্যে ব্যাটারি 50 শতাংশ চার্জ হবে।