Poco C85 5G দু'টি Android OS আপগ্রেড ও 4 বছর সিকিউরিটি আপডেট পাবে। ব্যাটারি একবার চার্জ দিলে 29 ঘন্টা সোশ্যাল মিডিয়া এবং 23 ঘন্টা WhatsApp চালানোর মতো ব্যাকআপ মিলবে।
পারফরম্যান্সের দিক থেকে পোকো-কে টেক্কা দিয়েছে লাভা। মাল্টিটাস্কিং ও গেম খেলার সময় Play Max-এর তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখতে ভেপার চেম্পার কুলিং সিস্টেম রয়েছে। লাভা দাবি করছে, COD, BGMI, Free Fire-এর মতো জনপ্রিয় মোবাইল গেমগুলি হিটিং বা গরম হওয়ার সমস্যা ছাড়াই ফোনে খেলা যাবে।
Poco C85 5G ফোনে ওয়েট টাচ ফিচার থাকার ফলে আঙুল ভেজা বা তৈলাক্ত থাকলেও স্ক্রিন সঠিকভাবে কাজ করবে৷ স্মার্টফোনটির স্ক্রিন TUV Rheinland-এর লো ব্লু লাইট, ফ্লিকার-ফ্রি, ও সার্কাডিয়ান ফ্রেন্ডলি সার্টিফায়েড। অর্থাৎ, এটি চোখ সুস্থ রাখতে সাহায্য করবে৷
Poco C85 5G একটি 6.9 ইঞ্চি ডিসপ্লের সঙ্গে আসবে। একে সেগমেন্টের বৃহত্তম ডিসপ্লে হিসেবে দাবি করছে কোম্পানি। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এর ফলে স্ক্রলিং ও গেমিং আরও মসৃণ হবে। চোখের উপর থেকে অতিরিক্ত চাপ কমাতে ও চোখ সুস্থ রাখতে স্ক্রিন TUV Rheinland-এর ট্রিপল সার্টিফিকেশন অফার করবে।
Poco C85 5G পাওয়ারফুল 6,000mAh ব্যাটারির সঙ্গে ভারতে আসছে। এটি 33W ফাস্ট ওয়্যার্ড চার্জিং ও 10W রিভার্স ওয়্যার্ড চার্জিং সমর্থন করবে। ফোনটির পিছনের দিকে উপরের বাম পাশে বর্গাকার ক্যামেরা মডিউলের ভিতরে বৃত্তাকার LED ফ্ল্যাশ সহ ডুয়াল ক্যামেরা রয়েছে। প্রাইমার ক্যামেরায় একটি 50 মেগাপিক্সেল AI সেন্সর মিলবে।
ফ্লিপকার্টের মাইক্রোসাইটে Poco C85 5G এর ক্যামেরা মডিউলের আংশিক ডিজাইন দেখা গিয়েছে। ফোনটিতে বৃত্তাকার LED ফ্ল্যাশ সহ ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে। ক্যামেরা মডিউলের ভিতরে 50 মেগাপিক্সেল AI ক্যামেরা থাকার কথা উল্লেখ আছে।