লঞ্চের আগের দিন Realme Neo 8 ফোনের দাম ফাঁস হয়েছে। এটি একাধিক মেমোরি অপশনে আসবে। টপ মডেলে 16 জিবি র্যাম এবং 1 টিবি অনবোর্ড স্টোরেজ থাকবে। ফোনের অন্যতম দুই আকর্ষণ হল 8,000mAh ব্যাটারি ও ফ্ল্যাগশিপ কিলার Snapdragon 8 Gen 5 চিপসেট। ডিভাইসটির খুঁটিনাটি দেখে নিন।
Realme Neo 8 মডেলে নাথিং-এর মতো স্বচ্ছ ব্যাক প্যানেল দেওয়া হয়েছে, যার ফলে ভিতরের প্যাটার্ন আংশিকভাবে দেখা যাচ্ছে। এটি ডিভাইসে আধুনিক ও হাই-টেক লুকস যোগ করেছে। ক্যামেরা মডিউলের পাশে সিগনেচার Halo লাইটিং ফিচার রয়েছে। এটি চার্জিং চলাকালীন কিংবা নোটিফিকেশন আসার সময় জ্বলে উঠবে।
Realme Neo 8 চলবে ফ্ল্যাগশিপ Snapdragon 8 Gen 5 প্রসেসর থাকবে। সামনে Samsung-এর ফ্ল্যাট LTPS ডিসপ্লে থাকবে যা 1.5K রেজোলিউশন সাপোর্ট করবে। ফোনটির সবথেকে বড় আপগ্রেড ব্যাটারিতে থাকার দাবি করা হচ্ছে। এটি 8,000mAh সিঙ্গেল সেল ব্যাটারির সঙ্গে আসতে পারে।
Realme Neo 8 ফোনটিতে 6.78 ইঞ্চি ফ্ল্যাট ওলেড ডিসপ্লে থাকবে যা 1.5K রেজোলিউশন সাপোর্ট করবে। এটি Snapdragon 8 Gen 5 প্রসেসর এবং 8,000mAh ব্যাটারির সঙ্গে আসবে। মেইন ক্যামেরা হতে পারে 50 মেগাপিক্সেলের। স্ক্রিনের নিচে আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে।
ওয়ানপ্লাস ও রিয়েলমি উভয়ই উচ্চ-ক্ষমতার সেমি-সলিড স্টেট ব্যাটারি যুক্ত ফোন নিয়ে কাজ করছে। OnePlus Ace 6 ও Realme GT 8 অথবা Realme Neo 8 এই আধুনিক ব্যাটারির সঙ্গে বাজারে আসতে পারে।