Science News

Science News - ख़बरें

  • ফ্রিজের কুলিং হঠাৎ বন্ধ হয়ে যায় কেন? আবার নিজে থেকেই চালু হয় কীভাবে
    ফ্রিজের তাপমাত্রা নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছে গেলে থার্মোস্ট্যাট কম্প্রেসার বন্ধ করে দেয়। ফলে কুলিং সাময়িকভাবে থেমে যায়। পরে দরজা বারবার খোলা, গরম খাবার বা অন্য কোনও কারণে ভেতরের তাপমাত্রা বেড়ে গেলে থার্মোস্ট্যাট আবার কম্প্রেসার চালু করে দেয়। তারপর রেফ্রিজারেন্ট কুলিং সিস্টেমের মধ্যে সঞ্চালিত হতে শুরু করে। এটি ভিতরের তাপ শোষণ করে বাইরে বার করে দেয়। ফলে তাপমাত্রা আবার কমে যায়। এই ভাবেই ফ্রিজ বুঝতে পারে যে, কখন কুলিং বন্ধ করতে হবে এবং কখন শুরু করতে হবে।
  • সোশ্যাল মিডিয়ায় পোস্টের আগে সাবধান, ছবি দেখেই AI বলে দিচ্ছে আপনি কোথায়
    অ্যান্টিভাইরাস সফটওয়্যার সংস্থা ম্যাকাফি ল্যাবসের গবেষণায় দেখা গিয়েছে, এআই মডেল ভ্রমণের ছবি বিশ্লেষণ করে কোন শহর ও দেশে তোলা হয়েছিল, তা নির্ভুলতার সঙ্গে শনাক্ত করতে পারছে। নতুন রিপোর্ট প্রকাশ্যে আসতেই ডিজিটাল প্রাইভেসি নিয়ে উদ্বেগ বাড়তে শুরু করেছে। দুই AI-কে শুধু ছবি দেখিয়ে জিজ্ঞাসা করা হয়েছিল, সেটি কোথায়। তারপর মডেলগুলি বিল্ডিং, সাইনবোর্ড, দোকানের সামনের অংশ, স্থাপত্যের ধরন, আলো, রাস্তার দৃশ্য, ও খাবারের স্টলের মতো ছোট ছোট বিষয় বিশ্লেষণ করে লোকেশন সম্পর্কে ধারণা করতে পেরেছে।
  • Liquid Computer: জল দিয়েই চলবে কম্পিউটার? জার্মান গবেষকদের নতুন প্রযুক্তি বদলে দিতে পারে ভবিষ্যৎ!
    কখনও কি শুনেছেন, জল বা সেই জাতীয় তরল দিয়ে কম্পিউটার চালানো সম্ভব। বাস্তবে অবিশ্বাস্য বলে মনে হলেও, জার্মানির একদল গবেষক এমনই একটি নতুন প্রযুক্তি তৈরি করতে সমর্থ হয়েছেন, যা ভবিষ্যতে কম্পিউটিংয়ের ধারণাই বদলে দিতে পারে। তাঁরা একটি লিকুইড কম্পিউটার বানিয়েছেন, যেখানে সিলিকন চিপ বা ট্রানজিস্টর প্রয়োজন হয় না। বিশেষ তরলের মধ্যে ডুবে থাকা শত শত অতি ক্ষুদ্র কণা বা মাইক্রোস্কোপিক পার্টিকল একসঙ্গে মিলে তথ্য প্রক্রিয়াকরণ সম্পন্ন করে। ইলেকট্রন প্রবাহের বদলে তরলের প্রবাহ ও কণাগুলির আচরণ গণনার ভিত্তি হিসেবে কাজ করে।
  • IBM বিশ্বের প্রথম সাব-1 ন্যানোমিটার চিপ বানিয়ে চমকে দিল, বদলে যাবে AI থেকে স্মার্টফোন-কম্পিউটারের ভবিষ্যত
    IBM দাবি করছে, সাব-1 ন্যানোমিটার ডিজাইনে নখের আকারের সমান একটি সিলিকন চিপে প্রায় 100 বিলিয়ন ট্রানজিস্টর যুক্ত করা সম্ভব হয়ে উঠবে। ফলে ভবিষ্যতে প্রসেসর আরও শক্তিশালী ও বিদ্যুৎ ব্যবহারে আরও দক্ষ হয়ে উঠবে। এত ছোট চিপ তৈরির জন্য ন্যানোস্ট্যাক নামে এক নতুন আর্কিটেকচার ব্যবহার হয়েছে। এটি প্রচলিত সমতল (2D) বিন্যাসের পরিবর্তে ট্রানজিস্টরকে ত্রিমাত্রিকভাবে (3D) স্তরে স্তরে বসানো সম্ভব করেছে।
  • Google মশা কমাতে উল্টে 3 কোটির বেশি মশা পরিবেশে ছাড়ছে, কেন এমন সিদ্ধান্ত জানলে চমকে যাবেন
    মশার উপদ্রব ঠেকানোর সাধারণ উপায় বলতে প্রথমেই কীটনাশক ছড়ানো বা পরিচ্ছন্নতা অভিযান চালানোর ভাবনা মাথায় আসবে। কিন্তু এখন মশা কমাতে মশাকেই হাতিয়ার করছে গুগল (Google)। মার্কিন প্রযুক্তি সংস্থা ডেঙ্গু, ম্যালেরিয়া, এবং চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগ প্রতিরোধে অভিনব উপায় অবলম্বন করছে। তারা গবেষণাগারে বিশেষভাবে তৈরি 3 কোটি 20 লক্ষ মশা আমেরিকায় ছাড়তে চলেছে। রাসায়নিক কীটনাশকের বদলে আরও নিরাপদ এবং পরিবেশবান্ধব উপায়ে মশার বংশবৃদ্ধি খতম করতে সরকারের কাছে অনুমতির আবেদন জমা দিয়েছে গুগল। এটি 2014 সালে শুরু হওয়া কোম্পানির ডিবাগ (Debug) কর্মসূচীর অংশ। মশা ঠেকাতে Google-এর হাতিয়ার মশক বাহিনী গুগল মশাবাহিত রোগ নিয়ন্ত্রণের লক্ষ্যে ক্যালিফোর্নিয়া এবং ফ্লোরিডাতে পরীক্ষামূলকভাবে ল্যাবে তৈরি 32 মিলিয়ন মশক বাহিনী ছেড়ে দেওয়ার অনুমতি চেয়েছে। তারা এই মর্মে ইউনাইটেড স্টেটস এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি বা ইপিএ (EPA)-র কাছে ছাড়পত্র চেয়ে আবেদন চেয়েছে। গুগলের পরিকল্পনা অনুসারে, বিশেষ মশক বাহিনীর প্রত্যেক সৈন্য হবে পুরুষ। জানিয়ে রাখি, পুরুষ মশা মানুষকে কামড়ায় না বা রক্ত পান করে না। কারণ পুরুষ মশার মুখাংশ বা চোয়াল দুর্বল হওয়ার কারণে মানুষের ত্বক ভেদ করার জন্য উপযোগী নয়। দুই বছর ধাপে ধাপে 1 কোটি 60 লক্ষ করে মশা ছেড়ে দেওয়ার প্ল্যান করা হয়েছে। মশা কীভাবে মশার সংখ্যা কমাবে? গুগলের গবেষণা বিভাগ পুরুষ মশাকে "Wolbachia pipients" নামের একটি প্রাকৃতিক ব্যাকটেরিয়ার স্ট্রেন দ্বারা সংক্রমিত করার প্ল্যান করছে। মার্কিন ফেডারেল রেজিস্টারের তথ্য অনুসারে, 2025 সালের ডিসেম্বরে পরীক্ষামূলক প্রকল্পটির জন্য 'এক্সপেরিমেন্টাল ইউজ পারমিট"-এর আবেদন জানানো হয়েছিল। উক্ত পদ্ধতিতে Wolbachia ব্যাকটেরিয়া বহনকারী পুরুষ মশা যখন প্রাকৃতিক পরিবেশে থাকা স্ত্রী মশার সঙ্গে মিলিত হবে, তখন উৎপন্ন ডিম স্বাভাবিকভাবে বিকশিত হতে পারবে না। এবং সেগুলো থেকে নতুন মশার জন্ম হবে না। ফলে ধীরে ধীরে মশার প্রজাতির সংখ্যা কমতে থাকবে। গুগলের লক্ষ্য সরাসরি মশা ধ্বংস করা নয়। মশার প্রজনন চক্রে হস্তক্ষেপ করে জনসংখ্যা হ্রাস করা। গবেষকদের ধারণা, এই পদ্ধতিতে চিকুনগুনিয়া, জিকা, ডেঙ্গু, ও অন্যান্য মশাবাহিত ভাইরাস ছড়ানোর ঝুঁকি কমানো সম্ভব হতে পারে। যেহেতু পুরুষ মশা রক্তপান করে না, তাই এর ফলে মানবদেহের উপর কোনও প্রভাব পড়বে না। বর্তমানে গুগলের প্রকল্পটি মা
  • Chandrayaan-2 এর তোলা চাঁদের নতুন ছবি প্রকাশ করল ISRO
    সোমবার চন্দ্রযানের তোলা আরও কিছু ছবি প্রকাশ করল ইসরো (ISRO)। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে, চন্দ্রপৃষ্ঠের আরও কিছু ছবি পাঠিয়েছে চন্দ্রযান-২ (Chandrayaan-2)।
  • সফলভাবে চাঁদের কক্ষপথে পৌঁছেছে Chandrayaan-2, জানিয়ে দিল ISRO
    মঙ্গলবার সফলভাবে Chandrayaan-2 চাঁদের কক্ষপথে পৌঁছেছে। সম্প্রতি এই ঘোষনা করেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ISRO। মঙ্গলবার সকাল 9 টা 02 মিনিটে চাঁদের কক্ষপথে সফলভাবে Chandrayaan-2 কে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ISRO।
  • মঙ্গল গ্রহে শহর তৈরী করতে কত খরচ হবে? জানালেন ইলন মাস্ক
    ট্যুইটারে এক ব্যাক্তির প্রশ্নের উত্তরে মঙ্গল গ্রহে শহর তৈরীর হিসাব দিয়েছে ইলন মাস্ক। এই হিসাব অনুযায়ী মঙ্গল গ্রহে একটি শহর তৈরী করতে মার্কিন সুরক্ষা বাজেটের 10 শতাংশ খরচ হবে।
  • 2020 সালে সূর্যে পৌঁছাবে ISRO
    পৃথিবী থেকে 15 লক্ষ কিলোমিটার দূরে পৌঁছে সূর্যকে দেখার কাজ করবে Aditya-L1।
  • ডোনাল্ড ট্রাম্প-মনোনীত জিম ব্রিডেনস্টাইন নাসার নতুন চীফ হিসাবে নিযুক্ত
    যুক্তরাষ্ট্রের সিনেটের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত প্রতিনিধি জিম ব্রিডেনস্টাইনকে যুক্তরাষ্ট্রের স্পেস এজেন্সি পরিচালনার দায়িত্ব দেওয়া হবে বলে ঠিক করা হয়েছে.

Science News - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »