10,000 টাকা ছাড়ের সাথে Xiaomi 17 সিরিজের সেল শুরু হল, ক্রেতাদের জন্য 19,999 টাকার উপহার ফ্রি
Xiaomi 17-এর 512 জিবি স্টোরেজ আর্লি বার্ড সেলে 99,999 টাকার পরিবর্তে 89,999 টাকায় কেনা যাবে। Xiaomi 17 Ultra সিঙ্গেল 16 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ ভার্সন এসেছে ও দাম 1,39,999 টাকা। SBI ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে 10,000 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মিলবে। মার্চ 17-এর মধ্যে কিনলে 19,999 টাকার ফটোগ্রাফি কিট বিনামূল্যে পাওয়া যাবে। নতুন ফোনগুলি অনলাইনে Amazon এবং শাওমির ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।