এবার ফিসফিস করে কথা বলুন স্মার্টস্পিকারে

আপনি কখন ফিসফিস করে কথা বলছেন তা বোঝার জন্য একটি নিউরাল নেটওয়ার্ক তৈরী করতে হয়েছে। তা পরে আপনার ফিসফিস করে বলা কথা বুঝতে শিখেছে Alexa।

এবার ফিসফিস করে কথা বলুন স্মার্টস্পিকারে

নতুন হুইস্পার মোডে Amazon স্মার্টস্পিকার Alexa –র সাথে ফিসফিস করে কথা বলা যাবে

হাইলাইট
  • এবার Alexa –র সাথে ফিসফিস করে কথা বলা যাবে
  • নতুন হুইসপার মোডের কথা জানিয়েছিল Amazon
  • শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে এই ফিচার লঞ্চ হয়েছে
বিজ্ঞাপন

গত মাসে Alexa ইভেন্টে নতুন হুইসপার মোডের কথা জানিয়েছিল Amazon। নতুন এই ফিচারে Amazon স্মার্টস্পিকার Alexa –র সাথে ফিসফিস করে কথা বলা যাবে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রাহকদের জন্য নতুন এই ফিচার লঞ্চ করেছে Amazon। এর সাথেই নতুন অ্যালেক্সা গার্ড ফিচার লঞ্চ করেছে Amazon। নতুন এই ফিচারে ঘরে ঘোঁইয়া হলে বা কাঁচ ভাঙলে বা গুরুত্বপূর্ণ কোন আওয়াজ হলে সতর্ক করে দেবে Alexa।

সম্প্রতি TechCrunch এ এক রিপোর্টে জানানো হয়েছে আপাতত শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রাহকদের জন্য নতুন এই হুইসপার মোড চালু হয়েছে। নতুন এই ফিচার চালু করতে Settings > Alexa account > Alexa voice responses > Whispered responses এনেবেল করতে হবে। অথবা “Alexa, turn on whisper mode” বলেও এই মোড অন করা যাবে।

আপনি কখন ফিসফিস করে কথা বলছেন তা বোঝার জন্য একটি নিউরাল নেটওয়ার্ক তৈরী করতে হয়েছে। তা পরে আপনার ফিসফিস করে বলা কথা বুঝতে শিখেছে Alexa।

এছাড়াও এবার থেকে আগের কথার রেশ টেনে Alexa র সাথে কথা বলা যাবে। যেমন ধরুন শুরুতে যদি আপনি Alexa কে জিজ্ঞাসা করেন “মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে?” এর প্রশ্নের উত্তরে Alexaজানাবে “ডোনাল্ড ট্রাম্প”। এরপরে আপনি যদি জিজ্ঞা করেন “তিনি কত লম্বা?” Alexa আপনাকে ডোনাল্ড ট্রাম্পের উচ্চতা জানিয়ে দেবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 50MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত Realme ফোনের দাম 2,500 টাকা কমল
  2. Oppo K14 Lite মাত্র 16,999 টাকায় লঞ্চ হল ভারতে, সমস্ত ফিচার্স জেনে নিন
  3. পুজোর আগে Jio-র বড় উপহার, ফ্রি-তে 4,000 টাকার এই স্পেশাল সাবস্ক্রিপশন
  4. অপেক্ষার অবসান, Flipkart Big Billion Days 2026 সেলের তারিখ অফিশিয়ালি ঘোষণা হল
  5. 15 অক্টোবর থেকে UPI পেমেন্টে চালু হবে মাশুল, 2,000 টাকার বেশি লেনদেনে কত টাকা জানাল কেন্দ্র
  6. Vivo V80 দুর্ধর্ষ ক্যামেরার সঙ্গে ভারতে আসছে, আজ প্রথম টিজার প্রকাশ হল
  7. 15 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, জিতুন Dr. Quirk সেট
  8. OnePlus N6 Lite: ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন 22 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হচ্ছে
  9. Airtel গ্রাহকদের জন্য সুখবর, 150 জিবি অতিরিক্ত ডেটা মিলছে সম্পূর্ণ বিনামূল্যে
  10. Redmi Note 17 Pro সিরিজ ভারতে লঞ্চ হল 10,000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিংয়ের সঙ্গে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »