Mi Smart Band 4 রিভিউ: কম দামে এটাই সেরা ফিটনেস ব্যান্ড?

সম্প্রতি বাজেট সেগমেন্টে লঞ্চ হয়েছে Mi Smart Band 4। Mi Band সিরিজের চতুর্থ ফিটিনেস ব্যান্ড এটা। Xiaomi জানিয়েছে নতুন এই ফিটনেস ব্যান্ডে 20 দিন ব্যাক আপ পাওয়া যাবে। পড়ুন রিভিউ।

Mi Smart Band 4 রিভিউ: কম দামে এটাই সেরা ফিটনেস ব্যান্ড?

Xiaomi Mi Smart Band 4 এর দাম 2,299 টাকা

হাইলাইট
  • Mi Smart Band 4 এর দাম 2,299 টাকা
  • থাকছে একটি কালার ডিসপ্লে
  • এই ফিটিনেস ব্যান্ড পড়ে সাঁতার কাটা যাবে
বিজ্ঞাপন

সম্প্রতি বাজেট সেগমেন্টে লঞ্চ হয়েছে Mi Smart Band 4। এটা Mi Band সিরিজের চতুর্থ ফিটিনেস ব্যান্ড। Xiaomi জানিয়েছে নতুন এই ফিটনেস ব্যান্ডে 20 দিন ব্যাক আপ পাওয়া যাবে। Mi Smart Band 4 এ রয়েছে একটি কালার ডিসপ্লে। Mi Band 3 এর থেকে কিছুটা বেশি দামে কেমন পারফর্ম করল Mi Smart Band 4? পড়ুন রিভিউ।

Mi Smart Band 4 ডিজাইন

একটি প্লাস্টিক ক্যাপসুলের মধ্যে Mi Smart Band 4 এর সব যন্ত্রাংশ রয়েছে। একটি সিলিকন ব্যান্ডের মধ্যে এই ক্যাপসুল আটকে যাবে। এই ক্যাপসুলের উপরে রয়েছে একটি ডিসপ্লে। ডিসপ্লের নীচে থাকছে একটি ক্যাপাসিটিভ বাটন। Mi Smart Band 4 ক্যাপসুকের নীচে থাকছে হার্ট রেট সেন্সর আর চার্জিং পিন। এই ফিটনেস ব্যান্ড চার্জ করতে ক্যাপসুলটি সিলিকন ব্যান্ড থেকে খুলতে হবে।

চার্জারের মধ্যে Mi Smart Band 4 ক্যাপসুল ভালো ভাবে আটকায় না। বারবার চার্জারে রাখার চেষ্টা করলেও বেরিয়ে আসে এই ক্যাপসুল।

Mi Smart Band 4 এ রয়েছে একটি 0.95 ইঞ্চি AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লে বেশ শার্প আর কালারফুল। দিনের আলোতে এই ডিসপ্লে ব্যবহারের কোন সমস্যা হয়নি। যদিও নোটিফিকেশনের ফন্ট বড্ড পাতলা মনে হয়েছে আমাদের।

টাচস্ক্রিন আর ক্যাপাসিটিভ বাটনের রেসপন্সে কোন সমস্যা হয়নি। Mi Smart Band 4 এর ইউজার ইন্টারফেস নিয়েও কোন সমস্যা হয়নি আমাদের। ডিসপ্লের উপরে সোয়াইপ করে বিভিন্ন মোড বদল করা যাবে। সেই তালিকা Mi Fit অ্যাপ থেকে কাস্টোমাইজ করা সম্ভব। বাঁ দিকে অথবা ডান দিনে সোয়াইপ করলে মিউজিক প্লেয়ার ওপেন হবে।

Mi Smart Band 4 capsule Mi Smart Band 4Mi Smart Band 4 এর সাথে থাকছে সিলিকন স্ট্র্যাপ

Mi Smart Band 4 পারফর্মেন্স আর ব্যাটারি লাইফ

বিভিন্ন ধরনের ওয়ার্কআউট ট্র্যাক করতে পারে Mi Smart Band 4। এর মধ্যে রয়েছে সুইমিং, স্লিপ ট্র্যাকিং, হার্ট রেট মনিটরিং ইত্যাদি। যদিও এই ডিভাইসের গুরুত্বপূর্ণ সব ফিচার শুরুতে অফ থাকে। পরে সেটিংস এ ঢুকে এই ফিচারগুলি অন করা যায়।

যেমন ধরুন এই ডিভাইস ব্যবহার শুরু করার পরে স্লিপ ট্র্যাকিং, রেইজ টূ ওয়েক এর মতো গুরুত্বপূর্ণ ফিচারগুলি ডিজেবেল ছিল।

যদিও এই ফিচারগুলি ম্যানুয়ালি অন করার সময় জানানো হয়েছে নতুন ফিচার ব্যবহারে ব্যাটারি ব্যাক আপে তার প্রভাব পরবে।

Mi Smart Band 4 charger Mi Smart Band 4Mi Smart Band 4 এ 20 দিন ব্যাক আপ পাওয়া যাবে

এই ফিটনেস ব্যান্ডে GPS থাকছে না। ফলে দূরত্ব ট্র্যাক করার সময় সঠিক তথ্য পাওয়া যায়নি। যদিও ফোনের GPS ব্যবহার করে এই ফিটনেস ব্যান্ড দূরত্ব ট্র্যাক করে। ফোনের GPS অফ করে 1 কিমি দৌড়ানোর পরে ফিটনেস ব্যান্ডে 1.3 কিমি দেখিয়েছে। পরে ফোনের GPS অন করে একই দূরত্ব যাওয়ার পরে এই ফিটনেস ব্যান্ডে 1.11 কিমি দেখিয়েছে।

 স্টেপ ট্র্যাকিং এর সময় তুলনামুলক ভালো পারফর্ম করেছে এই ফিটনেস ব্যান্ড। 1,000 স্টেপ চলার পরে Mi Smart Band 4 এ 996 স্টেপ দেখিয়েছে।

জিম সেশনে Mi Smart Band 4 ব্যবহার করে সঠিক তথ্য পাওয়া গিয়েছে। এর সাথেই স্লিপ ট্র্যাকিং এর সময়েও এই ফিটনেস ট্র্যাকার মোটের উপর সঠিক তথ্য দেখিয়েছে।
 

Mi Smart Band 4 heart rate Mi Smart Band 4Mi Smart Band 4 এ হার্ট রেট সেন্সর থাকছে

সাঁতার কাটার সময় Mi Smart Band 4 ব্যবহার করা যাবে। সাঁতার কাটার সময় বিভিন্ন তথ্য ট্র্যাক করতে পারে এই ফিটনেস ব্যান্ড।

Xiaomi জনিয়েছে Mi Smart Band 4 এ 20 দিন ব্যাটারি ব্যাক আপ পাওয়া যাবে। এক সপ্তাহ ব্যবহারের পরে এই ডিভাইসে 63 শতাংশ চার্জ ছিল। যদিও স্লিপ ট্র্যাকিং সহ বিভিন্ন ফিচার অন করে রাখলে জলদি ব্যাটারি শেষ হবে। যদিও সব ফিচার অন করে রাখলেও Mi Smart Band 4 এ দুই সপ্তাহ ব্যাটারি ব্যাক আপ পাওয়া যাবে।

Mi Smart Band 4 এর স্মার্টফোন অ্যাপ

স্মার্টফোনে Mi Fit অ্যাপ থেকে Mi Smart Band 4 এর সব তথ্য দেখা যাবে। এই অ্যাপ থেকে Mi Smart Band 4 এর ওয়াচফেস বদল করা যাবে। এই অ্যাপের মধ্যে অসংখ্য ওয়াচফেস দেখতে পাবেন। এছাড়াও নিজের পছন্দের ওয়ারফেস তৈরী করে নেওয়া যাবে।

mi smart band 4 mi fit app screenshot Mi Smart Band 4

মতামত

Mi Band সিরিজের আরও একটি দূর্দান্ত প্রোডাক্ট Mi Smart Band 4। এই স্মার্ট ব্যান্ড সঠিক ট্র্যাকিং ডেটা পাওয়া যাবে। Mi Fit অ্যাপ থেকে সহজেই সব তথ্য দেখে নেওয়া সম্ভব। যদিও এই ডিফাইসের ডিফল্ট সেটিংস এ একাধিক গুরুত্বপূর্ণ ফিচার বন্ধ করা থাকে। যদিও চার্জিং এর সময় চার্জার থেকে ক্যাপসু;ল বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে। এই সমস্যায় কোন অসুবিধা না হলে 2,299 টাকা দামে Mi Smart Band 4 ভারতের বাজারে অন্যতম সেরা ফিটনেস ট্র্যাকার।

ভালো

  • ভালো ট্র্যাকিং
  • কালারফুল ডিসপ্লে
  • সাঁতার কাটা যাবে
  • ভাইব্রেশন মোড বদল
  • ব্যাটারি লাইফ

খারাপ

  • চার্জারে ফিটিং
  • শুরুতে গুরুত্বপূর্ণ ফিচার বন্ধ থাকা

রেটিং (5 এর মধ্যে)

  • ডিজাইন: 3.5
  • ট্র্যাকিং: 4
  • অ্যাপ: 4
  • ব্যাটারি লাইফ: 4.5
  • মোট: 4
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »