OnePlus Nord Buds 4 ভারতে 3,299 টাকায় লঞ্চ হলেও সীমিত সময়ের অফারে 3,099 টাকায় পাওয়া যাবে।
Photo Credit: OnePlus
OnePlus Nord Buds 4 will offer up to 52 dB active noise cancellation (ANC)
OnePlus Nord Buds 4 আজ (জুন 25) ভারতে লঞ্চ হয়েছে। ওয়ানপ্লাসের নতুন TWS ইয়ারবাড বাজেটের মধ্যে প্রিমিয়াম সাউন্ডের অভিজ্ঞতা প্রদান করবে। এটি কানে আসার আগেই 52 ডেসিবেল পর্যন্ত বাইরের শব্দ ব্লক করতে সক্ষম। আমরা প্রযুক্তিটি ANC বা অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন হিসেবেই চিনি। এতে টাইটেনিয়াম কোটিং-সহ অডিও ড্রাইভার, কৃত্রিম মেধা বা AI চালিত ক্লিয়ার কল টেকনোলজি, এবং 3D Spatial অডিও সাপোর্ট আছে। প্রতিটি ইয়ারবাডের ওজন মাত্র 4.3 গ্রাম হওয়ার কারণে কানে দীর্ঘক্ষণ পরে থাকলে অস্বস্তি হবে না। ডিভাইসটি IP55 ওয়াটার প্রোটেকশন রেটিং অফার করে।
OnePlus Nord Buds 4 ভারতে 3,299 টাকায় লঞ্চ হয়েছে। তবে লঞ্চ অফারে লিমিটেড পিরিয়ডের জন্য 3,099 টাকায় পাওয়া যাবে। এটি স্টেলার ব্ল্যাক ও অ্যাস্ট্রাল টিল কালার অপশনে উপলব্ধ হবে। ইয়ারবাডটি Amazon, Flipkart, Blinkit, Myntra, OnePlus ইন্ডিয়া অনলাইন স্টোর, OnePlus Store অ্যাপ, OnePlus এক্সপিরিয়েন্স স্টোর, ও নির্বাচিত পার্টনার স্টোরে পাওয়া যাবে। সেল জুন 29 শুরু হচ্ছে।
এই খবরের পরবর্তী অংশ খুব শীঘ্রই আপডেট করা হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy A27 5G Launched With Snapdragon 6 Gen 3 SoC, 6.7-Inch Display: Price, Specifications
Honor Could Be Developing a Smartphone With a Massive 14,000mAh Battery