লঞ্চ হল ভারতের প্রথম স্মার্ট ক্রসওভার বাইক Tronx One

Tronx One এর ভিতরে 250W হাব মোটরে শক্তি যোগাবে একটি ডিটাচেবেল 36V, 13.6A লিথিয়াম 500W ব্যাটারি। একটানা থ্রটল ব্যবহারে এই ব্যাটারিতে এক চার্জে 50 কিমি যাওয়া যাবে।

লঞ্চ হল ভারতের প্রথম স্মার্ট ক্রসওভার বাইক Tronx One
হাইলাইট
  • এটি ভারতের প্রথম স্মার্ট ক্রসওভার বাইক
  • সর্বোচ্চ 25 কিমি প্রতি ঘন্টা স্পিডে এই বাইক ছুটতে পারবে
  • ভারতে Tronx One এর দাম 49,999 টাকা
বিজ্ঞাপন

Tronx One নামের একটি স্মার্ট ক্রসওভার ইলেকট্রিক বাইক লঞ্চ করল Tronx Motors। এটি ভারতের প্রথম স্মার্ট ক্রসওভার বাইক। ভারতে Tronx One এর দাম 49,999 টাকা। সর্বোচ্চ 25 কিমি প্রতি ঘন্টা স্পিডে এই বাইক ছুটতে পারবে। একবার চার্জ করলে এই বাইক 70 থেকে 80 কিমি পর্যন্ত যেতে পারবে। বাইকের ভিতরে tbike অ্যাপ থেকে গ্রাহকরা ফিটনেসের তথ্য পেয়ে যাবেন। ম্যাগমা রেড ও পেসিফিক ব্লু কালার অপশানে এই বাইক কেনা যাবে। প্রথম ব্যাচে প্রি-অর্ডার করা বাইক 16 জুলাই থেকে শিপিং শুরু করবে কোম্পানি।

Tronx One এ একটি tronX টেকনোলজির ডিসপ্লে থাকবে। এই ডিসপ্লে প্যানেলে বাই চালানোর সময় আরোহী এক ঝলকে সব তথ্য পেয়ে যাবেন। Tronx Motors জানিয়েছে এই বাইকে একাধিক রাইড মোডের সাথেই রয়েছে তিনটি ইলেকট্রিক গিয়ারের ভার্চুয়াল গিয়ার অপশান। এছাড়াও Shimano Shifter দিয়ে এই বাইকের গতি ও রেঞ্জ পরিবর্তন করা যাবে। একটি রাস্ট প্রুফ অ্যারোগ্রেড অ্যালয় দিয়ে Tronx One এর ফ্রেমটি তৈরী হয়েছে। Tronx One2 তে অ্যালয় রিমের উপরে 6x2 ইঞ্চি ক্রস রোড টাইপ টায়ার ব্যবহার কয়েছে।

Tronx One এর ভিতরে 250W হাব মোটরে শক্তি যোগাবে একটি ডিটাচেবেল 36V, 13.6A লিথিয়াম 500W ব্যাটারি। একটানা থ্রটল ব্যবহারে এই ব্যাটারিতে এক চার্জে 50 কিমি যাওয়া যাবে। কিন্তু ইলেকট্রিক গিয়ার মোডে থাকলে এক চার্চে 70 থেকে 85 কিমি যাওয়া যাবে বলে জানিয়েছে কোম্পানি।

দেশের নয়টি শহরে আপাতত Tronx One  বিক্রি হবে। এই শহরগুলি হল আমেদাবাদ, বেঙ্গালুরু, চন্ডীগড়, চেন্নাই, দিল্লি, গোয়া, হায়দ্রাবাদ, মুম্বাই ও পুনে। এই শহরে গ্রাহকরা চাইলে এই বাইক কেনার আগে টেস্ট রাইড নিতে পারবেন। টেস্ট রাইডের জন্য গ্রাহকের এপয়েন্টমেন্ট নেওয়া বাধ্যতামূলক বলে জানিয়েছে কোম্পানি।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. Moto G37 Power লঞ্চ হল, শক্তিশালী 7,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা রয়েছে
  2. OnePlus Pad 4: 13,380mAh ব্যাটারির সাথে ভারতের প্রথম Snapdragon 8 Elite Gen 5 ট্যাব লঞ্চ হল
  3. Moto G87 লঞ্চ হল 200MP ডুয়াল ব্যাক ক্যামেরা ও 32MP সেলফি ক্যামেরার সাথে, দাম জেনে নিন
  4. Redmi Note 15 Pro সিরিজের Prime Edition ভারতে লঞ্চ হল, অফারে 3,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে
  5. Oppo F33 5G: 3,800 টাকা ছাড়ে ওপ্পোর নতুন ফোনের সেল শুরু, 80W ফাস্ট চার্জিং, 7,000mAh ব্যাটারি পাবেন
  6. Moto G87 মিড-রেঞ্জে 200 মেগাপিক্সেল ক্যামেরার সাথে লঞ্চ হচ্ছে, ছবি ফাঁস হল
  7. Realme 16x 5G শীঘ্রই লঞ্চ হবে ভারতে, ফাঁস হল র‍্যাম, স্টোরেজ, ও কালার অপশন
  8. OnePlus Ace 6 Ultra গেমিং কন্ট্রোলারের সাথে লঞ্চ হল, ফিচার্স শুনলে চোখ কপালে উঠবে
  9. 2,000 টাকা ছাড়ে Motorola Edge 70 Pro-এর সেল শুরু, রয়েছে 50MP সেলফি ক্যামেরা ও 90W ফাস্ট চার্জিং
  10. 7,000 টাকা দাম কমল Realme GT 7T স্মার্টফোনের, সবচেয়ে সস্তায় ফ্ল্যাগশিপ ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »