স্মার্টফোনের পর অ্যাকশান ক্যামেরায় বিশাল ছাড় নিয়ে হাজির Xiaomi

Yi 4K অ্যাকশান ক্যামেরাতে 30 ফ্রেম প্রতি সেকেন্ড স্পিডে 4K ভিডিও রেকর্ড করা যায়। তবে এই ক্যামেরা ওয়াটারপ্রুফ নয়। Yi 4K অ্যাকশান ক্যামেরায় রয়েছে একটি Sony IMX377।

স্মার্টফোনের পর অ্যাকশান ক্যামেরায় বিশাল ছাড় নিয়ে হাজির Xiaomi
হাইলাইট
  • 17 ডিসেম্বর পর্যন্ত Flipkart এ এই সেল চলবে
  • 9,999 টাকায় কেনা যাচ্ছে Yi 4K অ্যাকশান ক্যামেরা
  • 4,999 টাকায় কেনা যাচ্ছে Yi অ্যাকশান ক্যামেরা
বিজ্ঞাপন

হোম সিকিউরিটি ও ড্যাশবোর্ড ক্যামেরা তৈরীর জন্যই জনপ্রিয় Xiaomi –র সাব ব্র্যান্ড Yi। সীমিত সময়ের জন্য ভারতে Yi অয়াকশান ক্যামেরার দাম কমালো Xiaomi। Flipkart থেকে ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে Yi 4K অ্যাকশান ক্যামেরা। 2017 সালে 17,990 টাকায় লঞ্চ হয়েছিল এই ক্যামেরা। বিশেষ ছাড়ে মাত্র 9,999 টাকায় এই ক্যামেরা কেনা যাচ্ছে। এছাড়াও 4,999 টাকায় কেনা যাচ্ছে Yi অ্যাকশান ক্যামেরা। এই ক্যামেরার দাম 6,999 টাকা। আগামী 17 ডিসেম্বর পর্যন্ত বিশেষ দামে শুধুমাত্র Flipkart থেকে কেনা যাবে এই দুটি অয়াকশান ক্যামেরা।

Yi 4K অ্যাকশান ক্যামেরাতে 30 ফ্রেম প্রতি সেকেন্ড স্পিডে 4K ভিডিও রেকর্ড করা যায়। তবে এই ক্যামেরা ওয়াটারপ্রুফ নয়। Yi 4K অ্যাকশান ক্যামেরায় রয়েছে একটি Sony IMX377। একবার ফুল চার্জে 2 ঘন্টা ভিডিও রেকর্ড করা যায় এই ক্যামেরায়। তবে Yi 4K অ্যাকশান ক্যামেরা থেকে Facebook ও YouTube এ লাইভ ভিডিও স্ট্রিম করা যায়।

অন্যদিকে Yi অ্যাকশান ক্যামেরায় 60 ফ্রেম প্রতি সেকেন্ড স্পিডে 1080p ভিডিও রেকর্ড করা যায়। এই ক্যামেরায় আলাদা ওয়াটার প্রুফিং কেস কিনতে হবে। একবার ফুল চার্জে Yi অ্যাকশান ক্যামেরায় 95 মিনিট ভিডিও রেকর্ড করা যায়। দুটি ক্যামেরায় microSD কার্ডে ভিডিও রেকর্ড করা যাবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »