এক চার্জে 120 কিমি চলবে, ইলেকট্রিক সাইকেল নিয়ে এল Xiaomi

Xiaomi জানিয়েছে Himo T1 এর ভিতরে থাকবে একটি 14,000 mAh ব্যাটারি। 14 Ah অথবা 28 Ah শক্তিতে পাওয়া যাবে এই স্কুটার। 14 Ah শক্তিতে এই মোটরসাইকেল এক চার্জে 60 কিমি রাস্তা চলতে পারবে। 28 Ah শক্তিতে এক চার্জে 120 কিমি চলবে Himo T1।

এক চার্জে 120 কিমি চলবে, ইলেকট্রিক সাইকেল নিয়ে এল Xiaomi

Himo T1 এক চার্জে 120 কিমি রাস্তা চলতে পারবে

হাইলাইট
  • Xiaomi Himo T1 এর দাম 2,999 ইউয়ান
  • । 4 জুন বিক্রি চিনে শুরু হবে এই ইলেকট্রিক সাইকেল
  • Himo T1 এর ভিতরে থাকবে একটি 14,000 mAh ব্যাটারি
বিজ্ঞাপন

ইতিমধ্যেই চিনে একাধিক Xiaomi ইলেকট্রিক সাইকেল রয়েছে। এবার Himo ব্র্যান্ডের অধীনে নতুন ইলেকট্রিক সাইকেল লঞ্চ করল Xiaomi। নতুন  Himo T1 এক চার্জে 120 কিমি রাস্তা চলতে পারবে। এই ইলেকট্রিক সাইকেলে থাকছে 90 মিলিমিটার চওড়া টায়ার। থাকছে মাল্টি ফাংশান কম্বিনেশান সুইচ, ডিজিটাল ডিসপ্লে।

Xiaomi Himo T1 এর দাম

চিনে Xiaomi Himo T1 এর দাম 2,999 ইউয়ান (প্রায় 30,700 টাকা)। 4 জুন বিক্রি চিনে শুরু হবে এই ইলেকট্রিক সাইকেল।  তবে চিনের বাইরে কবে এই ইলেকট্রিক সাইকেল লঞ্চ হবে তা জানায়নি Xiaomi।

Xiaomi Himo T1 ফিচার্স


Xiaomi জানিয়েছে  Himo T1 এর ভিতরে থাকবে একটি 14,000 mAh ব্যাটারি। 14 Ah অথবা 28 Ah শক্তিতে পাওয়া যাবে এই স্কুটার। 14 Ah শক্তিতে এই মোটরসাইকেল এক চার্জে 60 কিমি রাস্তা চলতে পারবে। 28 Ah শক্তিতে এক চার্জে 120 কিমি চলবে  Himo T1।

Xiaomi Himo T1 ইলেকট্রিক স্কুটারে থাকছে ফ্রন্ট সাসপেনশান ফর্ক, ডুয়াল তিয়ার সাসপেনশন, সামনের চাকায় হাইড্রোলিক ডিস্ক ব্রেক, পিছনের চাকায় ড্রাম ব্রেক। 4.5 মিটার দূরত্বে এই ইলেকট্রিক সাইকেলের ব্রেক কাজ করবে। থাকছে একটি উজ্জ্বল হেডলাইট। আইনত ইলেকটিক সাইকেলের স্বীকৃতি দিতে  Himo T1 এ থাকছে এক জোডা পেডাল।

এই সাইকেলের সর্বোচ্চ গতি সম্পর্কে কোন মন্তব্য করেনি Xiaomi। লাল, ধুসর ও সাদা রঙে পাওয়া যাবে 53 কিলোগ্রাম ওজনের  Himo T1।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy A57 ও Galaxy A37 ফোনের দাম লঞ্চের দু'দিন আগেই ফাঁস হল
  2. Airtel-এর এই প্ল্যানে প্রতিদিন 4GB ডেটা, আনলিমিটেড কলিং, দাম Jio, Vi-এর চেয়ে কম
  3. Samsung Galaxy S25 FE এখন সস্তা, 10,000 টাকার বেশি ছাড়ে প্রিমিয়াম ফোন
  4. Realme 16 5G: ভারতের প্রথম সেলফি মিরর ফোন আনছে রিয়েলমি, প্রকাশ হল টিজার
  5. Vivo V70 FE ফোনের প্রথম টিজার ভারতে প্রকাশ হল, সস্তায় 200MP OIS ক্যামেরা সহ শীঘ্রই লঞ্চ হচ্ছে
  6. 3,000 টাকা ছাড়ে শুরু হল Poco X8 Pro সিরিজের বিক্রি, 9,000mAh ব্যাটারি এবং 100W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে
  7. OnePlus Ace 6 Ultra এপ্রিলে 165Hz ডিসপ্লে ও ফ্ল্যাগশিপ Dimensity 9500 চিপসেটের সাথে লঞ্চ হবে
  8. WhatsApp: মেসেজ দেখলেই ডিলিট হবে চ্যাট, হোয়াটসঅ্যাপের নতুন ফিচার জানেন?
  9. Jio-এর সবচেয়ে সস্তা এক বছরের প্ল্যান, 900 জিবির বেশি ডেটা সহ আনলিমিটেড কলিং ও ফ্রি জিওহটস্টার
  10. Vodafone Idea ও BSNL বাঁধছে জোট, Airtel ও Jio-এর মোকাবিলায় প্রস্তুতি
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »