Gmail ব্যবহারকারীদের জন্য খুশির খবর, Email অ্যাড্রেস বদলানোর সুবিধা আনছে Google

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 26 ডিসেম্বর 2025 13:56 IST
হাইলাইট
  • Google ইউজারদের @gmail.com এর আগের অংশ পরিবর্তনের সুবিধা দেবে
  • নতুনের পাশাপাশি পুরনো জিমেইল আইডিও একসাথে কাজ করবে
  • প্রতি 12 মাসে মাত্র একবার Gmail অ্যাড্রেস পাল্টানো যাবে

Google set to let users change their Gmail addresses

Photo Credit: Unspash/Solen Feyissa

আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা তাদের পুরনো Gmail আইডি শেয়ার করতে গিয়ে অস্বস্তিতে পড়েন। কারণ অনেক বছর আগে গুগলে অ্যাকাউন্ট তৈরির সময় ধারণাই ছিল না যে এটি ভবিষ্যতে পেশাদার জীবনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠবে। ফলে তখন মনে যে নাম এসেছে সেটা দিয়েই অ্যাকাউন্ট খুলেছেন অজস্র মানুষ। কিন্তু সমস্যা হল Google ইউজারদের কাছে @gmail.com এর আগের অংশটি কোনওভাবেই বদলে ফেলার সুযোগ ছিল না। গোছানো ও পেশাদার নামে নতুন Gmail অ্যাড্রেস চাইলে পুরোপুরি নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হত। তবে খুশির খবর হল টেক জায়ান্টটি প্রথমবার Gmail আইডি পরিবর্তন করার সুবিধা আনতে চলেছে।

Gmail অ্যাড্রেস বদলানোর সুবিধা আনছে Google

গুগল তাদের সাপোর্ট পেজ আপডেট করে জানিয়েছে, ব্যবহারকারীরা পুরনো জিমেইল আইডির অ্যাক্সেস না হারিয়ে ইমেইলের ঠিকানা পরিবর্তন করার সুবিধা পাবেন। অর্থাৎ @gmail.com-এর আগের অংশ বদলানো যাবে। মেইল অ্যাড্রেস নতুন হলেও পুরনো গুগল অ্যাকাউন্টেই সেটি ব্যবহার করা যাবে। ফলে কনট্যাক্ট, ফাইল, আগের মেইল, ও ফটো হারানোর ভয় থাকবে না। গুগল সেগুলো সংরক্ষণ করে রাখবে।

এতদিন গুগল কেবল থার্ড পার্টি মেইলের ক্ষেত্রে অ্যাড্রেস পরিবর্তনের বিকল্প দিত। কিন্তু সেই নিয়ম পাল্টে যাচ্ছে। জিমেইল আইডি পরিবর্তন করার জন্য আর নতুন করে অ্যাকাউন্ট তৈরি করতে হবে না। নতুন অ্যাড্রেস সিলেক্ট করলেও সেখানে পুরনো সমস্ত মেইল পাওয়া যাবে। অ্যাকাউন্ট একই থাকবে। শুধু ইমেইল অ্যাড্রেস পাল্টে যাবে।

গুগলের দাবি, নতুনের পাশাপাশি পুরনো জিমেইল আইডিও কাজ করবে। পুরনো ঠিকানায় পাঠানো ইমেইল নতুন আইডি থেকে দেখে নেওয়া যাবে। পুরনো বা নতুন যে জিমেইল অ্যাকাউন্ট থেকে লগ ইন করা যাবে। ড্রাইভ, ইউটিউব, ম্যাপসের মতো পরিষেবায় লগইন অ্যাক্সেসে কোনও প্রভাব পড়বে না।

জানা গিয়েছে, Gmail ব্যবহারকারীরা প্রতি 12 মাসে মাত্র একবার করে অ্যাড্রেস পরিবর্তন করতে পারবেন। আজীবন সর্বোচ্চ তিনবার ঠিকানা বদলানো যাবে। এর ফলে অপব্যবহার ও পরিচয় সংক্রান্ত বিভ্রান্তি কমানো যাবে। তবে ফিচারটি কবে থেকে চালু হবে, তা এখনও ঘোষণা করেনি Google। পাশাপাশি পুরনো আইডি বা ওয়ার্কপ্লেসের সঙ্গে যুক্ত অ্যাড্রেস-সহ সমস্ত অ্যাকাউন্টে সুবিধা মিলবে কিনা, সেটা অস্পষ্ট। মার্কিন সংস্থাটি খুব শীঘ্রই এই বিষয়ে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করবে বলে আশা করা যায়।

প্রসঙ্গত, গুগল চলতি মাসে ভারতে একটি নতুন AI প্ল্যান লঞ্চ করেছে, যার নাম Google AI Plus। এটি ভারতে সংস্থার সবচেয়ে কম দামের Gemini AI সাবস্ক্রিপশন প্ল্যান। এই প্ল্যানে প্রতি মাসে 399 টাকা খরচ হবে। তবে প্রথম ছয় মাসের জন্য 199 টাকায় ব্যবহার করার সুযোগ মিলবে। তারপর মাসে মাসে 399 টাকা পেমেন্ট করতে হবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Gmail, Google
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ফোন কেনা আরও খরচের, 10,000 টাকা পর্যন্ত দাম বাড়িয়ে দিল iQOO এবং Redmi
  2. BSNL-এর বড় ঘোষণা, 1 টাকার রিচার্জে আনলিমিটেড কলিং ও প্রতিদিন ফ্রি ডেটা
  3. 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির সঙ্গে Moto G Max লঞ্চ হল ভারতে
  4. ChatGPT ও Gemini-কে টক্কর দিতে বড় চাল Microsoft-এর, নতুন Copilot সুপার অ্যাপ আসছে
  5. 30,500 টাকা কমল Samsung Galaxy S26 সিরিজের দাম, ফ্রিডম সেল উপলক্ষে বাম্পার অফার
  6. Pova 8 Pro 5G অসাধারণ ডিজাইন ও ফিচার্স-সহ ভারতে আগস্ট 18 লঞ্চ হচ্ছে
  7. BGMI Redeem Codes: আজই রিডিম করুন 50টি নতুন কোড, ফ্রি-তে Smiling Pal ব্যাকপ্যাক ও বিশেষ রিওয়ার্ড
  8. Google Fitbit Air পুজোর সময় ভারতে আসবে, Pixel 11 সিরিজ লঞ্চের পরেই বড় ঘোষণা
  9. Google Pixel Watch 5 ও Pixel Tag ভারতে লঞ্চ হল, দাম 3,799 টাকা থেকে শুরু
  10. Google-এর সবচেয়ে দামি Android ফোন Pixel 11 Pro Fold লঞ্চ হল, ফিচার্স কেমন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.