কেন মার্কিন সংস্থার সাহায্য চাইল রাশিয়া?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 29 মে 2018 16:00 IST
হাইলাইট
  • গত মাসে মস্কো আদালতে ব্যান হয় টেলিগ্রাম অ্যাপ
  • অ্যাপএর সিকিউরিটি ভাঙতে না পেরে এবার অ্যাপ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে
  • রাশিয়ায় টেলিগ্রাম অ্যাপ এ আর কোন নোটিফিকেশান পুশ করবে না অ্যাপেল

গত মাসে মস্কো আদালতে ব্যান হয় টেলিগ্রাম অ্যাপ

জনপ্রিয় মেসেজিং অ্যাপ Telegram কে নিদের দেশে ব্লক করার জন্য মার্কিন কোম্পানি অ্যাপেল এর সাহায্য চাইল রাশিয়া। রাশিয়ায় প্রাইভেট কমিউনিকেশানের সিকিউরিটি নিয়ম না মানার কারনেই সেই দেশে ব্যান করা হয়েছে এই মেসেজিং সার্ভিস।
 
রাশিয়ার কমিউনিকেশান ওয়াচডগ জানিয়েছে রাশিয়ায় টেলিগ্রাম অ্যাপ এ আর কোন  নোটিফিকেশান পুশ করবে না অ্যাপেল। এর ফলে নতুন মেসেজ এলে গ্রাহকরা তা নোটিফিকেশানে দেখতে পাবেন না। আর তাই ক্রমশ জনপ্রিয়তা হারাবে এই অ্যাপ। অন্যদিকে অ্যাপস্টোর থেকে আর নতুন করে ডাউনলোড করা যাবে না টেলিগ্রাম। এই নিয়ম অবশ্যই শুধুমাত্র রাশিয়ায় প্রযোজ্য হবে।
 
কেউ যদি এই নিয়ম ভঙ্গ করেন তবে সাথে সাথে তা Roskomnadzor কে জানানোর অনুরোধ জানানো হয়েছে। প্রসঙ্গত এই সংস্থাটি রাশিয়ার সমস্ত যোগাযোগের উপর নিয়ন্ত্রন রাখে।
 
সংস্থার ডিরেক্টর অ্যালেক্সান্ডার যাহরভ পরে রাশিয়ার সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সকে বলেন এক মাসের মধ্যে অ্যাপেল কে এই পদক্ষেপ নিতে হবে। না নিলে আমেরিকার এই টেক জায়েন্ট রাশিয়ায় ব্যাবসা করার সময় বিপদে পড়তে পারেন।
 
গত মাসে মস্কো আদালতে ব্যান হয় টেলিগ্রাম অ্যাপ টি। টেলিগ্রামে সব মেসেজ এনক্রিপ্ট করা থাকে। তাই অন্য কেউ পড়তে পারেন না এই মেসেজিং সার্ভিসে পাঠানো মেসেজগুলি। অথচ রাশিয়ায় সব মেসেজের উপর নজর রাখতে চায় সেই দেশের সরকার। আর এই মেসেজিং সার্ভিসের সিকিউরিটি ভাঙতে না পেরে এবার অ্যাপ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে পৃথিবীর সবথেকে বড় দেশটি।
 
রাশিয়ান ডেভেলপার পাভেল দুরোভ এই অ্যাপ টি বানিয়েছিলেন। তিনি বরাবর বলে এসেছেন দেশের শক্তির কাছে মাথা নত করে কোন ভাবেই এই অ্যাপ এর সিকিউরিটি কমাবেন না তিনি।
 
2013 সালে প্রথম বাজারে আসে টেলিগ্রাম অ্যাপ টি। সম্পূর্ণ বিনামূল্যের এই অ্যাপ এ ইউজাররা মেসেজ, স্টিকার, ছবি, ভিডিও পাঠাতে পারবেন। বিশ্বব্যাপী 200 মিনিয়ান মানুষ ব্যাবহার করেন টেলিগ্রাম অ্যাপ।
 
তবে শুধুমাত্র অ্যাপেল কেই নয় খুব শিঘ্রই গুগুলকেও রাশিয়ায় টেলিগ্রাম অ্যাপ  নিষিদ্ধ করার আদেশ দেবে Roskomnadzor।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Apps, Social, Apple, Russia, Telegram
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 50MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত Realme ফোনের দাম 2,500 টাকা কমল
  2. Oppo K14 Lite মাত্র 16,999 টাকায় লঞ্চ হল ভারতে, সমস্ত ফিচার্স জেনে নিন
  3. পুজোর আগে Jio-র বড় উপহার, ফ্রি-তে 4,000 টাকার এই স্পেশাল সাবস্ক্রিপশন
  4. অপেক্ষার অবসান, Flipkart Big Billion Days 2026 সেলের তারিখ অফিশিয়ালি ঘোষণা হল
  5. 15 অক্টোবর থেকে UPI পেমেন্টে চালু হবে মাশুল, 2,000 টাকার বেশি লেনদেনে কত টাকা জানাল কেন্দ্র
  6. Vivo V80 দুর্ধর্ষ ক্যামেরার সঙ্গে ভারতে আসছে, আজ প্রথম টিজার প্রকাশ হল
  7. 15 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, জিতুন Dr. Quirk সেট
  8. OnePlus N6 Lite: ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন 22 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হচ্ছে
  9. Airtel গ্রাহকদের জন্য সুখবর, 150 জিবি অতিরিক্ত ডেটা মিলছে সম্পূর্ণ বিনামূল্যে
  10. Redmi Note 17 Pro সিরিজ ভারতে লঞ্চ হল 10,000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিংয়ের সঙ্গে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.