ফিঙ্গারপ্রিন্টে সুরক্ষিত থাকবে চ্যাট, নতুন ফিচার নিয়ে এল WhatsApp

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 28 মার্চ 2019 12:07 IST
হাইলাইট
  • ফিঙ্গারপ্রিন্টে WhatsApp চ্যাট সুরক্ষিত রাখা যাবে
  • ইতিমধ্যেই iPhone এ এই ফিচার পৌঁছেছে
  • এবার Android বিটা আপডেটে যোগ হল এই ফিচার

ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে WhatsApp চ্যাট সুরক্ষিরত রাখা যাবে

Photo Credit: WABetaInfo

এই সপ্তাহে Android বিটা আপডেটে WhatsApp এ যোগ হয়েছিল ডার্ক মোড। আজ নতুন বিটা আপডেটে Android ডিভাইসে WhatsApp চ্যাট সুরক্ষিত রাখতে যোগ হল নতুন ফিচার। WhatsApp বিটা ভার্সান 2.19.83 তে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে WhatsApp চ্যাট সুরক্ষিরত রাখা যাবে।

সম্প্রতি WABetaInfo ওয়েবসাইটে নতুন WhatsApp এ ফিঙ্গারপ্রিন্ট সেন্সার কীভাবে কাজ করবে তা বোঝাতে দুটি স্ক্রিন শট প্রকাশ করা হয়েছে। সেটিংস মেনু থেকে এই ফিচার অ্যাক্টিভেট করা যাবে।

Advertisement

 ছবি: WABetaInfo

ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে WhatsApp লক করে রাখতে Settings >Account >Privacy > Use Fingerprint to Unlock থেকে এই অপশন চালু করতে হবে। WhatsApp থেকে একবার বেরিয়ে গেলে কতক্ষণ পরে তা আবার লক হবে তা জানতে চাইবে WhatsApp।

Advertisement

আরও পড়ুন: ডার্ক মোডে কেমন দেখতে হবে WhatsApp?

ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে লক থাকলে তা জানিয়ে দেবে WhatsApp। একাধিক বার ভুল ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে আনলক করতে চাইলে এরর মেসেজ দেখাবে এই মেসেজিং অ্যাপ। ইতিমধ্যেই iPhone এ এই ফিচার পৌঁছেছে। iPhone স্টেবেল ভার্সানে Touch ID ব্যবহার করে WhatsApp সুরক্ষিত রাখা যায়। এবার Android বিটা ভার্সানে এই ফিচার পৌঁছাল। শিঘ্রই Android ডিভাইসে WhatsApp স্টেবেল ভার্সানে ফিঙ্গারপ্রিন্ট লক ফিচার পৌঁছে যাবে।  

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 202 টাকায় 32 দিন মেয়াদ, 1 লাখের ফ্রি ইন্সুরেন্স, BSNL আনল নয়া রিচার্জ প্ল্যান
  2. Apple TV 4K (4th Gen) ও HomePod Mini 2 ভারতে এল, জানুন দাম-ফিচার্স
  3. Apple HomeView: লঞ্চ হল অ্যাপলের প্রথম স্মার্ট ডিসপ্লে, ভিডিও কল ও গান থেকে বাড়ির নিয়ন্ত্রণ এক পর্দায়
  4. WhatsApp স্টিকারে অডিও যোগ করার সুবিধা আসছে, চ্যাট হবে আরও মজাদার
  5. 50 হাজারে 16GB র‍্যামের দুর্দান্ত Asus AI ল্যাপটপ, Flipkart সেলে অবিশ্বাস্য অফার
  6. দারুণ খবর, UPI পেমেন্টে এখনই বসছে না মাসুল, স্বস্তির নিঃশ্বাস আমজনতার
  7. Muse Wonder: মেটার প্রথম ফ্রন্টিয়ার AI মডেল রিলিজ হল, ওপেনএআই ও অ্যানথ্রপিক-কে দেবে টেক্কা
  8. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চের তারিখ ঘোষণা হল, প্রথমবার দেশে তিনটি 200MP ক্যামেরার ফোন
  9. 50,000 টাকার মধ্যে ভাল ল্যাপটপ চাই? Amazon ও Flipkart দিচ্ছে বাম্পার ছাড়
  10. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.