পার্ট টাইম কাজ করতে চান? দুর্দান্ত সুযোগ নিয়ে এল Amazon

Amazon এ প্যাকেজ ডেলিভার করার কাজ শুরু করতে শুরুতে ফোনে Amazon Flex অ্যাপ ডাউনলোড করতে হবে। আপাতত শুধুমাত্র Android গ্রাহকরা এই অ্যাপ ব্যবহার করতে পারবেন।

পার্ট টাইম কাজ করতে চান? দুর্দান্ত সুযোগ নিয়ে এল Amazon

Photo Credit: Amazon

Amazon এ প্যাকেজ ডেলিভার করে ঘন্টায় 140 টাকা পর্যন্ত রোজগার করা যাবে

হাইলাইট
  • প্রতি ঘন্টায় 140 টাকা পর্যন্ত রোজগার করা যাবে
  • থাকছে নিজের পছন্দ মতো সময়ে কাজ করার সুযোগ
  • এই প্রোগ্রামে অংশ নিতে নিজের মোটরসাইকেল থাকা বাধ্যতামুলক
বিজ্ঞাপন

Amazon Flex নামে নতুন এক প্রোগ্রামের ঘোষনা করল Amazon। এই প্রোগ্রামের অধীনে পার্ট টাইম কাজ করার সুযোগ করে দিচ্ছে ই-কমার্স কোম্পানিটি। এবার থেকে Amazon এ প্রোডাক্ট ডেলিভার করে প্রতি ঘন্টায় 140 টাকা পর্যন্ত রোজগার করা যাবে। নিজের পছন্দ মতো সময়ে এই কাজ করা যাবে।

Amazon এ প্যাকেজ ডেলিভার করার কাজ শুরু করতে শুরুতে ফোনে Amazon Flex অ্যাপ ডাউনলোড করতে হবে। আপাতত শুধুমাত্র Android গ্রাহকরা এই অ্যাপ ব্যবহার করতে পারবেন।

Amazon জানিয়েছে, “এই প্রোগ্রাম হাজার হাজার পার্ট টাইম কাজের সুযোগ নিয়ে আসবে। অবসর সময়ে Amazon প্যাকেজ ডেলিভার করে টাকা রোজগার করা যাবে।”

আপাতত বেঙ্গালুরু, মুম্বাই ও দিল্লিতে Amazon Flex প্রোগ্রাম শুরু হয়েছে। এই বছরের মধ্যে আরও কয়েকটি শহরে শুরু হবে এই প্রোগ্রাম। এই কাজে আগ্রহীরা Amazon Flex ওয়েবসাইটে গিয়ে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।

Amazon জানিয়েছে, “প্যাকেজ ডেলিভারির আগে যে কোন ব্যাক্তির অতীত খুঁটিয়ে দেখা হবে। ডেলিভারি শুরুর আগে থাকছে একাধিক টেনিং।”

“হাজার হাজার মানুষকে কাজের সুযোগ করে দিতে পেরে আমরা গর্বিত। নিজের পছন্দ মতো সময়ে এই কাজ করা যাবে।” জানিয়েছেন Amazon -এর এক আধিকারিক।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy F70 5G লঞ্চ হল, 20,000 টাকার মধ্যে অবিশ্বাস্য ফিচার্স
  2. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  3. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  4. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  5. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  6. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  7. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  8. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  9. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  10. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে,সপ্তমীতে লঞ্চ
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »