স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিভিন্ন গ্যাজেটে দুর্দান্ত সেল নিয়ে আসছে Amazon, সেরা অফারগুলি দেখে নিন

7 অগাস্ট দুপুর 12 টায় প্রাইম গ্রাহকদের জন্য এই সেল শুরু হলেও 8 অগাস্ট মধ্যরাত থেকে সব গ্রাহক এই সেলে অংশ নিতে পারবেন। 11 অগাস্ট পর্যন্ত এই সেল চলবে।

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিভিন্ন গ্যাজেটে দুর্দান্ত সেল নিয়ে আসছে Amazon, সেরা অফারগুলি দেখে নিন

7 অগাস্ট শুরু হচ্ছে Amazon Freedom Day

হাইলাইট
  • বিভিন্ন জনপ্রিয় স্মার্টফোনে ডিসকাউন্ট থাকছে
  • 7 অগাস্ট এই সেল শুরু হবে
  • 11 অগাস্ট পর্যন্ত এই সেল চলবে
বিজ্ঞাপন

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আগামী সপ্তাহে দুর্দান্ত সেল নিয়ে আসছে Amazon। এই সেলে স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টটিভি, হোম অ্যাপলায়েন্স সহ বিভিন্ন গ্যাজেট সস্তা হবে। 7 অগাস্ট দুপুর 12 টায় প্রাইম গ্রাহকদের জন্য এই সেল শুরু হলেও 8 অগাস্ট মধ্যরাত থেকে সব গ্রাহক এই সেলে অংশ নিতে পারবেন। SBI ক্রেডিড কার্ড ব্যবহার করে কেনাকাটায় থাকছে অতিরিক্ত 10 শতাংশ ছাড়।

ইতিমধ্যেই টিজার প্রকাশ করে কোন ডিভাইসে কত ছাড় মিলছে তা জানিয়েছে ই-কমার্স ওয়েবসাইটটি। এক নজরে এই সেলের সেরা অফারগুলি দেখে নিন।

মোবাইল ফোনের সেরা অফার

এই সেলে বিভিন্ন স্মার্টফোনের ডিসকাউন্টের সাথেই থাকছে নো-কস্ট ইএমআই ও বান্ডেল অফার। বিভিন্ন স্মার্টফোন 40 শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে।

Amazon সেলে প্রিমিয়াম স্মার্টফোনে 20,000 টাকা পর্যন্ত ছাড় মিলবে। এই সেলে নো-কস্ট ইএমআই তে পাওয়া যাবে OnePlus 7 Pro। এছাড়াও পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জে এই ফোন কিনলে অতিরিক্ত ছাড় পাওয়া যাবে।  সবথেকে কম দামে পাওয়া যাবে  Samsung Galaxy M40।

Amazon জানিয়েছে স্বাধীনতা দিবসের সেলে সস্তা হবে Samsung M30, Samsung M20, Redmi Y3, Redmi 7, Nokia 6.1 Plus, Realme U1 আর  Honor View 20। এর সাথেই Oppo A7 ফোনের দাম বিপুল পরিমানে কমবে। এক্সচেঞ্জ অফারে পাওয়া যাবে  Samsung Galaxy S10। এছাড়াও Oppo Reno, Galaxy Note 9, Oppo F11 Pro আর Vivo V15 ফোনে থাকছে এক্সচেঞ্জে অতিরিক্ত ছাড়।

ওয়্যারেবেল, ল্যাপটপ, স্পিকার, ও অন্যান্য গ্যাজেটে ডিসকাউন্ট

স্মার্টফোন ছাড়াও এই সেলে সস্তা হবে অন্যান্য গ্যাজেট। ল্যাপটপে 30,000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। হেডফোন ও স্পিকারে থাকছে 60 শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট। স্মার্টওয়ার কেনার সময় 50 শতাংশ পর্যন্ত ছাড় দেবে Amazon।

প্রকাশিত টিজারে জানানো হয়েছে 30,000 টাকার কম দামে পাওয়া যাবে HP Core i3 ল্যাপটপ। 1,000 টাকার কম দামে পাওয়া যাবে Boat Rockerz 255 ওয়্যারলেস হেডফোন। 30,000 টাকার কম দামে পাওয়া যাবে Canon EOS 1500D DSLR ক্যামেরা।

এছাড়াও এই সেলে সস্তা হবে  Huawei Watch GT Sport স্মার্টওয়াচ, HP 3636 ওয়্যারলেস প্রিন্টার, JBL Flip 3 স্পিকার ও অন্যান্য অনেক প্রোডাক্ট।

স্মার্ট টিভিতে 50 শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। অন্যান্য অ্যাপলায়েন্সে থাকছে 60 শতাংশ পর্যন্ত ছাড়। টিভি ও হোম অ্যাপলায়েন্সে থাকছে নো-কস্ট ইএমআই।

7 অগাস্ট দুপুর 12 টায় প্রাইম গ্রাহকদের জন্য এই সেল শুরু হলেও 8 অগাস্ট মধ্যরাত থেকে সব গ্রাহক এই সেলে অংশ নিতে পারবেন। 11 অগাস্ট পর্যন্ত এই সেল চলবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. Vi মাত্র 200 টাকায় আনলিমিটেড 5G প্ল্যান চালু করল, সঙ্গে 20টি OTT ও 200+ লাইভ টিভি চ্যানেল
  2. iQOO Z11 আগস্টে ভারতে লঞ্চ হবে, 9,025mAh ব্যাটারি ও 3D কার্ভড স্ক্রিন থাকতে পারে
  3. Poco M8 Power আগস্ট 4 ভারতে লঞ্চ হচ্ছে 8,000mAh ব্যাটারি ও AMOLED ডিসপ্লে কনফার্মড
  4. Vivo T5e লঞ্চ হল 15,000 টাকার কমে, এক চার্জে 18 ঘন্টা ভিডিও চলার দাবি
  5. Oppo-এর প্রথম 10,000mAh ব্যাটারির ফোন আসছে, প্রকাশ্যে A7 Pro Max-র ফার্স্ট লুক
  6. Vivo X300 E অসাধারণ Zeiss ট্রিপল ক্যামেরা, 90W চার্জিং ও 7,200mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
  7. Vivo S2 ভারতের বাজারে আসার তারিখ ফাঁস হল, দাম জানা গিয়েছিল আগেই
  8. ChatGPT করবে ডাক্তারি, মেডিকেল টেস্ট রিপোর্ট বুঝে দেবে পরামর্শ, নতুন ফিচারে চমক
  9. Lava Virat V1 5G ও Virat V1 বাজেট ফোন ভারতে লঞ্চ হল, দাম মাত্র 9,999 টাকা থেকে শুরু
  10. Oppo K15 জাম্বো 8,000mAh ব্যাটারি ও 50MP সেলফি ক্যামেরা-সহ লঞ্চ হল, ফোন ঠান্ডা রাখতে ভিতরে কুলিং ফ্যান
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »