পুজোর ঠিক আগে Amazon এ শুরু হল ধামাকা সেল

মঙ্গলবার দুপুর 12 টা থেকে প্রাইম মেম্বারদের জন্য শুরু হয়েছে এই সেল। কোম্পানির অন্য সব গ্রাহকদের জন্য রাত 12 টায় শুরু হয়ে যাবে এই বছরের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভাল সেল।

পুজোর ঠিক আগে Amazon এ শুরু হল ধামাকা সেল

আপাতত শুধুমাত্র প্রাইম গ্রাহকরা এই সেল থেকে কেনাকাটা করতে পারবেন

হাইলাইট
  • মঙ্গলবার থেকে Amazon এ শুরু হচ্ছে ‘Great Indian Festival’ সেল
  • আপাতত শুধুমাত্র প্রাইম গ্রাহকদের জন্য শুরু হয়েছে সেল
  • রাত 12 টার পর থেকে সব গ্রাহক এই সেলে অংশ নিতে পারবেন
বিজ্ঞাপন

পুজোর ঠিক আগে মঙ্গলবার থেকে Amazon এ শুরু হচ্ছে ‘Great Indian Festival’ সেল। মঙ্গলবার দুপুর 12 টা থেকে প্রাইম মেম্বারদের জন্য শুরু হয়েছে এই সেল। কোম্পানির অন্য সব গ্রাহকদের জন্য রাত 12 টায় শুরু হয়ে যাবে এই বছরের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভাল সেল। ইতিমধ্যেই অনলাইন ও অফলাইনে এই সেলের বিপুল বিজ্ঞাপন করেছে ই-কমার্স জায়েন্ট।
ফ্ল্যাট ডিসপকাউন্ট ও লাইটনিং ডিল দুই ধরনের অফারেই বিভিন্ন জিনিসে বিশাল ছাড় পাওয়া যাবে এই সেলে। এর সাথেই বিভিন্ন বিভাগে গ্রাহকরা পাবেন ক্যাশব্যাক অফার।

এক নজরে Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভালের সেরা অফারগুলিতে চোখ রাখা যাক।

iPhone এ অফার

এই সেলে 64GB iPhone X মাত্র 69,999 টাকায় (দাম 91,900 টাকা) পাওয়া যাবে। নো কস্ট EMI তে প্রতি মাসে মাত্র 7,777 টাকা দিয়ে কেনা যাবে এই ফোন। এছাড়াও এই বছরের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভালে iPhone 8 Plus, iPhone 8, iPhone 7, iPhone 7 Plus, iPhone 6s ও iPhone 6 সহ সব পুরোনো iPhone মডেলেই আকর্ষনীয় ছাড় পাওয়া যাবে।

OnePlus 6 অফার

34,999 টাকার পরিবর্তে 6GB RAM+64GB স্টোরেজ ভেরিয়েন্টের OnePlus 6 মাত্র 29,999 টাকায় পাওয়া যাবে। এছাড়াও সহজে নো কস্ট EMI এর মাধ্যমে পাওয়া যাবে এই ফোন।

Amazon এর নিজস্ব প্রোডাক্টে ছাড়

Amazon এর নিজস্ব Fire TV Stick মাত্র 2,799 টাকায় পাওয়া যাবে। Echo DoT পাওয়া যাবে মাত্র 2,999 টাকায়। এছাড়াও কোম্পানির অন্যান্য সেল এর মতোই Kindle ডিভাইসে আকর্ষনীয় ছাড় পাওয়া যাবে।

প্রসঙ্গত 10 অক্টোবর থেকে 15 অক্টোবর পর্যন্ত চলবে Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভাল সেল। 9 অক্টোবর দুপুর 12 টার পর থেকে শুধুমাত্র প্রাইম গ্রাহকরা এই সেল এর মাধ্যমে কেনাকাটার সুযোগ পাবেন।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. Oppo Find X9 Ultra এর দাম ফাঁস হল, ভারতের সবচেয়ে দামি ফ্ল্যাগশিপ ফোন
  2. Samsung-এর 50MP ট্রিপল ক্যামেরা ও 120Hz AMOLED স্ক্রিনের ফোন 12,000 টাকা সস্তা হয়ে গেল
  3. Redmi K100 সিরিজ ট্রেন্ড বদলে এই বছর Xiaomi 18-এর আগেই লঞ্চ হতে পারে
  4. Gmail অ্যাকাউন্টের সঙ্গে আর 15GB ফ্রি স্টোরেজ মিলবে না, Google চালু করছে নতুন নিয়ম
  5. Oppo Find X9s ভারতে লঞ্চের আগেই দাম ফাঁস, গ্লোবাল মডেলের থেকেও সস্তা
  6. ভারতের বাজার থেকে উধাও হচ্ছে সস্তার স্মার্টফোন, দামি মডেলই পছন্দ ক্রেতাদের
  7. Google Chrome চুপিসারে রহস্যময় AI ফাইল ডাউনলোড করছে, কীভাবে খুঁজে বার করে ডিলিট করবেন দেখুন
  8. Xiaomi 17T সিরিজের স্মার্টফোন 28 মে লঞ্চ হতে পারে, দীর্ঘ চার বছর পর ভারতে ফেরার জল্পনা
  9. Motorola G37 সিরিজের দুই নতুন ফোন আগামী সপ্তাহে ভারতে লঞ্চ হচ্ছে, থাকবে 7,000mAh ব্যাটারি
  10. Redmi Turbo 5: রেডমি টার্বো সিরিজ এই প্রথম ভারতে আসছে, টিজারে ফার্স্ট লুক প্রকাশ্যে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »