Redmi Note 6 Pro সহ ব্ল্যাক ফ্রাইডে সেলে এই প্রোডাক্টগুলিতে পাওয়া যাবে আকর্ষনীয় ছাড়

শুধু Redmi Note 6 Pro নয় কোম্পানির অন্যান্য প্রোডাক্টেও ব্ল্যাক ফ্রাইডে সেলে ডিসকাউন্ট দেবে Xiaomi। তবে ঠিক কোন প্রোডাক্টে কত টাকা ডিস্কাউন্ট পাওয়া যাবে তা জানায়নি চিনের কোম্পানিটি।

Redmi Note 6 Pro সহ ব্ল্যাক ফ্রাইডে সেলে এই প্রোডাক্টগুলিতে পাওয়া যাবে আকর্ষনীয় ছাড়

Redmi Note 6 Pro ছাড়াও কোম্পানির অন্যান্য প্রোডাক্টেও ব্ল্যাক ফ্রাইডে সেলে ডিসকাউন্ট দেবে Xiaomi

হাইলাইট
  • শুক্রবার Xiaomi ব্ল্যাক ফ্রাইডে সেল আয়োজন করেছে
  • ব্ল্যাক ফ্রাইডে সেলে Redmi Note 6 Pro ফোনে 1,000টাকা ছাড় দিচ্ছে কোম্পানি
  • বৃহস্পতিবার ভারতে লঞ্চ হয়েছে Xiaomi Redmi Note 6 Pro
বিজ্ঞাপন

বৃহস্পতিবার ভারতে লঞ্চ হয়েছে Xiaomi Redmi Note 6 Pro। ভারতে Redmi Note 6 Pro ফোনের দাম শুরু হচ্ছে 13,999 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে 4GB  RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে এই টাকা খরচ হবে। 6GB RAM/64GB স্টোরেজে Redmi Note 6 Pro কিনতে খরচ হবে 15,999 টাকা। শুক্রবার দুপুর 12 টায় বিক্রি শুরু হবে এই স্মার্টফোন। শুধুমাত্র Flipkart, mi.com আর mi home থেকে কেনা যাবে Redmi Note 6 Pro।

আরও পড়ুন: Redmi Note 6 Pro রিভিউ

তবে শুধুমাত্র ব্ল্যাক ফ্রাইডে সেলে দুটি ভেরিয়েন্টেই 1,000 টাকা ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে কোম্পানি। এছারাও HDFC ক্রেডিট ও ডেবিক কার্ড গ্রাহকরা অতিরিক্ত 500 টাকা ছাড় পাবেন। ব্ল্যাক, রেড, ব্লু আর রোজ গোল্ড কালারে পাওয়া যাবে এই স্মার্টফোন।

তবে শুধু Redmi Note 6 Pro নয় কোম্পানির অন্যান্য প্রোডাক্টেও ব্ল্যাক ফ্রাইডে সেলে ডিসকাউন্ট দেবে Xiaomi। তবে ঠিক কোন প্রোডাক্টে কত টাকা ডিস্কাউন্ট পাওয়া যাবে তা জানায়নি চিনের কোম্পানিটি। তবে শুক্রবার দুপুর 12 টা থেকে এই অফার সম্পর্কে বিস্তারে জানা যাবে।

আরও পড়ুন: চারটি ক্যামেরা, ডিসপ্লে নচ সহ ভারতে এল Redmi Note 6 Pro

আগের সব কটি সেল মিস করে থাকলে এটি আপনার কাছে Xiaomi প্রোডাক্ট ডিসকাউন্টে কেনার শেষ সুযোগ এই ব্ল্যাক ফ্রাইডে সেল। এই সেলে প্রথম বার বিক্রি হবে সদ্য লঞ্চ হওয়া Redmi Note 6 Pro। Flipkart ছাড়াও Mi.com ওয়েবসাইট থেকে এই সেল চলবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

সম্পর্কিত খবর

#সর্বশেষ খবর
  1. Vivo Y600 Pro আগামী সপ্তাহে ব্র্যান্ডের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী 10,200mAh ব্যাটারির সাথে লঞ্চ হচ্ছে
  2. মাত্র 36,999 টাকায় বিক্রি হচ্ছে 75,999 টাকায় লঞ্চ হওয়া Google Pixel 8 ফোন
  3. Android ফোন স্লো হওয়ার অসুখ সারাতে নতুন ওষুধ আনছে Vivo, Oppo, Xiaomi
  4. Air Cooler Tips: এসির মতো ঠান্ডা হাওয়া দেবে কুলার, শুধু এই 5 বিষয় মাথায় রাখলে মিলবে সেরা কুলিং
  5. ভারতের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা ফোন Vivo X300 Ultra লঞ্চের তারিখ ঘোষণা হল, DSLR-কে দেবে টক্কর
  6. Motorola Edge 70 Pro ভারতে 90W ফাস্ট চার্জিং ও 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল, দাম জেনে নিন
  7. Oppo আনল ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার সবচেয়ে সস্তা ফোন Find X9s Pro
  8. Oppo Find X9 Ultra: এক ফোনে দুটো 200MP ক্যামেরা, DSLR-কে টক্কর দিতে হাজির ওপ্পোর আল্ট্রা স্মার্টফোন
  9. Redmi K90 Max: ফোনের ভিতরে ফ্যান, গরম হলেই ঠান্ডা করবে রেডমির নতুন লঞ্চ করা স্মার্টফোন
  10. 2,000 টাকা ডিসকাউন্টে 9,020mAh ব্যাটারির একমাত্র Vivo 5G ফোনের সেল শুরু হল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »