বিনামূল্যে অনলাইনে ফটোগ্রাফি শেখার সুযোগ করে দিল Nikon

বিনামূল্যে কোম্পানির সব অনলাইন ক্লাসে অংশ নেওয়ার সুযোগ করে দিল Nikon। 30 এপ্রিল পর্যন্ত যে কোন Nikon অনলাইন ক্লাস থেকে ছবি তোলার খুঁটিনাটি শিখে নেওয়া যাবে।

বিনামূল্যে অনলাইনে ফটোগ্রাফি শেখার সুযোগ করে দিল Nikon
হাইলাইট
  • 30 এপ্রিল পর্যন্ত বিনামূল্যে অনলাইন ক্লাস নেবে Nikon
  • প্রফেশনাল ফটোগ্রাফাররা ক্লাস নেবেন
  • Nikon ক্যামেরা থাকা বাধ্যতামূলক নয়
বিজ্ঞাপন

বিনামূল্যে কোম্পানির সব অনলাইন ক্লাসে অংশ নেওয়ার সুযোগ করে দিল Nikon। 30 এপ্রিল পর্যন্ত যে কোন Nikon অনলাইন ক্লাস থেকে ছবি তোলার খুঁটিনাটি শিখে নেওয়া যাবে। করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী ঘর বন্দি কয়েকশো কোটি মানুষ। ঘরে বসে নতুন কিছু শেখার সুযোগ করে দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে জাপানের কোম্পানিটি। ছবি তোলার বেসিক টিউটোরিয়াল থেকে মিউজিক ভিডিও বানানো, সব ধরনের অনলাইন ক্লাসেই বিনামূল্যে অংশ নেওয়া যাবে।

একটি Nikon অনলাইন ক্লাসে 14.95 মার্কিন ডলার থেকে 49.95 মার্কিন ডলার খরচ হয়। সেখানে প্রফেশনাল ফটোগ্রাফাররা বিষয়ের গভীরে গিয়ে ছবি তোলার খুঁটিনাটি বিশ্লেষণ করেন।

নিজের Nikon ক্যামেরা না থাকলেও এই অনলাইন ক্লাসে অংশ নিতে পারবেন। যদিও কয়েকটি ক্লাসে শুধুমাত্র কোম্পানির বিভিন্ন ক্যামেরা সম্পর্কে বিস্তারে শেখানো হয়। নিজের নাম, দেশ ও ইমেল উল্লেখ করে Nikon অনলাইন ক্লাসে যোগ দেওয়া যাবে।

বিমানে WiFi পরিষেবায় সবুজ সংকেত দিল কেন্দ্র

অনলাইন ক্লাসে ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি, ম্যাক্রো ফটোগ্রাফি, পোট্রেট সহ বিভিন্ন ধারার ছবি তোলা শিখতে আলাদা ক্লাস রয়েছে। এছাড়াও শিখে নেওয়া যাবে শিশু ও পোষ্যের ছবি তোলার উপায়।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  2. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  3. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  4. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  5. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  6. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  7. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  8. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
  9. পুজোর আগে Samsung ফোনে বড় ছাড়, Flipkart Big Billion Days 2026 সেলের অফার প্রকাশ্যে
  10. Apple Pay অবশেষে ভারতে চালু হল, UPI-এর থেকে কতটা আলাদা জানুন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »