স্মার্টফোনের পর এবার কম্পিউটারেও ডার্ক মোড নিয়ে আসছে WhatsApp

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 26 ফেব্রুয়ারি 2020 13:45 IST
হাইলাইট
  • ডেক্সটপ ভার্সানেও ডার্ক মোড নিয়ে আসছে WhatsApp
  • সম্প্রতি স্মার্টফোন বিটা ভার্সানেও ডার্ক মোড এসেছিল
  • ডেক্সটপ ভার্সানে এই ফিচার পৌঁছতে সময় লাগতে পারে

স্মার্টফোনের পর এবার ডেক্সটপ ভার্সানেও ডার্ক মোড আনছে WhatsApp

2020 সালের শুরুতেই Android ও iOS বিটা ভার্সানে ডার্ক মোড নিয়ে এসেছিল WhatsApp। যদিও স্মার্টফোন স্টেবেল ভার্সানে এখনও এই ফিচার পৌঁছায়নি। সম্প্রতি WABetaInfo ওয়েবসাইটে জানানো হয়েছে এবার ডেক্সটপ ভার্সানেও ডার্ক মোড নিয়ে আসছে জনপ্রিয় এই মেসেজিং কোম্পানি। রিপোর্টে ডেক্সটপ ভার্সানে WhatsApp ডার্ক মোডের এর একটি স্ক্রিনশট প্রকাশ করা হয়েছে।

WhatsApp Web -এ ডার্ক মোড আসতে পারে 

Advertisement

WABetaInfo ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে ডেক্সটপ ভার্সানের ডার্ক মোড ডেভেলপমেন্টের কাজ এখনও প্রাথমিক স্তরে রয়েছে। প্রায় এক বছরের বেশি সময় মোবাইল ভার্সানে ডার্ক মোডের কাজ চললেও এখনও স্টেবল আপডেটে এই ফিচার পৌঁছায়নি। তাই ডেক্সটপ ভার্সানে এই ফিচার পৌঁছতে এখনও অনেকটা সময় লাগতে পারে।

জানুয়ারিতে Android ও iOS বিটা আপডেটে WhatsApp -এ ডার্ক মোড পৌঁছেছিল। এর পরে ফেব্রুয়ারির আপডেটে নতুন ফিচার যোগ হয়েছে।

Advertisement

Google Play বিটা প্রোগ্রামে ভার্সান 2.20.31 বিটা আপডেট পৌঁছেছে। এই আপডেটে চ্যাট স্ক্রিনে কালো ব্যাকগ্রাউন্ডের পরিবর্তে গ্রাহক চাইলে সলিড কালার ব্যবহার করতে পারবেন। আপাতত ব্যাকগ্রাউন্ডে ব্যবহারের জন্য ছয়টি গাড় রঙ দেখা গিয়েছে।

জনপ্রিয়তার শীর্ষে WhatsApp! মোট কত ডাউনলোড হয়েছে জানেন?

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Advertisement

বিটা টেস্টাররা Google Play Store থেকে WhatsApp আপডেট ডাউনলোড করতে পারবেন। WhatsApp v2.20.13 এর হাত ধরে জনপ্রিয় এই মেসেজিং অ্যাপে ডার্ক মোড হাজির হয়েছে। APKMirror ওয়েবসাইট থেকে APK সাইডলোড করেও এই ফিচার ব্যবহার শুরু করা যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: WhatsApp, WhatsApp Dark Mode
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
  2. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
  3. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  4. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  5. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  6. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
  7. পুজোর মুখে Google এর বড় ঘোষণা, রিওয়ার্ড বাড়ল Flex ক্রেডিট কার্ডে
  8. 202 টাকায় 32 দিন মেয়াদ, 1 লাখের ফ্রি ইন্সুরেন্স, BSNL আনল নয়া রিচার্জ প্ল্যান
  9. Apple TV 4K (4th Gen) ও HomePod Mini 2 ভারতে এল, জানুন দাম-ফিচার্স
  10. Apple HomeView: লঞ্চ হল অ্যাপলের প্রথম স্মার্ট ডিসপ্লে, ভিডিও কল ও গান থেকে বাড়ির নিয়ন্ত্রণ এক পর্দায়
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.