একসাথে চারটি নতুন ল্যাপটপ নিয়ে এল Asus, কী থাকছে জেনে নিন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 5 জানুয়ারী 2019 19:13 IST
হাইলাইট
  • Chrome OS অপারেটিং সিস্টেম সহ চারটি নতুন ল্যাপটপ নিয়ে এল Asus
  • আগামী কয়েক মাসের মধ্যেই নতুন এই ল্যাপটপ বিক্রি শুরু করবে Asus
  • একটি Chrome OS ট্যাবলেট লঞ্চ করেছে তাইওয়ানের কোম্পানিটি

আগামী কয়েক মাসের মধ্যেই নতুন এই ল্যাপটপ বিক্রি শুরু করবে Asus

Photo Credit: Asus

Chrome OS অপারেটিং সিস্টেম সহ চারটি নতুন ল্যাপটপ নিয়ে এল Asus। ক্রোমবুক এডুকেশান সিরিজের অধীনে লঞ্চ হয়েছে এই ল্যাপটপগুলি। দুটি 11.6 ইঞ্চি কনভার্টিবেল ক্রোমবুক, একটি 14 ইঞ্চি ক্রোমবুক আর একটি Chrome OS ট্যাবলেট লঞ্চ করেছে তাইওয়ানের কোম্পানিটি।

আগামী কয়েক মাসের মধ্যেই নতুন এই ল্যাপটপ বিক্রি শুরু করবে Asus। লঞ্চের সময় দাম জানানো হবে।

 

আরও পড়ুন: Inspiron 5000 সিরিজে দুটি নতুন ল্যাপটপ লঞ্চ করল Dell

 

Asus Chromebook Tablet CT100

Asus Chromebook Tablet CT100 কোম্পানির প্রথম Chrome OS সহ ট্যাবলেট। Asus জানিয়েছে হাত থেকে পড়ে গেলে সামান্য আঘাত সামলে নিয়ে পারবে এই ট্যাপলেট। Asus Chromebook Tablet CT100 এ রয়েছে একটি 9.7 ইঞ্চি ডিসপ্লে। ট্যাবলেটের ভিতরে রয়েছে হেক্সা কোর প্রসেসার, Mali-T864 GPU, 4GB RAM আর 32GB স্টোরেজ।

Asus Chromebook C204

আগের থেকে পাতলা Asus Chromebook C204। এই ল্যাপটপের কি-বোর্ডে জল পড়লে কোন ক্ষতি হবে না। চ্যাসিসে থাকছে রাবারাইজড ফিনিশ। Asus Chromebook C204 এর ভিতরে থাকছে Celeron N4000 প্রসেসার। সাথে থাকছে 4GB RAM, একটি USB Type-A 3.1 পোর্ট, দুটি USB Type-C পোর্ট আর 50WHr ব্যাটারি। সহজেই এই ল্যাপটপে এক দিন ব্যাক আপ পাওয়া যাবে।

Advertisement

 

আরও পড়ুন: লেটেস্ট Intel Core i3 প্রসেসার সহ দুটি নতুন Mi Notebook Air লঞ্চ করল Xiaomi

 

Asus Chromebook Flip C214

Advertisement

Asus Chromebook Flip C214 একটি টু-ইন-ওয়ান ল্যাপটপ। এই ল্যাপটপে রয়েছে Celeron N4000 প্রসেসার। সাথে থাকছে 8GB RAM, একটি USB Type-A 3.1 পোর্ট, দুটি USB Type-C পোর্ট।

Asus Chromebook C403

Asus Chromebook C403 তে রয়েছে 14 ইঞ্চি ডিসপ্লে। এই ল্যাপটপে রয়েছে একটি শক্তপোক্ত কি-বোর্ড। ল্যাপটপের ভিতরে থাকছে Intel Celeron N3350 প্রসেসার, 4GB RAM  আর 32GB স্টোরেজ। সাথে একটি USB Type-A 3.1 পোর্ট, দুটি USB Type-C পোর্ট থাকছে।

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Asus, Chromebooks, CES 2019, CES, Chrome OS
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 24 জুন ভারতে আসছে Infinix Note 60 Pro 5G Pininfarina Edition, স্মার্টফোনে এবার সুপারকারের ছোঁয়া
  2. 2,000 টাকা ছাড়ে Redmi Turbo 5-এর সেল শুরু, মিড-রেঞ্জে সবচেয়ে ভাল ফোন?
  3. RIL AGM 2026: কনটেন্ট বানিয়ে টাকা রোজগারের ইচ্ছা? AI-এর উপর সব ছেড়ে দিন, রিলায়েন্সের বড় চমক
  4. RIL AGM 2026: ফোনে কথা শুনবে, লিখে রাখবে, আপনার হয়ে খাবার অর্ডার করবে, Jio আনল AI কল এজেন্ট
  5. Motorola Edge 70 Fusion স্মার্টফোনের 512GB ভার্সন লঞ্চ হল, কম খরচেই দ্বিগুণ স্টোরেজ
  6. 15 বছরের নিচে বয়স হলেই নো-এন্ট্রি, বাচ্চাদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ এশিয়ার এই দেশে
  7. OnePlus আনল 13,380mAh ব্যাটারি, 16GB র‍্যাম, ও Dolby Vision ডিসপ্লের Pad 3 Pro ট্যাবলেট
  8. Oppo Reno 16-এর ছোট ভাই Reno 16c আসছে ভারতে, অসাধারণ 50MP সেলফি ক্যামেরা থাকবে
  9. Nothing-এর ডিজাইন, পিছনে ডিসপ্লে, ব্যাটারি 8,000mah, 1,500 টাকা ছাড়ে শুরু Pova 8 ফোনের সেল
  10. Vivo Y6e 5G বাজেটে 6500mAh ব্যাটারি ও 120Hz ডিসপ্লের সাথে লঞ্চ হল, দাম জেনে নিন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.