ক্ষতিকারক বিকিরণ ছড়াচ্ছে স্মার্টফোন, Apple ও Samsung এর বিরুদ্ধে মামলা আদালতে

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 26 অগাস্ট 2019 13:49 IST

একাধিক Apple ও Samsung ফোন থেকে ক্ষতিকারক বিকিরণ ছড়াচ্ছে বলে অভিযোগ উঠেছে

Apple ও Samsung স্মার্টফোন থেকে ক্ষতিকারক বিকিরণ ছড়াচ্ছে। সেই কারনে এবার মামলা হল আদালতে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে এই দুই কোম্পানির বিরুদ্ধে মামলা হয়েছে। মামলাকারীর অভিযোগ iPhone 7 Plus, iPhone 8, and iPhone X,  Samsung Galaxy S8 আর Galaxy Note 8 ফোনগুলি থেকে ক্ষতিকর সীমার বেশি বিকিরণ হচ্ছে।

যে কোন স্মার্টফোনের ক্ষতিকারক বিকিরণ মাপার জন্য স্পেসিফিক আবসর্পশন রেট ( SAR) মাপা হয়। মানব দেহ মোবাইল ফোন থেকে নির্গত বিকিরণ কতটা শোষন করতে পারে তা পরিমাপ করা হয় SAR ভ্যালু থেকে।

FCC জানিয়েছেন, “অনেকেই মনে করেন কম SAR ভ্যালুর স্মার্টফোন ব্যবহার করলে ক্ষতি কম হয়। এছাড়াও বেশি SAR ভ্যালুর ফোন ব্যবহারের থেকে কম SAR ভ্যালুর ফোন ব্যবহারে নিজেদের সুরক্ষিত মনে করেন অনেকেই।”

FCC -র তথ্য অনুযায়ী প্রতি কিলোগ্রামে 1.6 ওয়াট পর্যন্ত বিকিরণ মানব দেহের জন্য সুরক্ষিত।

Apple জানিয়েছেন, “সব iPhone 7 সহ সব iPhone মডেল FCC সার্টিফিকেশন পেয়েছে। এছাড়াও যত দেশে iPhone বিক্রি হয় সব দেশের নির্দিষ্ট সার্টিফিকেশন পাস করেছে কোম্পানির সব স্মার্টফোন।”

যদিও এই মামলার প্রসঙ্গে এখনও কোন মন্তব্য করেনি Samsung।

© Thomson Reuters 2019

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Apple, Samsung
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 50MP সেলফি ক্যামেরা, 80W চার্জিং, 7,000mAh ব্যাটারি সহ নতুন Oppo 5G ফোনের সেল শুরু হল
  2. Laptop Satefy Tips: বিছানায় ল্যাপটপ রেখে কাজ করেন? বড় বিপদ ঘটার আগে আজই অভ্যাস ছাড়ুন
  3. Vivo Y600 Pro আগামী সপ্তাহে ব্র্যান্ডের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী 10,200mAh ব্যাটারির সাথে লঞ্চ হচ্ছে
  4. মাত্র 36,999 টাকায় বিক্রি হচ্ছে 75,999 টাকায় লঞ্চ হওয়া Google Pixel 8 ফোন
  5. Android ফোন স্লো হওয়ার অসুখ সারাতে নতুন ওষুধ আনছে Vivo, Oppo, Xiaomi
  6. Air Cooler Tips: এসির মতো ঠান্ডা হাওয়া দেবে কুলার, শুধু এই 5 বিষয় মাথায় রাখলে মিলবে সেরা কুলিং
  7. ভারতের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা ফোন Vivo X300 Ultra লঞ্চের তারিখ ঘোষণা হল, DSLR-কে দেবে টক্কর
  8. Motorola Edge 70 Pro ভারতে 90W ফাস্ট চার্জিং ও 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল, দাম জেনে নিন
  9. Oppo আনল ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার সবচেয়ে সস্তা ফোন Find X9s Pro
  10. Oppo Find X9 Ultra: এক ফোনে দুটো 200MP ক্যামেরা, DSLR-কে টক্কর দিতে হাজির ওপ্পোর আল্ট্রা স্মার্টফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.