ফ্লিপকার্টে আবার শুরু অ্যাপেল সেল সপ্তাহ আইফোন এক্স, আইফোন 7,সহ অ্যাপেলের নানান পন্যে বিশেষ ছাড়

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 11 জুন 2018 18:02 IST
হাইলাইট
  • 1.আইফোন এক্স, আইফোন 8, আইফোন 8 প্লাসেও রয়েছে ছাড়
  • 2.2017 সালের মডেল আইপ্যাড পাওয়া যাচ্ছে মাত্র 22,900 টাকায়
  • 3.অ্যাপেল এয়ারপড পাওয়া যাচ্ছে 11,499 টাকায়

Photo Credit: ndtv

ফ্লিপকার্টে আবার শুরু হল অ্যাপেল সপ্তাহ, যাতে রয়েছে নির্দিষ্ট আইফোন মডেল, আইপ্যাড মডেল, অ্যাপেলের ঘড়ি, ম্যাকবুক, এবং অ্যাপেলের আরও নানান পন্যে বিশেষ ছাড় ও আকর্ষনীয় অফার। ফ্লিপকার্টে এই সেল চলবে 21শে মে থেকে 27 শে মে পর্যন্ত. এয়ারপড এবং অ্যাঅএল টিভিও থেই সেলের অন্তর্ভুক্ত।এছাড়াও নির্বাচিত আইফোন মডেলের বিক্রয়মূল্যের 50 শতাংশ টাকা ফেরতের বিশেষ অফার। রয়েছে আরও আকর্ষনীয় অফার, আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের ইএমআই তে কেনাকাটা করলে আপনি পেয়ে যেতে পারেন 10,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাকের অফার। বিশেষ উল্লেখ্য, বর্তমানে ফ্লিপকার্ট এবং অ্যাপেল মিলিত ভাবে প্রায় প্রতিমাসেই এইধরনের সেল চালু করেছে।
এই অ্যাপেল সপ্তাহের সেলে, 89,000 টাকার আইফোন এক্স পাওয়া যাচ্ছে মাত্র 85,999 টাকা থেকে। একইভাবে 67,999 টাকা থেকে শুরু আইফোন  8 ও আইফোন  8 প্লাস পাওয়া যাচ্ছে মাত্র 62,999 টাকা থেকে। পুরোনো আইফোন মডেলেও রয়েছে নানান অফার। অ্যাপেল আইফোন 6 এস (32জিবি)  পাওয়া যাচ্ছে 33,999 টাকায় (আসল দাম - 40,000 টাকা), আইফোন 7 (32জিবি) পেয়ে যেতে পারেন মাত্র 46,999 টাকায় (আসল দাম -  49,000 টাকা),এবং আইফোন এসই (32জিবি) রয়েছে 17,999 টাকায়।
এবার আসি অন্যান্য পন্যের কথায়, ওয়াইফাই ও  32জিবি  স্টোরেজ সমেত 2017 সালের আইপ্যাড মডেল পাওয়া যাচ্ছে 22,900 টাকায়, যেখানে আসল দাম 28,000 টাকা। এছাড়াও অ্যাপেলের ঘড়িতেও রয়েছে বিশেষ ছাড়, সিরিজ 1র দাম শুরু হচ্ছে 22,900 টাকা থেকে, আর একদম নতুন সিরিজ 3-র দাম শুরু হচ্ছে 29,900 টাকা থেকে। সিরিজ 2 আপাতত স্টকে নেই ।
অ্যাপেল ম্যাকবুক এয়ার ফ্লিপকার্ট সেলে পাওয়া যাচ্ছে মাত্র 55,990 টাকা থেকে,এয়ারপড রয়েছে 11,499 টাকায়, ইয়ারপডের দাম মাত্র 1,899 টাকা এবং অ্যাপেল টিভি (32জিবি) রয়েছে 14,698 টাকায়।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Apple, Flipkart
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Poco C85x 5G বিশাল ব্যাটারির সাথে ভারতে মার্চ 10 লঞ্চ হচ্ছে, প্রকাশ্যে এল ডিজাইন
  2. 6,000 টাকা ছাড়ের সাথে Google Pixel 10a ফোনের সেল শুরু হল, 7 বছর ধরে মিলবে Android আপডেট
  3. Social Media Ban: ফেসবুক-ইনস্টা আর নয়, এই রাজ্যে 16 বছরের নিচে নিষিদ্ধ হচ্ছে সোশ্যাল মিডিয়া
  4. Motorola বাজেটের মধ্যে সেরা স্মার্টফোন Edge 70 Fusion দেশে আনল, ফাটাফাটি ফিচার্সে বাজিমাত
  5. Realme C83 5G সস্তায় 144Hz ডিসপ্লে, 7000mAh ব্যাটারি, VC কুলিং সিস্টেমের সাথে ভারতে লঞ্চ হল
  6. WhatsApp Plus: চালু হচ্ছে হোয়াটসঅ্যাপ প্লাস পরিষেবা, ইউজারদের জন্য বড় চমক
  7. 108MP ক্যামেরা ও 6520mAh ব্যাটারির সাথে লঞ্চ হল Honor 600 Lite, দেখতে অবিকল আইফোন
  8. 200MP ক্যামেরা ও 100W ফাস্ট চার্জিং ফিচার নিয়ে হাজির Infinix Note 60 Ultra, রয়েছে স্যাটেলাইট কলিং সাপোর্ট
  9. Nothing Phone 4a Pro ভারতে 140x জুম ক্যামেরা, চোখধাঁধানো ডিজাইনের সাথে লঞ্চ হল, হাতে রাখলে তাকাবে সবাই
  10. Nothing Phone 4a অসাধারণ ডিজাইন ও দুর্দান্ত ফিচার্সের সাথে লঞ্চ হল ভারতে, দাম জেনে নিন এক ক্লিকে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.