ভারতে স্মার্টফোন বিক্রিতে রেকর্ড করল Honor

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 9 নভেম্বর 2018 14:24 IST
হাইলাইট
  • শুধুমাত্র অনলাইনে পাওয়া যায় Honor স্মার্টফোন
  • 2017 সালের তুলনায় এই বছর 300 শতাংশ বেশি স্মার্টফোন বিক্রি করেছে Honor
  • Flipkart আর Amazon সেলে হট কেকের মতো বিক্রি হয়েছে Honor 9N আর Honor 8X

বৃহস্পতিবার কোম্পানির স্মার্টফোন বিক্রির হিসাব প্রকাশ করল Huawei এর সাব ব্র্যান্ড Honor। শুধুমাত্র অনলাইনে পাওয়া যায় Honor স্মার্টফোনগুলি। Flipkart, Amazon ও Honor Store থেকে দীপাবলীর আগে ভারতে এই স্মার্টফোনগুলি বিক্রি হয়েছে।

2017 সালের তুলনায় এই বছর 300 শতাংশ বেশি স্মার্টফোন বিক্রি করেছে Honor। সম্প্রতি এক বিবৃতিতে জানিয়েছে Honor।

“দীপাবলীতে আমরা রেকর্ড পরিমান স্মার্টফোন বিক্রি করেছি। বাজারে সেরা স্মার্টফোন তৈরীর জন্যই ভারতের গ্রাহকরা আমাদের উপরে বিশ্বাস রেখেছেন। ভবিষ্যতে এই রেকর্ড ভেঙে ফেলবো বলে আশা করছি।” বলে জানিয়েছেন ভারতে Huawei এর প্রেসিডেন্ট পি সঞ্জিব।

সম্প্রতি শেষ হওয়া Flipkart আর Amazon সেলে হট কেকের মতো বিক্রি হয়েছে Honor 9N আর Honor 8X।

Flipkart এ স্টক থাকা পর্যন্ত একই পরিমান ডিসকাউন্ট দেওয়ার কথা ঘোষণা করেছে Honor।

দীপাবলী সেলের সময় Honor 9N, Honor 9N Lite, Honor 7S, Honor 9i, Honor 7A আর Honor 10 স্মার্টফোনগুলি সবথেকে বেশি বিক্রি হয়েছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Honor, Huawei, India
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 120W ফাস্ট চার্জিং ও 32MP সেলফি ক্যামেরার Realme ফোন 8,000 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে
  2. Moto Tab 70 Pro ফোনের চেয়েও সস্তায় 10,200mAh ব্যাটারি, 13 ইঞ্চি ডিসপ্লে, ও চারটি JBL স্পিকার-সহ লঞ্চ হল
  3. Oppo Reno 16 FS দুর্দান্ত 50MP সেলফি ক্যামেরা ও 6,500mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল, ছবি তোলা যাবে রিমোটে
  4. Vivo Y6a বিশাল 7,200mAh ব্যাটারি ও 50MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল, দাম কত
  5. Vivo X Fold 6 লঞ্চ হল 200MP Zeiss ক্যামেরা এবং 7,000mAh ব্যাটারি-সহ, ফোনেই এবার DSLR-এর ম্যাজিক
  6. IBM বিশ্বের প্রথম সাব-1 ন্যানোমিটার চিপ বানিয়ে চমকে দিল, বদলে যাবে AI থেকে স্মার্টফোন-কম্পিউটারের ভবিষ্যত
  7. Xiaomi 18 Pro: শাওমির ফোনেও এবার দুটো 200MP ক্যামেরা, লঞ্চ কবে জেনে নিন
  8. Nothing Phone 4b-এর ছবি প্রকাশের 24 ঘন্টার মধ্যেই স্পেসিফিকেশন ফাঁস, ক্যামেরা-ডিসপ্লে, ব্যাটারি কেমন?
  9. Apple-এর বড় ধাক্কা, একলাফে 1 লক্ষ টাকা পর্যন্ত বাড়ল ম্যাকবুক-আইপ্যাডের দাম
  10. Lava Smart 4 Plus মাত্র 9,999 টাকায় বাজারে এল, এত সস্তায় কী কী ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.