পপ-আপ ক্যামেরা, শক্তিশালী চিপসেট নিয়ে আসছে Motorola -র পরবর্তী স্মার্টফোন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 9 অক্টোবর 2019 15:17 IST
হাইলাইট
  • নতুন ফোনে Android 10 অপারেটিং সিস্টেম চলবে
  • থাকবে 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকবে
  • 32 মেগাপিক্সেল পপ-আপ সেলফি ক্যামেরা থাকবে

Motorola is said to offer a full-HD+ IPS display on its pop-up selfie camera phone

Photo Credit: ProAndroid

অবশেষে পপ-আপ সেলফি ক্যামেরার স্মার্টফোন লঞ্চ করছে Motorola। সম্প্রতি এই ফোনের ছবি ইন্টারনেটে সামনে এসেছিল। এবার নতুন ফোনের ছবি ও স্পেসিফিকেশন ফাঁস হয়ে গেল। Motorola One সিরিজে লঞ্চ হবে এই স্মার্টফোন। নতুন ফোনের পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

লঞ্চ হল Motorola One Macro: এই ফোনের ক্যামেরায় থাকছে বিশেষ ফিচার

সম্প্রতি একটি স্প্যানিশ ব্লগে নতুন পপ-আপ সেলফি ক্যামেরার Motorola ফোনের স্পেসিফিকেশন সামনে এসেছে। এই ফোনে একটি 6.39 ইঞ্চি FHD+ ডিসপ্লে থাকছে। ফোনের ভিতরে থাকছে একটি Snapdragon 675 চিপসেট। সাথে থাকবে 4GB RAM আর 128GB স্টোরেজ।

নতুন ফোনে Android 10 অপারেটিং সিস্টেম চলবে। ফোনের পিছনে ক্যামেরায় থাকবে 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকবে 8 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা। এই ক্যামেরায় 4K ভিডিও রেকর্ড করা যাবে। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 32 মেগাপিক্সেল পপ-আপ সেলফি ক্যামেরা থাকবে।

64MP ক্যামেরা সহ চলতি মাসে ভারতে আসছে Redmi Note 8 Pro: আর কী থাকছে?

কানেক্টিভিটির জন্য নতুন Motorola ফোনে থাকছে একটি USB Type-C পোর্ট আর একটি 3.5 মিমি অডিও জ্যাক। পপ-আপ সেলফি ক্যামেরার জন্য এই ফোনে ডিসপ্লের উপরে কোন নচ থাকছে না। ডিসপ্লের চারপাশে থাকবে পাততা বেজেল। এই প্রথম কোন Motorola ফোনে এই ধরনের ডিজাইন্ দেখা যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Motorola
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.