Nothing Phone 3a Lite: নাথিং তাদের সবচেয়ে সস্তা স্মার্টফোন ভারতে আনছে, ডিজাইন ও ফিচার্স মন জিতবে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 11 নভেম্বর 2025 20:33 IST
হাইলাইট
  • Nothing Phone 3a Lite ভারতে শীঘ্রই লঞ্চ হবে বলে নিশ্চিত করা হয়েছে
  • এটি Nothing-এর সবচেয়ে বাজেট-ফ্রেন্ডলি ফোন
  • স্মার্টফোনটির সঙ্গে আরও একটি ডিভাইস লঞ্চ হতে পারে

Nothing Phone 3a Lite Confirmed to Launch in India Soon

Nothing Phone 3a Lite অক্টোবরের শেষে গ্লোবালি রিলিজ হয়েছিল। নাথিং-এর এই বাজেট-ফ্রেন্ডলি ফোন ভারতে কবে আসবে, সেই দিকে ক্রেতাদের নজর ছিল। এখন সংস্থার তরফে অপেক্ষার অবসান ঘটিয়ে নিশ্চিত করা হয়েছে, হ্যান্ডসেটটি ভারতের বাজারে শীঘ্রই লঞ্চ হবে। জানিয়ে রাখি, এটি Nothing Phone 3a সিরিজের তৃতীয় মডেল ও গ্লোবাল মার্কেটে সংস্থার সবচেয়ে সস্তা (CMF সাব-ব্র্যান্ড বাদে) স্মার্টফোন। প্রথম দর্শনেই Nothing Phone 3a Lite এর যে বিষয়টি নজর কাড়বে সেটি হল পরিচ্ছন্ন এবং মিনিমাল লুকস। এতে গ্লিফ লাইট, IP54 স্তরের জল ও ধুলোরোধী ক্ষমতা, এবং 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট আছে।

Nothing Phone 3a Lite ভারতে আসছে

নাথিং ইন্ডিয়া তাদের X (পূর্বনাম টুইটার) হ্যান্ডেল থেকে Phone 3a Lite ভারতে রিলিজ হওয়ার কথা নিশ্চিত করেছে। তবে সংস্থা সোশ্যাল মিডিয়া পোস্টে লঞ্চ ডেট নিশ্চিত করেনি। কিন্তু একটি বড় চমকের ইঙ্গিত দিয়েছে। ফোনটির সঙ্গে আরও একটি প্রোডাক্ট লঞ্চ করবে তারা। অনুমান করা হচ্ছে, এটি CMF Headphone Pro যা সেপ্টেম্বরের শেষে লঞ্চ হয়েছিল। এটি CMF-এর প্রথম ওভার-ইয়ার ওয়্যারলেস হেডফোন।

Nothing Phone 3a Lite স্পেসিফিকেশন ও ফিচার্স

নাথিং ফোন 3এ লাইট 6.77 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে এসেছে, যা FHD+ রেজোলিউশন (1,080 x 2,392 পিক্সেল), 120 হার্টজ রিফ্রেশ রেট, 3,000 নিট পিক ব্রাইটনেস, এবং HDR সাপোর্ট করে। সিকিউরিটির জন্য স্ক্রিনের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বর্তমান। ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 প্রো প্রসেসরে রান করে। চিপটি 8 জিবি র‍্যাম ও সর্বোচ্চ 256 জিবি অনবোর্ড স্টোরেজর সঙ্গে যুক্ত।

নাথিং-এর এই বাজেট ফোনের পিছনে তিনটি ক্যামেরা আছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, ও একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা নিয়ে গঠিত। ফোনের সামনে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। হ্যান্ডসেটটির 5,000mAh ব্যাটারি 33W ওয়্যার্ড এবং 5W রিভার্স ওয়্যার্ড চার্জিং সমর্থন করে।

CMF Headphone Pro কি লঞ্চ হবে?

নাথিং এই বিষয়ে কোনও মন্তব্য করেনি, ফলে নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। তবে ফোনটির পাশাপাশি সিএমএফ হেডফোন প্রো সংস্থার একমাত্র প্রোডাক্ট, যেগুলো এখনও ভারতে আসেনি। সেই কারণেই জল্পনা বেড়েছে। এই ইয়ারফোনে স্টাইল ও ফিচার্সের অসাধারণ সংমিশ্রণ লক্ষ্য করা যায়। এতে একটি মাল্টি-ফাংশন রোলার আছে, যা ঘুরিয়ে শব্দ বাড়ানো-কমানো, গান চালানো-থামানো, ও চারপাশের শব্দ বা অ্যাম্বিয়েন্ট সাউন্ড নিয়ন্ত্রণ করা যেতে পারে। এটি একবার চার্জে 100 ঘন্টা পর্যন্ত অডিও প্লেব্যাক প্রদান করে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Unique design
  • Bright AMOLED display
  • Great Battery Life
  • Decent performance
  • Smooth and customisable software experience
  • Bad
  • Mono speaker lacks quality
  • No Telephoto lens
  • Minimal ingress protection
 
KEY SPECS
Display 6.77-inch
Processor MediaTek Dimensity 7300 Pro
Front Camera 16-megapixel
Rear Camera 50-megapixel + 8-megapixel
RAM 8GB
Storage 128GB, 256GB
Battery Capacity 5,000mAh
OS Android 15
Resolution 1,080x2,392 pixels
NEWS
REVIEW
  • Design / Comfort
  • Audio Quality
  • Battery Life
  • Value For Money
  • Good
  • Comfortable fit
  • Customisable earcups
  • Reliable ANC
  • LDAC and Hi-Res audio
  • Long battery life
  • Bad
  • Limited EQ
  • Plastic feel
  • The IP rating could be better
 
KEY SPECS
Colour Light Green
Headphone Type Over-Ear
Microphone Yes
Connectivity Wireless
Type Headphones
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Airtel সুখবর শোনালো, আনলিমিটেড 4G ও 5G ডেটা এবার 28 দিনের রিচার্জ প্ল্যানে
  2. 3,000 টাকা ছাড়ে 200MP ক্যামেরার Redmi Note 15 Pro 5G সিরিজের সেল শুরু হল
  3. 8849 Tank X: এমন ফোন বিশ্বে প্রথম, ইন-বিল্ট প্রজেক্টর, 17600mAh ব্যাটারি, নাইট ভিশন ক্যামেরা, কী নেই!
  4. Nothing Phone 4a সিরিজ আসছে মার্চে, লঞ্চের তারিখ ফাঁস হল, থাকবে স্ন্যাপড্রাগন প্রসেসর
  5. Redmi K90 Ultra এর ফিচার্সে বড় চমক, থাকতে পারে 8500mAh ব্যাটারি, কুলিং ফ্যান, 100W ফাস্ট চার্জিং
  6. 2 বছর ওয়ারেন্টি ও 5000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্টের সাথে দুর্ধর্ষ ক্যামেরার Vivo X200T ফোনের সেল শুরু হল
  7. 50MP ট্রিপল ক্যামেরা ও দুর্দান্ত ফিচার্সের Nothing স্মার্টফোনে মিলছে লোভনীয় ছাড়, কিনবেন নাকি
  8. iQOO 15R ভারতের সবচেয়ে পাতলা 7600mAh ব্যাটারি ফোন হতে চলেছে
  9. Xiaomi, Redmi, ও Poco-এর একাধিক স্মার্টফোনে Android 16 এবং HyperOS 3 আপডেট আসছে, দেখুন তালিকা
  10. ভিভো বাজারে আনছে দুই নতুন বাজেট স্মার্টফোন Vivo Y21 5G ও Vivo Y11d
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.