খুব শীঘ্রই চীনে লঞ্চ করা হতে পারে One plus কোম্পানীর নতুন ফোন OnePlus 13

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 8 অক্টোবর 2024 12:08 IST
হাইলাইট
  • OnePlus 13 ফোনটি একটি 6,000mAh-এর ব্যাটারী দ্বারা সজ্জিত থাকতে পারে
  • মনে করা হচ্ছে হ্যান্ডসেটটি 100W তারযুক্ত দ্রুত চার্জিং ব্যাবস্থাকে সমর্
  • হ্যান্ডসেটটি একটি 50-মেগাপিক্সেলের পেরিস্কোপ শ্যুটার বহন করতে পারে

OnePlus 13 will succeed the OnePlus 12

Photo Credit: OnePlus

OnePlus 12-এর সাফল্যের পর এবার চীনে খুব শীঘ্রই লঞ্চ করা হতে পারে OnePlus 13।পূর্বেই কোম্পানী আসন্ন হ্যান্ডসেটটির ডিসপ্লের বিবরন অফিসিয়াল ভাবে প্রকাশ করেছিল। এখন কোম্পানীর একজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ফোনটির মূল চার্জিং বৈশিষ্ট্যটি প্রকাশ করেছেন।এর পাশাপাশি স্মার্টফোনটির অন্যান্য আনুমানিক বৈশিষ্ট্য যেমন - ব্যাটারীর পরিমাপ ও ফাঁস হয়ে গিয়েছে।এছাড়াও ইঙ্গিত দেওয়া হয়েছে যে,OnePlus 13 ফোনটি Qualcomm-এর Snapdragon 8 Gen 4 চিপসেট প্রসেসর দ্বারা চালিত হতে পারে।

তারবিহীন চার্জিং সমর্থিত OnePlus 13:

চীনে OnePlus কোম্পানীর প্রধান Louis Lee একটি Weibo পোস্টের মাধ্যমে বলেছেন যে, OnePlus 13-এর গ্রাহকরা “ম্যাগনেটিক সাকশন” সমর্থিত “wood Grain Phone Case” কিনতে পারবে। পোস্টটিতে Lee-এর সাথে অন্যএকজন Weibo ব্যবহারকারীর কথোপকথন যুক্ত করা হয়েছে।একটি পোস্টে পরামর্শ দেওয়া হয়েছে যে, ‘ম্যাগনেটিক সাকশান ফাংশান'টি ‘তারবিহীন ম্যাগনেটিক চার্জিং' এর সাথে থাকবে।এটি Apple-এর MagSafe কেসের মতই অন্যান্য আনুষাঙ্গিক উপকরণ যেমন- 'কার মাউন্ট' এবং 'ওয়ালেট কেস'-কে সমর্থন করতে পারে।

উল্লেখযোগ্যভাবে, সম্প্রতি Oppo কোম্পানীর একজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন যে,আসন্ন Oppo Find X8 সিরিজটি 50W-এর তারবিহীন চৌম্বকীয় চার্জিং ব্যাবস্থাকে সমর্থন করবে এবং এটিতে রিভার্স চার্জিং ক্ষমতাও থাকবে।

OnePlus 13-এর আনুমানিক বৈশিষ্ট্য:

পূর্বের ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, OnePlus 13 ফোনটিতে 100W-এর তারযুক্ত দ্রুত চার্জিং সমর্থিত একটি 6000mAh-এর ব্যাটারী থাকতে পারে। OnePlus 12ফোনটি 100W-এর তারযুক্ত এবং 50W-এর তারবিহীন চার্জিং সমর্থিত 5400 mAh-এর ব্যাটারী দ্বারা সজ্জিত হয়ে আছে।

অনুমান করা হচ্ছে, OnePlus 13 ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট সহ একটি 6.82-ইঞ্চি 2K 10-বিট LTPO BOE X2 মাইক্রো কোয়াড কার্ভড OLED ডিসপ্লে থাকবে। এর আগে Lee নিশ্চিত করেছেন যে, আসন্ন হ্যান্ডসেটটিতে BOE X2 স্ক্রীন থাকবে।

এছাড়াও পূর্বের ফাঁস হওয়া তথ্যগুলি দাবি করেছিল যে,আসন্ন হ্যান্ডসেটটি Qualcomm-এর Snapdragon 8 Gen 4 চিপসেট দ্বারা চালিত হতে পারে।এটিতে 24 জিবি পর্যন্ত RAM এবং 1 টিবি পর্যন্ত অন্তর্নির্মিত স্টোরেজ থাকতে পারে। ক্যামেরার ক্ষেত্রে, এটিতে তিনটি রিয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে। যার মধ্যে একটি 50মেগাপিক্সেলের Sony LYT-808-এর প্রধান সেন্সর,একটি আল্ট্রাওয়াইড লেন্স সহ 50 মেগাপিক্সেলের সেন্সর এবং একটি 3X অপটিক্যাল জুম সহ 50মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো শ্যুটার থাকবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: OnePlus 13, OnePlus 13 design, OnePlus
রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo X300 Ultra-এর গ্লোবাল দাম ফাঁস, আইফোনকে চ্যালেঞ্জ বিশ্বের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা ফোনের
  2. 82,900 টাকার iPhone 17 মাত্র 37,900 টাকায়, Apple-এর 50তম বর্ষপূর্তি সেলে অবিশ্বাস্য অফার
  3. Oppo K15 Pro সিরিজ ঠান্ডা পাখার সাথে ভারতে আসছে, লঞ্চ নিয়ে বড় আপডেট
  4. 9,020mAh ব্যাটারি সহ Vivo T5 Pro 5G এর টিজার প্রকাশ, ভিভোর বৃহত্তম ব্যাটারির ফোন এই মাসে ভারতে আসছে
  5. 13,000 টাকার কমে শুরু হল Redmi 15A 5G স্মার্টফোনের সেল, 6,300mAh ব্যাটারি, 6.9 ইঞ্চি ডিসপ্লে আছে
  6. WhatsApp: প্রোফাইলে ছবি না থাকলেও দেখা যাবে ডিপি, হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে চমক
  7. Honor X80i লঞ্চ হল 7,000mAh ব্যাটারি, 120Hz OLED ডিসপ্লে, 12GB র‍্যামের সাথে
  8. Realme এপ্রিলে একাধিক ফোনের দাম বাড়াল, কিনতে 6,000 টাকা পর্যন্ত বেশি খরচ
  9. Oppo F33 সিরিজের দুই নতুন স্মার্টফোন এপ্রিলে ভারতে আসছে, এক্স-ফ্যাক্টর হবে এই জোড়া ফিচার
  10. Redmi Note 15 SE 5G লঞ্চ হল ভারতে, দাম ও ফোনে ইউনিক কী আছে জেনে নিন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.