ডিসেম্বরেই আসছে Oppo Reno 3 সিরিজ

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 23 নভেম্বর 2019 09:42 IST
হাইলাইট
  • Oppo Reno 3 সিরিজে ডুয়াল 5G সাপোর্ট থাকছে
  • 60MP ক্যামেরা থাকবে
  • ফোনের ভিতরে থাকবে Qualcomm Snapdragon 735 চিপসেট

Oppo Reno 3 ফোনের পিছনে চারটে ক্যামেরা থাকছে

20 নভেম্বর চিনে কোম্পানির নতুন Android স্কিন ColorOS 7 লঞ্চ করেছে Oppo। একই সাথে Oppo জানিয়েছে ডিসেম্বরে লঞ্চ হওয়া Redno 3 সিরিজের ফোন লঞ্চের সময় ColorOS 7 স্কিন চলবে। এই প্রথম Oppo Reno 3 সিরিজ লঞ্চের খবর নিশ্চিত করল চিনের কোম্পানিটি। Oppo জানিয়েছে নতুন Reno 3 সিরিজে ডুয়াল মোড 5G সাপোর্ট থাকছে।

এক সোশ্যাল মিডিয়া পোস্টে সম্প্রতি Oppo জানিয়েছে Reno 3 সিরিজের ফোনগুলিতে থাকছে ডুয়াল ব্যান্ড 5G সাপোর্ট। অর্থাৎ NSA ব্যান্ড আর SA ব্যান্ড সাপোর্ট করবে এই ডিভাইসগুলি। এছাড়াও Oppo Reno 3 সিরিজের ফোনেই প্রথম ColorOS 7 স্কিন দেখা যাবে।

Advertisement

Oppo Reno 3 সিরিজে Android 9 না Android 10 অপারেটিং সিস্টেম চলবে জানা যায়নি। কোম্পানি জানিয়েছে আগামী মাসে চিনে লঞ্চ হবে Oppo Reno 3 সিরিজ। যদিও পরে ভারতে এই ফোন লঞ্চের পরিকল্পনা রয়েছে।

Oppo Reno 3 ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় থাকবে একটি 60 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকবে 8 মেগাপিক্সেল ক্যামেরা, 13 মেগাপিক্সেল ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ক্যামেরা। এই ফোনে থাকবে একটি 6.5 ইঞ্চি FHD+ ডিসপ্লে, Snapdragon 735 চিপসেট, 8GB RAM আর 256GB স্টোরেজ।  

আরও পড়ুন:

লঞ্চের আগেই ফাঁস হল Redmi K30 ফোনের স্পেসিফিকেশন

দশ হাজারের কমেই মিলবে 48MP ক্যামেরা! লঞ্চ হল Realme 5s

সামনে এল ডিজাইন, এটাই নতুন OnePlus 8 Pro?

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Oppo, Oppo Reno 3, Oppo Reno 3 Specifications
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. অপেক্ষার অবসান, Flipkart Big Billion Days 2026 সেলের তারিখ অফিশিয়ালি ঘোষণা হল
  2. 15 অক্টোবর থেকে UPI পেমেন্টে চালু হবে মাশুল, 2,000 টাকার বেশি লেনদেনে কত টাকা জানাল কেন্দ্র
  3. Vivo V80 দুর্ধর্ষ ক্যামেরার সঙ্গে ভারতে আসছে, আজ প্রথম টিজার প্রকাশ হল
  4. 15 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, জিতুন Dr. Quirk সেট
  5. OnePlus N6 Lite: ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন 22 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হচ্ছে
  6. Airtel গ্রাহকদের জন্য সুখবর, 150 জিবি অতিরিক্ত ডেটা মিলছে সম্পূর্ণ বিনামূল্যে
  7. Redmi Note 17 Pro সিরিজ ভারতে লঞ্চ হল 10,000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিংয়ের সঙ্গে
  8. iPhone 18 Pro ও Pro Max পেতে অপেক্ষা বাড়ল, সেপ্টেম্বরে মিলবে না?
  9. 14 সেপ্টেম্বরের 50টি BGMI রিডিম কোড প্রকাশ, জিতুন Cobalt Storm ব্যাকপ্যাক
  10. iPhone 17 Pro Max হাফ দামে কিনুন! স্টক শেষ হওয়ার আগে বাম্পার অফার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.