Oppo Reno 14 5G সিরিজে প্রিমিয়াম ফোনের জগতে আলোড়ন ফেলতে পারে৷ এতে ভয়েস এনহ্যান্সার, এআই এডিটর 2.0, এআই রিকম্পোজ, এআই পারফেক্ট শট, এআই স্টাইল ট্রান্সফার এবং এআই লাইভফটো 2.0-এর মতো বেশ কিছু AI-সমর্থিত ফিচার্স রয়েছে বলে জানা গিয়েছে।
চীনা ভেরিয়েন্টের মতো, Oppo Reno 14 Pro 5G-এর ভারতীয় এডিশনে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। আর বেস Reno 14 5G ট্রিপল ক্যামেরার সাথে আসবে। উভয় ফোনেই 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ও একাধিক AI ফিচার্স থাকবে।
26 ডিসেম্বর লঞ্চ হবে Oppo Reno 3 আর Oppo Reno 3 Pro। ধীরে ধীরে এই দুই ফোন সম্পর্কে বিভিন্ন তথ্য প্রকাশ করছে চিনের কোম্পানিটি। ইতিমধ্যেই জানা গিয়েছে Oppo Reno 3 Pro ফোনে থাকবে Snapdragon 765G চিপসেট। এবার Oppo জানিয়েছে Oppo Reno 3 ফোনে থাকছে MediaTek Dimensity 1000L 5G চিপসেট।
Oppo Reno 3 Pro ফোনে একটি 90Hz রিফ্রেশ রেট ডিসপ্লে থাকবে। ডিসপ্লের নীচে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। শোনা যাচ্ছে নতুন স্মার্টফোনে 12GB পর্যন্ত RAM থাকতে পারে।
Oppo Reno Ace ফোনে থাকছে Snapdragon 855+ চিপসেট, 90Hz রিফ্রেশ রেট ডিসপ্লে আর 65W ফাস্ট চার্জিং। কোম্পানির দাবি মাত্র 30 মিনিটে Oppo Reno Ace ফোনের 4,000 mAh ব্যাটারি সম্পূর্ণ চার্জ করা যাবে।