Redmi Note 15 Pro সিরিজ 200MP ক্যামেরা ও 6500mAh ব্যাটারি সহ এই তারিখে ভারতে লঞ্চ হচ্ছে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 22 জানুয়ারী 2026 16:05 IST
হাইলাইট
  • Redmi Note 15 Pro সিরিজ 100W ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে আসছে
  • Redmi Note 15 Pro 5G অফার করবে IP69K জল ও ধুলোরোধী রেটিং
  • রেডমির নতুন ফোনে Snapdragon প্রসেসর থাকবে

Redmi Note 15 Pro series is confirmed to carry a 200-megapixel main camera

Photo Credit: Redmi

Redmi Note 15 5G জানুয়ারির শুরুতে ভারতে লঞ্চ হয়েছে, আর Redmi Note 15 Pro সিরিজ এই মাসের শেষে দেশের বাজারে পা রাখছে। রেডমি আজ যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে তাদের নতুন সিরিজের লঞ্চের তারিখ ঘোষণা করেছে। Redmi Note 15 Pro 5G ও Redmi Note 15 Pro+ 5G জানুয়ারির 29 তারিখে ভারতে আসছে। উভয় স্মার্টফোন ইতিমধ্যেই চীন ও গ্লোবাল মার্কেটে বিক্রি হচ্ছে। তবে এদের ভারতীয় ভ্যারিয়েন্টের স্পেসিফিকেশনে বেশ কিছু পরিবর্তন থাকতে পারে। Redmi Note 15 Pro সিরিজ এ দেশে 200 মেগাপিক্সেল OIS ক্যামেরা, 4K ভিডিও রেকর্ডিং, 6,500mAh ব্যাটারি, IceLoop কুলিং, ও একাধিক AI টুলসের সাথে আসবে বলে নিশ্চিত করা হয়েছে।

Redmi Note 15 Pro সিরিজ স্পেসিফিকেশন ও ফিচার্স

শাওমির ওয়েবসাইটে Redmi Note 15 Pro সিরিজের জন্য একটি আলাদা মাইক্রোসাইট তৈরি করা হয়েছে। লঞ্চের এক সপ্তাহ আগেই সেখানে স্পেসিফিকেশন সংক্রান্ত তথ্য আপলোড করেছে কোম্পানি। রেডমির নতুন স্মার্টফোনের সামনে 6.83 ইঞ্চি ক্রিস্টালরেজ অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা 3,200 নিট পিক ব্রাইটনেস, ও 3,840 হার্টজ PWM ডিমিং সাপোর্ট করে।

হাইড্রো টাচ 2.0 সাপোর্ট থাকায় হাত ভেজা থাকলেও টাচ কাজ করবে। রেডমি নোট 15 প্রো সিরিজের স্ক্রিন TUV Rheinland এর ট্রিপল আই কেয়ার সার্টিফিকেশনের সাথে আসবে। অর্থাৎ এটি লো ব্লু লাইট, ফ্লিকার-ফ্রি, ও সার্কাডিয়ান ফ্রেন্ডলি সার্টিফায়েড। এই সিরিজে AI রাইটিং, AI স্পিচ রিকগনিশন, ও AI ইন্টারপ্রেটর টুল থাকবে।

Redmi Note 15 Pro সিরিজের 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) প্রযুক্তির সাথে আসবে। এতে মাল্টিফোকাল পোট্রেট লেজেন্ড ও HDR + AI আল্ট্রা-ক্লিয়ার-ক্লিয়ার ইঞ্জিন থাকবে। ক্যামেরা 4K রেজোলিউশনে উচ্চমানের ভিডিও শুট করতে পারবে। এই লাইনআপে Corning Gorilla Glass Victus 2 প্রটেকশন ও IP66 + IP68 + IP69 + IP69K স্তরের জল এবং ধুলো প্রতিরোধী রেটিং থাকবে।

কোম্পানি আরও জানিয়েছে, রেডমির নতুন স্মার্টফোন সিরিজ 6,500mAh ব্যাটারিতে চলবে। এর সেল দীর্ঘ 5 বছর টিকবে। এটি 100W হাইপারচার্জ ফাস্ট চার্জিং ও 22.5W ওয়্যার্ড রিভার্স চার্জিং সাপোর্ট করবে। এছাড়াও, Snapdragon 7s Gen 4 প্রসেসর এবং 24 জিবি পর্যন্ত র‍্যাম পাওয়া যাবে।

প্রসঙ্গত, Redmi Note 15 5G জানুয়ারি 6 ভারতে লঞ্চ হয়েছে। অফার ছাড়া ফোনের 8 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ ও 8 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 22,999 টাকা ও 24,999 টাকা। এটি Amazon থেকে কেনা যাচ্ছে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Bright 120Hz AMOLED display
  • Decent build quality
  • Strong battery life
  • Good main camera output
  • Bad
  • Still runs Android 15 out of the box
  • Average performance
  • Not value for money
 
KEY SPECS
Display 6.83-inch
Front Camera 20-megapixel
Rear Camera 200-megapixel + 8-megapixel
RAM 8GB
Storage 128GB, 256GB
Battery Capacity 6580mAh
OS Android
Resolution 1280x2772 pixels
NEWS
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Premium Design
  • Bright AMOLED display
  • Decent day-to-day performance
  • Good daylight camera performance
  • Good Battery Life
  • Bad
  • No telephoto camera
  • Ships with Android 15
  • Bloatware
 
KEY SPECS
Display 6.83-inch
Front Camera 32-megapixel
Rear Camera 200-megapixel + 8-megapixel
RAM 8GB, 12GB
Storage 256GB, 512GB
Battery Capacity 6500mAh
OS Android 15
Resolution 1280x2772 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 10,001mAh ব্যাটারি সহ Realme Narzo Power 5G ভারতে লঞ্চ হল, চার্জের চিন্তা থেকে চিরতরে মুক্তি
  2. Xiaomi 17 ও Xiaomi 17 Ultra-এর পর ভারতে আসবে Xiaomi 17T, লঞ্চ নিয়ে বড় আপডেট
  3. MacBook Neo: অ্যাপলের সবচেয়ে সস্তা ল্যাপটপ লঞ্চ হল, একচার্জে দেবে 16 ঘন্টা ব্যাকআপ, দাম শুনলে লাফাবেন
  4. Vivo X300 FE অবশেষে লঞ্চ হল, 50MP সেলফি ক্যামেরা, 6500mAh ব্যাটারি, 90W ফাস্ট চার্জিং রয়েছে
  5. 100 টাকার কম দামে Vodafon Idea এর আনলিমিটেড প্ল্যান, প্রতি দিন 20 জিবি ডেটা
  6. Tecno Pop X জলের দরে বাজারে এল, নেটওয়ার্ক বা ইন্টারনেট ছাড়াই যাবে কল ও মেসেজ
  7. Apple লঞ্চ করল দুর্ধর্ষ MacBook Air M5 ল্যাপটপ, 32GB র‍্যাম ও 4TB SSD স্টোরেজ আছে, দাম জেনে নিন
  8. 4000 টাকা সস্তা হয়ে গেল 32MP সেলফি ক্যামেরা ও 5500mAh ব্যাটারির এই দুর্দান্ত Motorola স্মার্টফোন
  9. iPhone 17e: দোলের আগে অ্যাপলের বড় চমক, সস্তায় নয়া আইফোন লঞ্চ হল ভারতে
  10. 7200mAh ব্যাটারি ও ফাস্টেস্ট 5G প্রসেসর সহ iQOO Z11x ভারতে মার্চ 12 লঞ্চ হচ্ছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.