RIL AGM 2026: ফোনে কথা শুনবে, লিখে রাখবে, আপনার হয়ে খাবার অর্ডার করবে, Jio আনল AI কল এজেন্ট

Reliance তাদের 49তম বার্ষিক সাধারণ সভায় Jio Call Agent-সহ বিভিন্ন নতুন AI প্ল্যাটফর্ম প্রকাশ্যে এনেছে।

RIL AGM 2026: ফোনে কথা শুনবে, লিখে রাখবে, আপনার হয়ে খাবার অর্ডার করবে, Jio আনল AI কল এজেন্ট

Jio Call Agent brings AI assistant into phone calls

হাইলাইট
  • Jio ফোন কলে AI এজেন্ট যুক্ত করছে
  • Reliance একাধিক নতুন AI প্ল্যাটফর্ম প্রকাশ্যে এনেছে
  • Teleframe হল AI এজেন্ট-চালিত একটি স্মার্ট হোম ডিভাইস
বিজ্ঞাপন

Reliance AGM 2026-এর মঞ্চ থেকে এল বড় ঘোষণা। রিলায়েন্স শুক্রবার 49তম বার্ষিক সাধারণ সভায় Jio গ্রাহকদের জন্য Jio Call Agent আনার ঘোষণা করেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত জিওর এই ভয়েস অ্যাসিস্ট্যান্ট সরাসরি ফোন কলে যুক্ত হতে পারবে। AI ফোনে কথা বলার সময় আপনার ভাষা বুঝতে পারবে, কথোপকথন ট্রান্সক্রাইব বা লিখিত আকারে রূপান্তর করবে, এমনকি কল চালু থাকতে থাকতেই আপনার হয়ে বিভিন্ন কাজ সম্পন্ন করতে পারবে। অর্থাৎ, ডিজিটাল অ্যাসিস্ট্যান্টের ভূমিকা নেবে রিলায়েন্সের নতুন Jio Call Agent। শুনতে বেশ মজার লাগছে না? জানলে আরও অবাক হবেন, AI পরিষেবার জন্য আলাদা কোনও অ্যাপ ডাউনলোড বা ইনস্টল করতে হবে না। Jio কৃত্রিম মেধাকে নিজেদের টেলিকম নেটওয়ার্কে সরাসরি সংযুক্ত করছে।

Reliance আনল Jio Call Agent

রিলায়েন্স জিওর চেয়ারম্যান আকাশ আম্বানি জিও কল এজেন্ট আনার ঘোষণা করেছেন। তাঁর কথায়, "এটি একটি নেটিভ AI ভয়েস অ্যাসিস্ট্যান্ট।" কোম্পানি দাবি করছে, ফোনে কথা চলার সময় শুধু "Hey Jio" বললেই এআই কল এজেন্ট সক্রিয় হয়ে যাবে। এটি শুধুমাত্র ব্যবহারকারীর সম্মতি পাওয়ার পর কথোপকথনে যুক্ত হবে এবং যতক্ষণ দরকার ততক্ষণ কলে থাকতে পারবে।

জিওর কল এজেন্টকে সমস্ত ভারতীয় আঞ্চলিক ভাষার সঙ্গে মানিয়ে তৈরি করা হয়েছে। ফলে বাংলা হোক বা হিন্দি, সিস্টেমের বুঝতে অসুবিধা হবে না। রিলায়েন্স জানিয়েছে, তাদের কল এজেন্ট কনফারেন্স কলে সর্বোচ্চ 10 জন আলাদা বক্তাকে শনাক্ত করতে পারবে। ফলে একাধিক ব্যক্তি কথা বললে, কোন বক্তব্য কার তা AI বুঝতে সক্ষম হবে।

এছাড়াও, Jio Call Agent কথোপকথনের মূল বিষয় সংক্ষেপে জানিয়ে দেবে। অর্থাৎ, কলের সারাংশ তৈরি করে দেবে৷ দীর্ঘ আলোচনার ক্ষেত্রে ফিচারটি অনেক সুবিধার। এখানেই শেষ নয়। এজেন্টের কাজের পরিধি আরও বিস্তার করেছে রিলায়েন্স।

আপনি ফোন কল কেটে না দিয়ে জিওর কল এজেন্টকে খাবার অর্ডার করতে, রেস্তোরাঁয় টেবিল বুক করতে, ক্যাব ডাকতে বা ক্যালেন্ডারে মিটিং সেট করার নির্দেশ দিতে পারবেন। এজেন্টিক ফিচার বিনামূল্যে উপলব্ধ হবে নাকি পয়সা খরচ করতে হবে, তা স্পষ্ট করে বলেনি কোম্পানি। তবে এই বছর থেকেই প্রযুক্তিটি রোলআউটের কাজ শুরু হবে। 

এছাড়াও, Reliance নতুন AI প্ল্যাটফর্ম ও Jio TeleFrame পরিষেবার ঘোষণা করেছে। JioBharat IQ পার্সোনাল AI সহকারী হিসেবে উপস্থাপন করা হয়েছে। এটি বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে, তথ্য খুঁজতে, ও দৈনন্দিন কাছে সহায়তা করবে৷ AI Vyapar ছোট ব্যবসায়ী এবং খুচরো বিক্রেতাদের জন্য আনা হচ্ছে।

রিলায়েন্সের নয়া AI প্ল্যাটফর্মগুলোর মধ্যে JioLearn IQ শিক্ষার্থীদের জন্য AI অ্যাসিস্ট্যান্টের কাজ করবে। অন্য দিকে, JioKrishi IQ কৃষকদের জন্য পরামর্শদাতার কাজ করবে। তারা ফসল, বীজ, আবহাওয়া, ও চাষের বিভিন্ন বিষয় সম্পর্কে তথ্য ও পরামর্শ পাবেন। JioHealth IQ শরীরের দিকে নজর রাখবে।

রিলায়েন্সর বার্ষিক সাধারণ সভায় আরও একটি চমক হল TeleFrame, যা আসলে AI-চালিত স্মার্ট হোম ডিভাইস। এটি আশেপাশের পরিবেশ বুঝতে ক্যামেরা, মাইক্রোফোন, ও বিভিন্ন সেন্সর ব্যবহার করবে। ডিভাইসটি স্মার্টহোমের সঙ্গে যুক্ত বিভিন্ন গ্যাজেট কন্ট্রোল করার ক্ষমতা পেয়েছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
#সর্বশেষ খবর
  1. RIL AGM 2026: ফোনে কথা শুনবে, লিখে রাখবে, আপনার হয়ে খাবার অর্ডার করবে, Jio আনল AI কল এজেন্ট
  2. Motorola Edge 70 Fusion স্মার্টফোনের 512GB ভার্সন লঞ্চ হল, কম খরচেই দ্বিগুণ স্টোরেজ
  3. 15 বছরের নিচে বয়স হলেই নো-এন্ট্রি, বাচ্চাদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ এশিয়ার এই দেশে
  4. OnePlus আনল 13,380mAh ব্যাটারি, 16GB র‍্যাম, ও Dolby Vision ডিসপ্লের Pad 3 Pro ট্যাবলেট
  5. Oppo Reno 16-এর ছোট ভাই Reno 16c আসছে ভারতে, অসাধারণ 50MP সেলফি ক্যামেরা থাকবে
  6. Nothing-এর ডিজাইন, পিছনে ডিসপ্লে, ব্যাটারি 8,000mah, 1,500 টাকা ছাড়ে শুরু Pova 8 ফোনের সেল
  7. Vivo Y6e 5G বাজেটে 6500mAh ব্যাটারি ও 120Hz ডিসপ্লের সাথে লঞ্চ হল, দাম জেনে নিন
  8. Amazon Prime Day Sale 2026: শুরু হচ্ছে অ্যামাজনের মেগা সেল, সস্তায় ফোন থেকে ল্যাপটপ, জামাকাপড়
  9. WhatsApp খুলতে হবে না, চ্যাটেও ঢুকতে হবে না, তাও পাঠানো যাবে ভয়েস মেসেজ, কীভাবে জেনে নিন
  10. AI বিপ্লবের সূচনা করেও চাপে ChatGPT, 110 কোটি ইউজার থাকলেও বাড়ছে উদ্বেগ
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »