সস্তায় পুষ্টিকর Android Go স্মার্টফোন লঞ্চ করবে Samsung

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 26 জুন 2018 12:21 IST
হাইলাইট
  • Android Go স্মার্টফোন লঞ্চ করার পরিকল্পনা নিয়েছে Samsung
  • Samsung এর প্রথম Android Go স্মার্টফোনের মডেল নম্বর SM-J260G
  • এই ফোনে থাকবে Super AMOLED ডিসপ্লে আর Exynos 7570 চিপসেট

Android Go স্মার্টফোন লঞ্চ করার পরিকল্পনা নিয়েছে Samsung। অনলাইন এক রিপোর্টে এই খবর জানা গিয়েছে। Samsung এর প্রথম Android Go স্মার্টফোনের মডেল নম্বর SM-J260G। রিপোর্টে জানানো হয়েছে এই ফোনে থাকবে Super AMOLED ডিসপ্লে আর Exynos 7570 চিপসেট। ইউরো, লাতিন আমেরিকা ও এশিয়ায় ইতিমধ্যেই এই ফোন টেস্টিং এর কাজ শুরু হয়ে গিয়েছে। অন্য কিছু রিপোর্টে জানানো হয়েছে Galaxy J2 Core নামে এই ফোন লঞ্চ করবে Samsung। এই ফোনে চলবে Android Oreo 8.1 (Go Edition)।

যদিও এই বিষয়ে এখনো একটিও শব্দ খরচ করেনি দক্ষিণ কোরিয়ার টেক জায়েন্ট। তবে টেকি ডড়াইভে এক রিপোর্টে এই ফোনের সব স্পেসিফিকেশান ফাঁস হয়ে গিয়েছে। এই স্পেসিফিকেশানে জানা যাচ্ছে উজবেকিস্তান, জার্মানি, ইতালি, ইউক্রেন, রাশিয়া, কাজাঘিস্তান , ফ্রান্স ও পোল্যান্ডে এই মডেলের টেস্টিং চলছে। এই দেশগুলিতে নতুন এই ফোনের মডেল নম্বর SM-J260F।

নতুন এই স্মার্টফোনে থাকবে একটি Super AMOLED ৫ ইঞ্চিডিসপ্লে। এছাড়াও থাকবে একটি 1.4 GHz Exynos 7570 চিপসেট আর 1GB RAM। এছাড়াও ফাঁস হওয়া স্পেসিফিকেশানে জানা গিয়েছে নতুন এই ফোনে থাকবে 16GB ইন্টারনাল স্টোরেজ, 8MP রিয়ার ক্যামেরা, 5MP সেলফি ক্যামেরা আর 2600 mAh ব্যাটারি। রিপোর্টে আরও বলা হয়েছে এই ফোনে থাকবে Android Oreo 8.1 (Go Edition)।

এপ্রিল মাসে Geekbench থেকে পাওয়া স্পেসিফিকেশানের সাথে এই রিপোর্ট সম্পূর্ণ মিলে যাচ্ছে। এছাড়াও SM-J260G নামে একটি মডেল ভারত, নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কার মতো দেশে টেস্টিং চলছে বলে জানানো হয়েছে। এছাড়াও কম্বোডিয়া, থাইপ্ল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভিয়েতনামের মতো এশিয়ার দেশগুলিতেও এই ফোনের টেস্টিং চলছে বলে এই রিপোর্ট থেকে জানা গিয়েছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Samsung, Android Go
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo Y600 Pro আগামী সপ্তাহে ব্র্যান্ডের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী 10,200mAh ব্যাটারির সাথে লঞ্চ হচ্ছে
  2. মাত্র 36,999 টাকায় বিক্রি হচ্ছে 75,999 টাকায় লঞ্চ হওয়া Google Pixel 8 ফোন
  3. Android ফোন স্লো হওয়ার অসুখ সারাতে নতুন ওষুধ আনছে Vivo, Oppo, Xiaomi
  4. Air Cooler Tips: এসির মতো ঠান্ডা হাওয়া দেবে কুলার, শুধু এই 5 বিষয় মাথায় রাখলে মিলবে সেরা কুলিং
  5. ভারতের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা ফোন Vivo X300 Ultra লঞ্চের তারিখ ঘোষণা হল, DSLR-কে দেবে টক্কর
  6. Motorola Edge 70 Pro ভারতে 90W ফাস্ট চার্জিং ও 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল, দাম জেনে নিন
  7. Oppo আনল ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার সবচেয়ে সস্তা ফোন Find X9s Pro
  8. Oppo Find X9 Ultra: এক ফোনে দুটো 200MP ক্যামেরা, DSLR-কে টক্কর দিতে হাজির ওপ্পোর আল্ট্রা স্মার্টফোন
  9. Redmi K90 Max: ফোনের ভিতরে ফ্যান, গরম হলেই ঠান্ডা করবে রেডমির নতুন লঞ্চ করা স্মার্টফোন
  10. 2,000 টাকা ডিসকাউন্টে 9,020mAh ব্যাটারির একমাত্র Vivo 5G ফোনের সেল শুরু হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.