ভারতে Samsung Galaxy J8 বিক্রি শুরু হবে 28 জুন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 26 জুন 2018 14:06 IST
হাইলাইট
  • ভারতে Samsung Galaxy J8 এর দাম 18,990 টাকা
  • শুধুমাত্র 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে
  • নীল, কালো ও সোনালি রঙে Galaxy J8 পাওয়া যাবে

 

গত মাসে ভারতে Galaxy J8 লঞ্চ করেছিল Samsung। কোম্পানি আগে জানিয়েছিল 20 জুন থেকে এই ফোন বিক্রি শুরু হবে। কিন্তু এখনো এই ফোন বিক্রি হতে দেখা যায়নি। এবার Samsung জানালো আগামী তিন দিনের মধ্যেই Galaxy J8 বিক্রি শুরু হয়ে যাবে। অর্থাৎ 28 জুন থেকে ভারতে Galaxy J8 কিনতে পাওয়া যাবে। এই ফোনের অন্যতম আকর্ষনীয় ফিচার 18.5:9 ইনফিনিটি ডিসপ্লে আর Android Oreo 8.0। এছাড়াও Galaxy J8 এ ফেস আনলক ও আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট রয়েছে।

টুইটারে Galaxy J8 এর ভারতে আগমনের খবর জানিয়েছে Samsung। নতুন এই ফোনে তোলা ছবিতে ব্যাকগ্রাউন্ড ব্লার করা যাবে। একই সাথে সিলেক্ট করা যাবে ব্লারের আকার ও পরিমান।

Samsung Galaxy J8  দাম

ভারতে Samsung Galaxy J8 এর দাম 18,990 টাকা। শুধুমাত্র 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে। নীল, কালো ও সোনালি রঙে Galaxy J8 পাওয়া যাবে। আপাতত শুধমাত্র কোম্পানির অনলাইন স্টোরে এই ফোন বিক্রির খবর জানা গিয়েছে। তবে কোম্পানির অন্য সব ফোনের মতোই Galaxy J8 ও সব রিটেল স্টোরেই পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।

Samsung Galaxy J8 স্পেসিফিকেশান

নতুন Galaxy J8 এ রয়েছে 6 ইঞ্চি FHD+ ইনফিনিটি ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18.5:9। Galaxy J8 এর ভিতরে রয়েছে অক্টাকোর Snapdragon 450 চিপসেট। সাথে রয়েছে 4GB RAM আর 64GB ইন্টারনাল স্টোরেজ। এছাড়াও রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। রিয়ার ক্যামেরা সেট আপ এ রয়েছে 16MP+5MP দুটি সেন্সার। আর 16MP সেলফি ক্যামেরা আর LED ফ্ল্যাশ। কানেক্টিভিটির জন্য Galaxy J8 এ রয়েছে ডুয়াল সিম সাপোর্ট, 4G, VoLTE, WiFi, GPS আর ব্লুটুথ। এছাড়াও এই ফোনে রয়েছে একটি 3500 mAh ব্যাটারি।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Great battery life
  • Solid build quality
  • Bad
  • Low-resolution display
  • Lacks essential sensors
  • Slow fingerprint & face recognition
  • Mild focus hunting issues with camera
 
KEY SPECS
Display 6.00-inch
Processor Qualcomm Snapdragon 450
Front Camera 16-megapixel
Rear Camera 16-megapixel + 5-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 3500mAh
OS Android 8.0
Resolution 720x1440 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Samsung
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo Y600 Pro আগামী সপ্তাহে ব্র্যান্ডের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী 10,200mAh ব্যাটারির সাথে লঞ্চ হচ্ছে
  2. মাত্র 36,999 টাকায় বিক্রি হচ্ছে 75,999 টাকায় লঞ্চ হওয়া Google Pixel 8 ফোন
  3. Android ফোন স্লো হওয়ার অসুখ সারাতে নতুন ওষুধ আনছে Vivo, Oppo, Xiaomi
  4. Air Cooler Tips: এসির মতো ঠান্ডা হাওয়া দেবে কুলার, শুধু এই 5 বিষয় মাথায় রাখলে মিলবে সেরা কুলিং
  5. ভারতের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা ফোন Vivo X300 Ultra লঞ্চের তারিখ ঘোষণা হল, DSLR-কে দেবে টক্কর
  6. Motorola Edge 70 Pro ভারতে 90W ফাস্ট চার্জিং ও 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল, দাম জেনে নিন
  7. Oppo আনল ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার সবচেয়ে সস্তা ফোন Find X9s Pro
  8. Oppo Find X9 Ultra: এক ফোনে দুটো 200MP ক্যামেরা, DSLR-কে টক্কর দিতে হাজির ওপ্পোর আল্ট্রা স্মার্টফোন
  9. Redmi K90 Max: ফোনের ভিতরে ফ্যান, গরম হলেই ঠান্ডা করবে রেডমির নতুন লঞ্চ করা স্মার্টফোন
  10. 2,000 টাকা ডিসকাউন্টে 9,020mAh ব্যাটারির একমাত্র Vivo 5G ফোনের সেল শুরু হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.