নিউরাল প্রসেসিং ইউনিট সহ নতুন মোবাইল চিপসেট লঞ্চ করল Samsung

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 14 নভেম্বর 2018 13:08 IST
হাইলাইট
  • Exynos সিরিজের লেটেস্ট মোবাইল চিপসেট লঞ্চ করল Samsung
  • Exynos 9820 চিপসেটে রয়েছে 8Nm LPP প্রসেস
  • চিপসেটের প্রধান আকর্ষন নিউরাল প্রসেসিং ইউনিট

Samsung Exynos 9820 SoC will be integrated into the Galaxy S10 next year`

বুধবার Exynos সিরিজের লেটেস্ট মোবাইল চিপসেট লঞ্চ করল Samsung। নতুন Exynos 9820 চিপসেটে রয়েছে 8Nm LPP প্রসেস।  লো পোয়ার প্লাস টেকনোলজিতে এই চিপসেট অনেক কম ব্যাটারি নষ্ট করবে। ফলে বারবে ফোনের ব্যাটারি ব্যাক আপ। আগামী বছর Galaxy S10 আর Galaxy S10+ ফোনে এই প্রসেসার ব্যবহার হবে। আগের থেকে 10 শতাংশ পাওয়ার বাঁচাবে এই চিপসেট। নতুন Exynos 9820 চিপসেটে রয়েছে একটি নিউরাল প্রসেসিং ইউনিট, ট্রাই ক্লাস্টার সিপিইউ, Mali-G76 MP12 GPU, 8K রেকর্ডিং সাপোর্ট আর একটি ইমেজ সিগ্নাল প্রসেসার।

Exynos 9820 চিপসেটের প্রধান আকর্ষন নিউরাল প্রসেসিং ইউনিট। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের সব কাজ এই NPU এর মাধ্যমে হবে। এর ফলে আরও দ্রুত আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স প্রসেস করতে পারবে এই চিপসেট। Exynos 9820 চিপসেটের ভিতরে রয়েছে দুটি ARM Cortex-A75 কোর আর চারটি ARM Cortex-A55 কোর।

LTE কানেক্টিভিটি সাপর্ট করতে এই চিপসেট। তবে Exynos 9820 চিপসেটে 5G সাপোর্ট থাকছে না। এই চিপসেটের মোডেম দিয়ে সর্বোচ্চ 2 Gbps স্পিডে ডাউনলোড আর 316 Mbps স্পইডে আপলোড করা যাবে। 30 fps স্পিডে 8K আর 150 fps স্পিডে 4K ভিডিও রেকর্ড করতে পারবে Exynos 9820।

4K UHD ডিসপ্লে সাপোর্ট করবে নতুন  Samsung চিপসেট। সামনে ও পিছনে 22MP ক্যামেরা ব্যবহার করা যাবে। ডুয়াল ক্যামেরা সেট আপ হলে Samsung Exynos 9820 চিপসেটের মাধ্যমে দুটি 16MP সেন্সার ব্যবহার করা যাবে।

 

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Samsung, Samsung Galaxy S10, SAmsung Exynos 9820
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo Y600 Pro আগামী সপ্তাহে ব্র্যান্ডের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী 10,200mAh ব্যাটারির সাথে লঞ্চ হচ্ছে
  2. মাত্র 36,999 টাকায় বিক্রি হচ্ছে 75,999 টাকায় লঞ্চ হওয়া Google Pixel 8 ফোন
  3. Android ফোন স্লো হওয়ার অসুখ সারাতে নতুন ওষুধ আনছে Vivo, Oppo, Xiaomi
  4. Air Cooler Tips: এসির মতো ঠান্ডা হাওয়া দেবে কুলার, শুধু এই 5 বিষয় মাথায় রাখলে মিলবে সেরা কুলিং
  5. ভারতের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা ফোন Vivo X300 Ultra লঞ্চের তারিখ ঘোষণা হল, DSLR-কে দেবে টক্কর
  6. Motorola Edge 70 Pro ভারতে 90W ফাস্ট চার্জিং ও 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল, দাম জেনে নিন
  7. Oppo আনল ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার সবচেয়ে সস্তা ফোন Find X9s Pro
  8. Oppo Find X9 Ultra: এক ফোনে দুটো 200MP ক্যামেরা, DSLR-কে টক্কর দিতে হাজির ওপ্পোর আল্ট্রা স্মার্টফোন
  9. Redmi K90 Max: ফোনের ভিতরে ফ্যান, গরম হলেই ঠান্ডা করবে রেডমির নতুন লঞ্চ করা স্মার্টফোন
  10. 2,000 টাকা ডিসকাউন্টে 9,020mAh ব্যাটারির একমাত্র Vivo 5G ফোনের সেল শুরু হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.