আরও সস্তা হল এই দুটি Vivo স্মার্টফোন

মাত্র 10,990 টাকায় কেনা যাবে 3GB RAM ভেরিয়েন্টে Vivo Y81। 4GB RAM ভেরিয়েন্টে Vivo Y81 কিনতে খরচ হবে 12,490 টাকা। দাম কমার পরে মাত্র 7,990 টাকায় কেনা যাবে Vivo Y71i।

আরও সস্তা হল এই দুটি Vivo স্মার্টফোন

10,990 টাকায় কেনা যাবে Vivo Y81 আর 7,990 টাকায় কেনা যাবে Vivo Y71i

হাইলাইট
  • পাকাপাকি ভাবে Y81 ও Y71i ফোনের দাম কমালো Vivo
  • মাত্র 10,990 টাকায় কেনা যাবে 3GB RAM ভেরিয়েন্টে Vivo Y81
  • মাত্র 7,990 টাকায় কেনা যাবে Vivo Y71i
বিজ্ঞাপন

পাকাপাকি ভাবে Y81 ও Y71i ফোনের দাম কমালো Vivo। 1,000 টাকা করে দাম কমেছে এই দুটি স্মার্টফোনের। এবার মাত্র 10,990 টাকায় কেনা যাবে 3GB RAM ভেরিয়েন্টে Vivo Y81। 4GB RAM ভেরিয়েন্টে Vivo Y81 কিনতে খরচ হবে 12,490 টাকা। দাম কমার পরে মাত্র 7,990 টাকায় কেনা যাবে Vivo Y71i।

অগাস্ট মাসে ভারতে লঞ্চ হয়েছিল Vivo Y81। লঞ্চের সময় এই ফোনের দাম ছিল 12,999 টাকা। এই ফোনের ডিসপ্লের উপরে রয়েছে একটি কালো নচ, 3260 mAh ব্যাটারি আর ফেস আনলক ফিচার। এই দামে Asus ZenFone Max Pro M1 ফোনের সাথে প্রতিযোগিতা আরও কড়া হবে এই ফোনের।

আরও পড়ুন: লঞ্চ হল Vivo Y95: দাম ও স্পেসিফিকেশান

আরও পড়ুন: পকেটে টান থাকলে কিনতে পারেন এই স্মার্টফোনগুলি

Vivo Y81 স্পেসিফিকেশান

ডুয়াল সিম Vivo Y81 এ রয়েছে লেটেস্ট Android Oreo 8.1। এছাড়াও রয়েছে একটি 6.22 ইঞ্চি HD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19:9। এছাড়াও এই ফোনের ভিতরে রয়েছে একটি অক্টা-কোর MediaTek MT6762 চিপসেট। এর সাথেই রয়েছে  IMG GE8320 GPU, 3GB RAM আর 32GB স্টোরেজ। এছাড়াও microSD কার্ডের মাধ্যমে এই ফোনের মেমোরি বাড়িয়ে নেওয়া যাবে।

Vivo Y81 এ রয়েছে একটি 13MP রিয়ার ক্যামেরা। এর সাথেই রয়েছে LED ফ্ল্যাশ। এছাড়াও ফোনের সামনে রয়েছে একটি 5MP সেলফি ক্যামেরা। Vivo Y81 তে থাকছে একটি 3260 mAh ব্যাটারি। কানেক্টিভিটির জন্য Vivo Y81 তে আছে 4G LTE, Bluetooth 5.0, Wi-Fi 802.11 (2.4GHz), GPS, Micro-USB আর 3.5 মিমি হেডফোন জ্যাক।

Vivo Y71i স্পেসিফিকেশান

ডুয়াল সিম Vivo Y71i ফোনে Android Oreo অপারেটিং সিস্টেমের উপরেই চলবে কোম্পানির নিজস্ব FunTouch OS 4.0 স্কিন। এই ফোনে রয়েছে একটি 5.99 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে একটি Snapdragon 425 চিপসেট। সাথে রয়েছে 2GB RAM আর 16GB স্টোরেজ। ছবি তোলার জন্য এই ফোনে রয়েছে 8MP রিয়ার ক্যামেরা আর 5MP সেলফি ক্যামেরা। এছাড়াও Vivo Y71i ফোনে রয়েছে একটি 3,360 mAh ব্যাটারি।

  • KEY SPECS
  • NEWS
Display 6.00-inch
Processor Qualcomm Snapdragon 425
Front Camera 5-megapixel
Rear Camera 8-megapixel
RAM 2GB
Storage 16GB
Battery Capacity 3285mAh
OS Android 8.1 Oreo
Resolution 720x1440 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

সম্পর্কিত খবর

#সর্বশেষ খবর
  1. 125W ফাস্ট চার্জিং ও 50MP সেলফি ক্যামেরার দুর্দান্ত Motorola স্মার্টফোনে প্রায় 12,000 টাকা ডিসকাউন্ট
  2. বাজেট ফোন Oppo A6i 5G ও Oppo A6v 5G লঞ্চ হল, 7000mAh ব্যাটারি, 120Hz ডিসপ্লে রয়েছে
  3. Oppo K14x 5G ভ্যালেন্টাইনস ডে'র আগে ভারতে আসছে, বিশাল ব্যাটারি ও সুন্দর ক্যামেরার সাথে এই দিন লঞ্চ
  4. Samsung Galaxy F70e 5G ভারতে কম দামে এই তারিখে লঞ্চ হচ্ছে, ছবি ও সমস্ত ফিচার্স প্রকাশ করল কোম্পানি
  5. 50MP সেলফি ক্যামেরা ও 7000mAh ব্যাটারির নতুন Oppo ফোনে প্রায় 6500 টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে
  6. YouTube: ইউজারদের জন্য খারাপ খবর, বন্ধ হল ইউটিউবের জনপ্রিয় ফিচার, টাকা দিলে তবেই মিলবে
  7. 100x জুম ক্যামেরা এবং 12 জিবি র‍্যামের দুর্দান্ত Vivo স্মার্টফোন 5,000 টাকা সস্তায় মিলছে, কোথায় পাবেন দেখুন
  8. BSNL-এর 1 টাকায় এক মাস ফ্রি কলিং ও 60 জিবি ডেটার অফার শেষ হচ্ছে, মিস করলে লস
  9. Oppo Reno 15 Pro Mini ক্রিস্টাল পিঙ্ক রঙে লঞ্চ হল, রয়েছে 200MP ক্যামেরা, 6200mAh ব্যাটারি
  10. Vivo V70 ও V70 Elite দুর্ধর্ষ ক্যামেরা ও শক্তিশালী প্রসেসর সহ ভারতে লঞ্চ হচ্ছে, টিজারে ফার্স্ট লুক প্রকাশ্যে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »