16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ লঞ্চ হল Vivo Z3x

Vivo Z3x ফোনের ভিতরে থাকছে একটি 6.26 ইঞ্চি FHD+ ডিসপ্লে, ডিসপ্লের উপরে থাকছে একটি নচ। ভালো পারফর্মেন্সের জন্য বেই ফোনে থাকছে গেম টার্বো আর সিস্টেম টার্বো মোড।

16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ লঞ্চ হল Vivo Z3x

Vivo Z3x ফোনে থাকছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা

হাইলাইট
  • চিনে লঞ্চ হয়েছে নতুন Vivo Z3x
  • এই ফোনে রয়েছে Snapdragon 660 চিপসেট
  • সেলফি তোলার জন্য থাকছে 16 মেগাপিক্সেল ক্যামেরা
বিজ্ঞাপন

মঙ্গলবার চিনে লঞ্চ হয়েছে নতুন Vivo Z3x। এই ফোনে রয়েছে Snapdragon 660 চিপসেট আর 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফোনের  ভিতরে থাকছে একটি 6.26 ইঞ্চি FHD+ ডিসপ্লে, ডিসপ্লের উপরে থাকছে একটি নচ। ভালো পারফর্মেন্সের জন্য বেই ফোনে থাকছে গেম টার্বো আর সিস্টেম টার্বো মোড। অন্যদিকে Vivo Z3x ফোনে থাকছে ডুয়াল রিয়ার ক্যামেরা ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর Android Pie অপারেটিং সিস্টেম।

Vivo Z3x এর দাম

Vivo Z3x এর দাম 1,198 ইউয়ান (প্রায় 12,400 টাকা)। 4GB RAM আর 64GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। তিনটি আলাদা গ্রেডিয়েন্ট ফিনিশে পাওয়া যাবে Z3x।

vivo z3x camera Vivo Z3X

Vivo Z3x ফোনে থাকছে Snapdragon 660 চিপসেট

Vivo Z3x স্পেসিফিকেশন

ডুয়াল সিম Vivo Z3x ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির Funtouch OS 9 স্কিন। এই ফোনে থাকছে একটি 6.26 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে অক্টাকোর Snapdragon 660 চিপসেট, 4GB RAM আর 64GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Vivo Z3x ফোনে থাকছে ডুয়াল ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। Z3x ফোনের অন্যতম প্রধান আকর্ষন এই ফোনের সেলফি ক্যামেরা। নতুন বাজেট স্মার্টফোনে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ব্যবহার করেছে চিনের কোম্পানিটি।

কানেক্টিভিটির জন্য Vivo Z3x ফোনে থাকছে 4G LTE, Wi-Fi, Bluetooth, GPS/ A-GPS, Micro-USB সাথে OTG সাপোর্ট আর 3.5 মিমি হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকছে একটি 3,260 mAh ব্যাটারি। Vivo Z3x এর ওজন 150 গ্রাম।

  • KEY SPECS
  • NEWS
Display 6.26-inch
Processor Qualcomm Snapdragon 660
Front Camera 16-megapixel
Rear Camera 13-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 3260mAh
OS Android 9 Pie
Resolution 1080x2280 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy A57 ও Galaxy A37 ফোনের দাম লঞ্চের দু'দিন আগেই ফাঁস হল
  2. Airtel-এর এই প্ল্যানে প্রতিদিন 4GB ডেটা, আনলিমিটেড কলিং, দাম Jio, Vi-এর চেয়ে কম
  3. Samsung Galaxy S25 FE এখন সস্তা, 10,000 টাকার বেশি ছাড়ে প্রিমিয়াম ফোন
  4. Realme 16 5G: ভারতের প্রথম সেলফি মিরর ফোন আনছে রিয়েলমি, প্রকাশ হল টিজার
  5. Vivo V70 FE ফোনের প্রথম টিজার ভারতে প্রকাশ হল, সস্তায় 200MP OIS ক্যামেরা সহ শীঘ্রই লঞ্চ হচ্ছে
  6. 3,000 টাকা ছাড়ে শুরু হল Poco X8 Pro সিরিজের বিক্রি, 9,000mAh ব্যাটারি এবং 100W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে
  7. OnePlus Ace 6 Ultra এপ্রিলে 165Hz ডিসপ্লে ও ফ্ল্যাগশিপ Dimensity 9500 চিপসেটের সাথে লঞ্চ হবে
  8. WhatsApp: মেসেজ দেখলেই ডিলিট হবে চ্যাট, হোয়াটসঅ্যাপের নতুন ফিচার জানেন?
  9. Jio-এর সবচেয়ে সস্তা এক বছরের প্ল্যান, 900 জিবির বেশি ডেটা সহ আনলিমিটেড কলিং ও ফ্রি জিওহটস্টার
  10. Vodafone Idea ও BSNL বাঁধছে জোট, Airtel ও Jio-এর মোকাবিলায় প্রস্তুতি
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »