প্রথম ছবি পাঠালো নাসার পার্কার সোলার প্রোব

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 20 সেপ্টেম্বর 2018 16:56 IST
হাইলাইট
  • প্রায় এক মাস আগে সূর্যের উদ্দেশ্যে রওনা দিয়েছিল নাসার পার্কার সোলার প্রোব
  • 9 সেপ্টেম্বর এই প্রোবের একমাত্র ক্যামেরার শাটার প্রথম বারের জন্য খোলা হয়
  • যদিও এই ছবিতে সূর্যকে দেখা না গেলেও বৃহস্পতিকে দেখা গিয়েছে

Photo Credit: NASA/Naval Research Laboratory/Parker Solar Probe

প্রায় এক মাস আগে সূর্যের উদ্দেশ্যে রওনা দিয়েছিল নাসার পার্কার সোলার প্রোব। এবার পার্কার সোলার প্রোবে তোলা প্রথম ছবি পৌঁছালো নাসার দপ্তরে। 9 সেপ্টেম্বর এই প্রোবের একমাত্র ক্যামেরার শাটার প্রথম বারের জন্য খোলা হয়েছিল। এর পরেই সুর্যের পথের যাত্রার সময় প্রথম ছবিটি তোলে পার্কার সোলার প্রোব।

যদিও এই ছবিতে সূর্যকে দেখা না গেলেও বৃহস্পতিকে দেখা গিয়েছে। 12 অগাস্ট লঞ্চ হয়েছিল পার্কার সোলার প্রোব। এই প্রথম সূর্যের উদ্দেশ্যে রওনা দিল মানব সভ্যতা। সূর্য থেকে মাত্র 38 লক্ষ মাইল দূর থেকে সূর্যের পর্যবেক্ষণ করবে এই যান।

Advertisement

আপাতত কোন গবেষণার কাজে নয় শুধুমাত্র সব যন্ত্র সঠিকাবে কাজ করছে কী না তা পরীক্ষা করার জন্যই এই ছবি তোলা হয়েছে। ক্যামেরা ছাড়াও যানের অন্য তিন যন্ত্রাংশ থেকেও বিইন্ন তথ্য পাঠানো হয়েছে।

এই বছর নভেম্বরে প্রথম সূর্যের কাছে পৌঁছাবে পার্কার সোলার প্রোব। আগামী দুই মাসে শুক্র ও বুধকে অতিক্রম করবে এই যান। এই মিশনের সময় ছয় বার শুক্রকে ও 24 বার সূর্যের পাশ থেকে উড়ে যাবে পার্কার সোলার প্রোব।

ইউগিন পার্কারের নামে এই যানের নাম রেখেছে নাসা। 1958 সালে তিনি প্রথম সূর্যে ঝড়ের অস্তত্ব খুঁজে পান। যা সূর্য থেকে অনবরত নির্গত চৌম্বক তরঙ্গ।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: NASA, Parker Solar Probe
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 15 অক্টোবর থেকে UPI পেমেন্টে চালু হবে মাশুল, 2,000 টাকার বেশি লেনদেনে কত টাকা জানাল কেন্দ্র
  2. Vivo V80 দুর্ধর্ষ ক্যামেরার সঙ্গে ভারতে আসছে, আজ প্রথম টিজার প্রকাশ হল
  3. 15 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, জিতুন Dr. Quirk সেট
  4. OnePlus N6 Lite: ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন 22 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হচ্ছে
  5. Airtel গ্রাহকদের জন্য সুখবর, 150 জিবি অতিরিক্ত ডেটা মিলছে সম্পূর্ণ বিনামূল্যে
  6. Redmi Note 17 Pro সিরিজ ভারতে লঞ্চ হল 10,000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিংয়ের সঙ্গে
  7. iPhone 18 Pro ও Pro Max পেতে অপেক্ষা বাড়ল, সেপ্টেম্বরে মিলবে না?
  8. 14 সেপ্টেম্বরের 50টি BGMI রিডিম কোড প্রকাশ, জিতুন Cobalt Storm ব্যাকপ্যাক
  9. iPhone 17 Pro Max হাফ দামে কিনুন! স্টক শেষ হওয়ার আগে বাম্পার অফার
  10. Samsung Galaxy S26 FE লঞ্চ হয়েছে ভারতে, রয়েছে ট্রিপল ফ্ল্যাগশিপ ক্যামেরা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.