Zoom-কে জমি ছাড়বে না Facebook, নিয়ে এল Messenger Rooms

Messenger Rooms ব্যবহার করে একসঙ্গে 50 জন ভিডিও কনফারেন্সে বিভিন্ন ফিচার ব্যবহার করতে পারবেন। Facebook অ্যাকাউন্ট না থাকলেও এই পরিষেবা ব্যবহার করা যাবে।

Zoom-কে জমি ছাড়বে না Facebook, নিয়ে এল Messenger Rooms

Messenger Rooms ব্যবহার করে একসঙ্গে 50 জন ভিডিও কনফারেন্সে যোগ দিতে পারবেন

হাইলাইট
  • Zoom-কে ধরাশায়ী করতে এই ফিচার নিয়ে এসেছে Facebook
  • একসঙ্গে 50 জন ভিডিও কনফারেন্সে যোগ দিতে পারবেন
  • Facebook অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক নয়
বিজ্ঞাপন

সম্প্রতি নতুন ভিডিও কনফারেন্স অ্যাপ লঞ্চ করেছে Facebook। নতুন Messenger Rooms অ্যাপ ব্যবহার করে একসঙ্গে সর্বোচ্চ 50 জন ভিডিও কনফারেন্স করতে পারবেন। করোনাভাইরাস সংক্রমণের পর থেকেই বিশ্বব্যাপী ভিডিও কনফারেন্সের জনপ্রিয়তা বাড়তে শুরু করে। এতদিন এই বিভাগে  Zoom-এর কোন শক্তি প্রতিযোগী ছিল না। যদিও হাত গুটিয়ে বসে থাকতে নারাজ বিশ্বের এক নম্বর সোশ্যাল মিডিয়া কোম্পানি। Messenger Rooms ব্যবহার করে একসঙ্গে 50 জন ভিডিও কনফারেন্সে বিভিন্ন ফিচার ব্যবহার করতে পারবেন। Facebook অ্যাকাউন্ট না থাকলেও এই পরিষেবা ব্যবহার করা যাবে।

প্রধানত অফিসের কাজে Zoom ব্যবহার হলেও Messenger Rooms-এ থাকছে বিভিন্ন সোশ্যাল ফিচার। “অনেক স্বতঃস্ফূর্তভাবে ডিজাইন হয়েছে এই অ্যাপ।” বলেন Facebook প্রধান মার্ক জাকারবার্গ। তিনি আরও বলেন, “এই পরিস্থিতিতে আমরা জীবনের অনেক কিছুই মিস করছি। বাড়ির সোফায় বসে বন্ধুরের আমন্ত্রণ পাঠিয়ে সহজেই আড্ডা শুরু করা যাবে।”

Messenger Rooms ব্যবহারের জন্য Facebook অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক নয়। অমন্ত্রণের সঙ্গে পাঠানো লিঙ্কে ক্লিক করে যে কোন ব্যক্তি এই ভিডিও কনফারেন্স পরিষেবা ব্যবহার করতে পারবেন। Facebook জানিয়েছে অযাচিত সদস্যদের Messenger Rooms থেকে দূরে রাখতে সুরক্ষায় বিশেষ নজর দেওয়া হয়েছে।

Instagram ও WhatsApp গ্রাহকদের জন্য এই ফিচার নিয়ে আসবে মার্কিন কোম্পানিটি।

আরও বেশি বন্ধুর সঙ্গে আড্ডা দেওয়ার ব্যবস্থা করে দিল WhatsApp

Messenger Rooms-এর কথাবার্তা শুনবে না Facebook। যে ব্যক্তি ভিডিও কনফারেন্স শুরু করবেন তিনি চাইলে কনফারেন্স থেকে যে কোন সদস্যকে বাইরে পাঠাতে পারবেন।

বিশ্বব্যাপী মোট 250 কোটি গ্রাহক Messenger ব্যবহার করেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সবার কাছে এই ফিচার পৌঁছে যাবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. নতুন Redmi ফোনের সেল শুরু, 120Hz ডিসপ্লে ও 6300mAh ব্যাটারি মাত্র 10499 টাকায়
  2. Meta লঞ্চ করল নতুন সোশ্যাল মিডিয়া অ্যাপ Instants, ইনস্টাগ্রাম ও ফেসবুক থেকে কতটা আলাদা
  3. Redmi Note 17 Pro Max অসাধারণ 200MP ক্যামেরা ও বিশাল 10000mAh+ ব্যাটারির সাথে লঞ্চ হতে পারে
  4. Google-এর এক আপডেটে বদলে গেল Android স্মার্টফোন, আর লাগবে বা OTP
  5. Vivo Y6 5G বিশাল 7200mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা নিয়ে লঞ্চ হল, দাম-ফিচার্স জেনে নিন
  6. 12,000 টাকার মধ্যে 6 জিবি র‍্যামের Bold স্মার্টফোন আনল দেশীয় কোম্পানি Lava
  7. Gas Battery: দূষিত বাতাস থেকেই তৈরি হবে বিদ্যুৎ, নতুন প্রযুক্তিতে বিশ্বজুড়ে চর্চা
  8. AC Cooling Tips: এসি চালিয়েও ঘর ঠান্ডা হচ্ছে না? এই 5 কারণ জানলেই ফিরবে কুলিং
  9. OnePlus Nord CE6-এর আরও ফিচার্স প্রকাশ্যে, বিশাল 8,000mAh ব্যাটারি সহ দুর্দান্ত ক্যামেরা থাকবে
  10. Poco C81 সিরিজের দুই নতুন বাজেট স্মার্টফোন ভারতে লঞ্চ হল, দাম 10,000 টাকার কম
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »