জনপ্রিয়তার শীর্ষে WhatsApp! মোট কত ডাউনলোড হয়েছে জানেন?

500 কোটি ডাউনলোডের গণ্ডি ছাড়িয়ে গেল WhatsApp। এর আগে Google ছাড়া অন্য কোন কোম্পানির অ্যাপ মোট ডাউনলোডের এই বিশাল সংখ্যা ছুঁতে পারেনি। এই মুহূর্তে 160 কোটি গ্রাহক নিয়মিত WhatsApp ব্যবহার করেন।

জনপ্রিয়তার শীর্ষে WhatsApp! মোট কত ডাউনলোড হয়েছে জানেন?

দক্ষিণ কোরিয়ায় WhatsApp-এর জনপ্রিয়তা হুহু করে বাড়ছে

হাইলাইট
  • বিশ্বের জনপ্রিয়তম মোবাইল মেসেজিং অ্যাপ WhatsApp
  • 160 কোটি গ্রাহক নিয়মিত WhatsApp ব্যবহার করেন
  • দুই নম্বরে রয়েছে Facebook Messenger
বিজ্ঞাপন

500 কোটি ডাউনলোডের গণ্ডি ছাড়িয়ে গেল WhatsApp। এর আগে Google ছাড়া অন্য কোন কোম্পানির অ্যাপ মোট ডাউনলোডের এই বিশাল সংখ্যা ছুঁতে পারেনি। গোটা বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ WhatsApp। দুই একটি দেশ বাদ দিলে প্রায় সব দেশের মানুষ প্রিয়জনের সাথে যোগাযোগের জন্য WhatsApp ব্যবহার করেন।

সম্প্রতি Statista তে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে এই মুহূর্তে 160 কোটি গ্রাহক নিয়মিত WhatsApp ব্যবহার করেন। অ্যাকটিভ ইউজারের নিরিখে দুই নম্বরে রয়েছে Facebook Messenger। বিশ্বব্যাপী 130 কোটি গ্রাহক নিয়মিত Facebook Messenger ব্যবহার করেন। 110 কোটি নিয়মিত গ্রাহক সহ এই তালিকায় তিন নম্বরে রয়েছে WeChat। এর পরে চার ) পাঁচ নম্বরে রয়েছে যথাক্রমে Facebook ও YouTube।

সাম্প্রতিককালে Google Play Store থেকে WhatsApp এর  গ্রাহক সবথেকে বেশি বেড়েছে দক্ষিণ কোরিয়া থেকে। 2019 সালে পূর্ব এশিয়ার এই দেশ থেকে WhatsApp ডাউনলোড 56 শতাংশ বেড়েছে।

এছাড়াও গত পাঁচ পছরে এই প্রথম Facebook  কে সেরা মোবাইল প্রকাশকের শিরোপা থেকে বঞ্চিত করেছে Google। যদিও মোট ডাউনলোডের নিরিখে এখনও Facebook -এর পিছনে রয়েছে Google।

বিগত 12 মাসে 230 কোটি বার Google অ্যাপ ডাউনলোড হয়েছে। একই সময়ে 300 কোটি বার ডাউনলোড হয়েছে Facebook অ্যাপ।

বিশ্বব্যাপী সবথেকে ডাউনলোড হওয়া অ্যাপের তালিকায় প্রথম পাঁচে Facebook-এর চারটি অ্যাপ রয়েছে। এই অ্যাপগুলি হল WhatsApp, Facebook, Instagram ও Messenger।

2019 সালে মোট ডাউনলোডের নিরিখে দুই নম্বরে রয়েছে ByteDance-এর ভিডিও শেয়ারিং অ্যাপ TikTok।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. নতুন Redmi ফোনের সেল শুরু, 120Hz ডিসপ্লে ও 6300mAh ব্যাটারি মাত্র 10499 টাকায়
  2. Meta লঞ্চ করল নতুন সোশ্যাল মিডিয়া অ্যাপ Instants, ইনস্টাগ্রাম ও ফেসবুক থেকে কতটা আলাদা
  3. Redmi Note 17 Pro Max অসাধারণ 200MP ক্যামেরা ও বিশাল 10000mAh+ ব্যাটারির সাথে লঞ্চ হতে পারে
  4. Google-এর এক আপডেটে বদলে গেল Android স্মার্টফোন, আর লাগবে বা OTP
  5. Vivo Y6 5G বিশাল 7200mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা নিয়ে লঞ্চ হল, দাম-ফিচার্স জেনে নিন
  6. 12,000 টাকার মধ্যে 6 জিবি র‍্যামের Bold স্মার্টফোন আনল দেশীয় কোম্পানি Lava
  7. Gas Battery: দূষিত বাতাস থেকেই তৈরি হবে বিদ্যুৎ, নতুন প্রযুক্তিতে বিশ্বজুড়ে চর্চা
  8. AC Cooling Tips: এসি চালিয়েও ঘর ঠান্ডা হচ্ছে না? এই 5 কারণ জানলেই ফিরবে কুলিং
  9. OnePlus Nord CE6-এর আরও ফিচার্স প্রকাশ্যে, বিশাল 8,000mAh ব্যাটারি সহ দুর্দান্ত ক্যামেরা থাকবে
  10. Poco C81 সিরিজের দুই নতুন বাজেট স্মার্টফোন ভারতে লঞ্চ হল, দাম 10,000 টাকার কম
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »